সোহানের শিক্ষক ধোনি-গিলক্রিস্ট আর ইউটিউব
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯
এবারের বিপিএলে সব দলই কম-বেশি হোঁচট খাচ্ছে। সেখানে শুরু থেকেই একই রকম দাপট দেখিয়ে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস। বারুদে ঠাসা দলটি এরই মধ্যে একমাত্র ফেবারিট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। বাকিদের মধ্যে আলাদা করে চমক দেখাচ্ছে চিটাগং ভাইকিংস। এই দুই দলই মুখোমুখি হচ্ছে আগামীকাল।
দুই দলই একটি করে ম্যাচ হেরেছে। ঢাকা একটি বেশি ম্যাচ খেলে ও জয় নিয়ে ২ পয়েন্টে এগিয়ে। পয়েন্টে কাল ঢাকাকে ধরে ফেলতে পারে চিটাগং। তবে দল হিসেবে ভাইকিংসদের চেয়ে ডায়নামাইটস যে বেশি ভয়ংকর, এটা সবাই মানছেন।
ঢাকার উইকেটরক্ষক নুরুল হাসান সোহান নিজেদের দাপুটে বারুদের রসায়ন লুকোলেন না। খোলাখুলিই বললেন, তাঁর দলের সাফল্যের মূলে আছে সবাই মিলে পারফর্ম করা, ‘বিপিএলে সব দলই ভালো। টি-টোয়েন্টিতে আসলে যে দিন যে দল ভালো খেলে, তারাই জেতে। আশা করব যে ছন্দে জিতে আসছি, সেটা অব্যাহত থাকবে। ভালো পারফর্ম করলে দলের ফলও ভালো হয়। আমাদের জন্য সবকিছু ভালো যাচ্ছে। যে যেখানে আছে, সেখানেই পারফর্ম করছে। দেশি বলেন বিদেশি বলেন, পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করছে সবাই। সামনেও তা করার চেষ্টা থাকবে।’
ঢাকার মতো চিটাগংও খেলার ছন্দটা ধরে ফেলেছে বলে মনে করেন সোহান, ‘টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টিম কম্বিনেশন ও খেলার ছন্দ ধরে রাখা। আমার মনে হয় ওদের ভালো মোমেন্টাম যাচ্ছে। মুশফিক ভাই প্রতি ম্যাচেই পারফর্ম করছেন। যেটা সবচেয়ে বড় কথা, তাঁরা দল হিসেবেই ভালো খেলছে।’
সোহান নিজে উইকেটকিপিং করছেন দারুণ। কিন্তু ব্যাট হাতে আলাদা করে আলো ছড়াতে পারেননি। আসলে সুযোগই পাচ্ছেন অনেক শেষে। আটে ব্যাটিং করতে হচ্ছে। এ নিয়ে অবশ্য নিজের কোনো আফসোস নেই বলেই দাবি করলেন, ‘দলের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই বড়। আমি দেখেছি, দলের চিন্তা না করে নিজের চিন্তা করলে আমার জন্য ভালো হয় না। আমি ওই চিন্তা করিইনি। আমার ভেতরে দলের দরকারটাই সবার আগে আসে। দলের জন্য ১০ নম্বরে ব্যাট করলেও আমার কোনো অসুবিধা নেই।’
নিজের কিপিং নিয়ে অবশ্য দারুণ সন্তুষ্ট সোহান। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১০টি ডিসমিসাল করে সবার সেরা উইকেটকিপারও তিনি। বলছেন, ‘আমি সব সময় কিপিং উপভোগ করার চেষ্টা করি। হয়তো কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। সব সময় নিজের সামর্থ্যের শতভাগ দেওয়ার চেষ্টা করি।’
উইকেটকিপিংয়ে সোহানের গুরু ধোনি-গিলক্রিস্ট আর ইউটিউব, ‘আমার ধোনির সঙ্গে কয়েকবার কথা হয়েছে। আমি ওনার ভিডিওগুলো দেখি। গিলক্রিস্ট যখন খেলতেন ওনারটাও অনুসরণ করতাম। আমি ইউটিউব দেখে দেখে বোঝার চেষ্টা করি, কোনটা আমার ধরনের সঙ্গে মানিয়ে যায়। আমার জন্য অনুশীলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খারাপ সময় এলেও অনুশীলন করে ফেরা যায়। ধারাবাহিকতা রক্ষা করে পারফর্ম করতে পারা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টা করি। আজ করলাম কাল আবার মিস হয়ে যেতে পারে। মিস হবেই, এটাই স্বাভাবিক। চিন্তা থাকে অতিআত্মবিশ্বাসী না হওয়া, এটা আমার জন্য খারাপ। আমি নিজেকে নিজের জায়গায় রাখি। আজ যা করতে পেরেছি কালও যেন সেটা করতে পারি, সেই চেষ্টা থাকে।’
- ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য
- লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা
- বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
- রাত পোহালে ভোট
- ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
