সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৭ মার্চ ২০২৬
কমিউনিটির বৃহৎ ও সফল ইফতার পার্র্টি
কমিউনটির আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’ প্রথমবারের মতো নিউইয়র্ক স্টেটের অনুদান পেল। স্টেট অ্যাসেম্বলি থেকে ২০ হাজার ডলারের অনুদান চেক গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রথম কোন সরকারি অনুদান পেল সংগঠনটি। গত ১ মার্চ রোববার সোসাইটি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে কুইন্স থেকে নির্বাচিত স্টেট অ্যাসেম্বলিমেম্বার জেনিফার রাজকুমার আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন।
বিপুল করতালির মধ্যে এই চেক হস্তান্তরের সময় নিউইয়র্ক স্টেট পার্লামেন্টে প্রথম দক্ষিণ এশিয়ান নারী জেনিফার রাজকুমার প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি বরাবরই কল্যাণমূলক কাজে আমাকে পাশে পেয়েছে। দায়বদ্ধতা ও ভালোবাসার তাগিদেই ৫০ বছরের পুরনো এই সংগঠনের জন্যে এই প্রথম আমি স্টেট এ্যাসেম্বলী থেকে মোটা অংকের একটি অনুদান সংগ্রহ করেছি। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান জেনিফার রাজকুমার এ সময় বাংলাদেশ সোসাইটির সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।
রাজনীতিক জেনিফার তার বক্তব্যে সোসাইটির সভাপতি সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নাম উচ্চারণ করেন বিশেষভাবে। এ সময় নিউইয়র্ক স্টেট সিনেটের আরেক সদস্য জন ল্যু মঞ্চে এসে বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মানবতার কল্যাণে নিবেদিত থাকার জন্য। অনুষ্ঠানে জেনিফার ও জন ল্যুকে কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।
কুইন্সের জয়া পার্টি হলে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির এ ইফতার-মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সর্বস্তরের প্রবাসীদের প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গের বিপুল সমাগম ঘটেছিল। স্টেট এ্যাসেম্বলীর চেক হস্তান্তরকালে মঞ্চে হোস্ট সংগঠনের সকল কর্মকর্তা ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ, আবাসন ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, স্টেট এ্যাসেম্বলীর আসন্ন নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ জে মোল্লা সানী এবং মো. শামসুল হক ।
ইফতার মাহফিল আয়োজনের পাশাপাশি বাংলাদেশ সোসাইটি নতুন প্রজন্মের অংশগ্রহণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। ক্বেরাত প্রতিযোগিতায়ন নেতৃত্ব দেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ। বিভিন্ন ইভেন্টে বিভিন্ন বয়সী নতুন প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ক্বেরাত প্রতিযোগিতা ছিলো বাংলাদেশ সোসাইটির প্রসংশিত একটি উদ্যোগ।
ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার জন্যে আয়োজক কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান কামরুল এবং সদস্য-সচিব অনিক রাজ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। এ সময় সোসাইটির কার্যকরি কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গির শহীদ সোহরাওয়ার্দি সকলকে আমন্ত্রণ জানান ৯ মার্চ জ্যামাইকায় ইকরা পার্টি হলে, ১১ মার্চ ব্রঙ্কসে গোল্ডেন প্যালেস এবং ১৩ মার্চ ব্রুকলীনে রাধুনি রেস্টুরেন্টের ইফতার মাহফিলে সপরিবারে যোগদানের জন্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনিফার রাজকুমার, নিউইয়র্ক স্টেটের আইন প্রণেতা জন ল্যু, সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, শামসুল হক, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, দোয়া ও ইফতার মাহফিল উপ কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিব অনিক রাজ ।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সফল করতে আহ্বায়ক মোঃ কামরুজ্জামান কামরুলকে আহ্বায়ক, মোহাম্মদ হাসান জিলানীকে যুগ্ম আহ্বায়ক, অনিক রাজকে সদস্য সচিব, আবুল কাশেম চৌধুরীকে যুগ্ম সদস্য সচিব, ডিউক খানকে প্রধান সমন্বয়কারী, হাসান খানকে সমন্বয়কারী করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছিল। অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীদের বিপুল সমাগম ঘটে।
ইফতার মাহফিলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, আহসান হাবিব, কাজী আজহারুল হক মিলন, আক্তার হোসেন, ফখরুল ইসলাম দেলোয়ার, ডা. ইনামুল হক, আতোয়ারুল আলম, নাঈম টুটুল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, মাইনুল উদ্দিন মাহবুব, আমিনুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভুইয়া, সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, আজমল হোসেন কুনু, মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, বাবুল চৌধুরী, মোহাম্মদ জামান তপন, সাইফুল ইসলাম, খন্দকার ফরহাদ, সরওয়ার খান বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল ফজল দিদারুল ইসলাম, আলী ইমাম শিকদার, কম্যুনিটি এক্টিভিস্ট আব্দুল খালেক, মূলধারার রাজনীতিবিদ এন মজুমদার, একেএম রফিকুল ইসলাম ডালিম, নাঈমা খান, সোহেল গাজী, আমিন খান জাকির, মামুন মিয়াজি, মোবারক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলম, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, সাবেক কর্মকর্তা সৈয়দ এম কে জামান, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, স্কুল বিষয়ক সম্পাদক হাসান জিলানী, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, ধর্ম বিষয়ক সম্পাদক জামিল আনসারি, কার্যকরি সদস্য এ বি সিদ্দিক পাটোয়ারি, সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, জাহাঙ্গীর সরওয়ার্দি, সদস্য সাবেক সহ সভাপতি ওয়াসি চৌধুরী, আবুল কাশেম চৌধুরী, প্রধান সমন্বয়কারী ডিউক খান, হাসান খান, মোহাম্মদ আক্তার বাবুল, কম্যুনিটি এক্টিভিস্ট আব্দুস শহীদ, ওয়াহেদ কাজী এলিন, জালালাবাদ এসোসিয়েশনের একাংশের সভাপতি বদরুল হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইউনূস সরকার, নবাবগঞ্জ এসোসিয়েশনের সভাপতি গোলাম এন হায়দার মুকুট, সৈয়দ এনায়েত আলী, আব্দুর রহমান বাবু, সেলিম ইব্রাহিম, নার্গিস আহমেদ, রায়হান তাজ, প্রমি তাজ, নীরা রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আকিব হোসাইন, মিসবাহ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন আজম, নওশাদ হোসেন, শাহ শহীদুল হক, মিলন মোল্লা, হেলাল মিয়া, কাজী আজিজুল হক, রুমানা আহমেদ, সাবেক কর্মকর্তা সালামত উল্যাহ প্রমুখ।
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
