সেরেনাকে হারিয়ে চ্যাম্পিয়ন বিস্ময় কন্যা বিয়াঙ্কা
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯
মাত্র ১৯ বছর বয়স তার। সেরেনা উইলিয়ামসের ক্যারিয়ারের বয়সও তার চেয়ে বেশি। অথচ যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অভিজ্ঞ সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন কানাডার নতুন টেনিস সেনসেশন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। ৩-৬, ৫-৭ সেটে কানাডার বিস্ময় কন্যার কাছে হেরে গেছেন সেরেনা উইলিয়ামস।
সে সঙ্গে মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষাও দীর্ঘায়িত হল সেরেনা উইলিয়ামসের। গতবার ফাইনালে জাপানের নাওমি ওসাকার কাছে হেরে হাতছাড়া হয়েছিল সপ্তম যুক্তরাষ্ট্র ওপেন শিরোপা। এবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিনি হেরে গেলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর কাছে।
ঘরের মাঠে দর্শক সমর্থন সেরেনার দিকে থাকলেও মার্কিন তারকাকে প্রায় হেলায় হারিয়ে দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নিলেন ১৯ বছরের বিয়াঙ্কা।
১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে এই যুক্তরাষ্ট্র ওপেন দিয়েই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। তখন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর জন্মই হয়নি। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের ২০ বছর পর শনিবার সে কোর্টেই মার্কিন তারকার কাছে সুযোগ ছিল মার্গারেট কোর্টের সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি। কিন্তু তার জন্য আরও অপেক্ষায় থাকতে হলো সেরেনাকে।
অন্যদিকে সদ্য যৌবনে পা দেওয়া আন্দ্রেস্কুর প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে শনিবার রাতে সেরেনা ছাড়াও অন্যতম বড় প্রতিপক্ষ ছিল আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারি। শেষ পর্যন্ত গ্যালারিসহ সবকিছুকেই জয় করে নিলেন বছর ঊনিশের বিয়াঙ্কা। একই সঙ্গে প্রথম কানাডিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়লেন তিনি। ম্যাচ শেষে মজা করেই তিনি বললেন, সেরেনার ভক্তরা যেন তাকে ক্ষমা করে দেয়।

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল জয়ের শুরু থেকেই সেরেনার উপর চাপ সৃষ্টি করতে থাকেন বিয়াঙ্কা। সেরেনার ডাবল ভুলের সুযোগ নিয়ে প্রথম সেটে ৪-২ ব্যবধানে লিড নেন এই কানাডিয়ান। পিছিয়ে থাকা অবস্থায় এস ও বিধ্বংসী গ্রাউন্ডস্ট্রোকে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন সেরেনা; কিন্তু সেই সুযোগ খুব একটা বাড়তে দেননি বিয়াঙ্কা। সেরেনাকে দাঁড় করিয়ে শেষ দু’টি গেম জিতে নেন প্রথমবার কোনও মেজর ফাইনালে পা রাখা বিয়াঙ্কা। সে সঙ্গে ৬-৩ ব্যবধানে প্রথম সেট জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটে কিংবদন্তি সেরেনার সামনে আরও দাপুটে ছিলেন আন্দ্রেস্কু। মার্কিন তারকাকে কার্যত ব্যাকফুটে ঠেলে ৫-১ ব্যবধানে লিড নিয়ে নেন তিনি। এরপর বিনাঙ্কা যখন প্রথম চ্যাম্পিয়নশিপ পয়েন্টে দাঁড়িয়ে, ঠিক তখন গ্যালারির প্রবল জনসমর্থনকে হাতিয়ার বানিয়ে মেগা ফাইনালে মরণকামড় দেন সেরেনা। অভিজ্ঞ সেরেনার বিষ মাখানো সার্ভিস, দুরন্ত সব ফোরহ্যান্ডের সামনে হঠাৎই ফ্যাকাশে লাগতে শুরু করে বিয়াঙ্কাকে। দু’দশকের অভিজ্ঞতা ও গ্যালারির সমর্থনকে কাজে লাগিয়ে দ্বিতীয় সেটে একসময় সমতায় ফিরে আসেন সেরেনা (৫-৫)।
কিন্তু শেষরক্ষা হয়নি। আবারও সেরেনার ডাবল ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রেক পয়েন্ট দখলে নিয়ে বাজিমাত করে যান বিয়াঙ্কা। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ানোর আগেই ৭-৫ ব্যবধানে দ্বিতীয় সেট এবং সে সঙ্গে যুক্তরাষ্ট্র ওপেন শিরোপা নিজের নামে করে নেন কানাডিয়ান লেডি।
ম্যাচ শেষে বিয়াঙ্কাকে অভিনন্দন জানান সেরেনা। পুরস্কার বিতরণী মঞ্চে যুক্তরাষ্ট্র ওপেনের নতুন রানি বলেন, ‘এই মুহূর্তটার জন্য প্রচুর পরিশ্রম করেছি। অবশেষে স্বপ্ন সত্যি হল। সেরেনার মত কিংবদন্তির বিরুদ্ধে এমন মঞ্চে খেলতে পারা অভাবনীয় একটা ব্যাপার।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
