সেমিফাইনালে বাংলাদেশকে দেখছেন না ম্যাককালাম
প্রকাশিত: ২৪ জুন ২০১৯
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডর ম্যাককালাম বলেছেন, প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জয়ের সক্ষমতা তার দেশের আছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত আছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে তিনি ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে দেখছেন।
প্রায়শই আন্ডারডগ হিসেবে পরিচিতি পাওয়া কিউইরা টুর্নামেন্ট ইতিহাসে এ পর্যন্ত ৬ বার সেমিফাইনাল খেলেছে। ম্যাককালামের অধীনেই কেবলমাত্র ২০১৫ আসরের ফাইনালে পৌঁছে। কিন্তু ভাগ্য সহায় না থাকায় অপরাজিত হিসেবে ফাইনালে উঠলেও মেলবোর্নের ম্যাচে অস্ট্রেলিযার কাছে হেরে যায়।
১০ দলের টুর্নামেন্টে পাঁচ জয়ে ইতোমধ্যেই এবারের আসরের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে কেন উইলিয়ামসনের দল। বার্তা সংস্থা এএফপিকে ম্যাককালাম বলেন, কেউ কেউ আন্ডারডগ বলেন। তবে নিউজিল্যান্ড কিভাবে খেলে সেটা তারা দেখেন না। সম্প্রচারের কারণে কখনো কখনো অন্য দলগুলোর ন্যায় তাদেরকে দেখা যায়না। যে কারণেই তারা দৃষ্টির বাইরে মানে মনের বাইরে।
তিনি বলেন, ঐতিহাসিকভাবেই নিউজিল্যান্ড সব সময়ই বিশ্বকাপে ভাল খেলে আসছে। আমার মনে হয় বিশ্বকাপে ম্যাচ জয়ে অস্ট্রেলিয়ার পরই আমরা দ্বিতীয় স্থানে আছি।
২০১৬ সালে ম্যাককালামের অবসরের পর তিন ফরম্যাটেই নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব পাওয়া উইলিয়ামসন অসাধারণ ব্যাটিং দিয়ে বিশ্বকাপে দলের নেতৃত্ব দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। তার মাস্টারক্লাস ১৪৮ রানে ভর করেই গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ রানে জয় পায় নিউজিল্যান্ড।
ম্যাককালাম বলেন, সে একজন চমৎকার খেলোয়াড়, একজন ভালো অধিনায়কে পরিণত হয়েছেন। নিঃসন্দেহে সে একজন মার্জিত খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু। সে অনেকটা শল্যচিকিৎসকের মতো।
সব দলেরই কিছু সমস্যা থাকলেও দশ দলের এ টুর্নামেন্টে আগামী মাসে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে বলে বিশ্বাস করেন ম্যাককালাম। তবে কিছুদিন আগে বাংলাদেশ ১ ম্যাচ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করা বিষয়ে কোনো মন্তব্য করেননি ম্যাককালাম।
ম্যাককালাম বলেন, আমি মনে করছি আবহাওয়া সহায়ক নয়। তবে টুর্নামেন্টের শেষ দিকে আমরা সত্যিকারের কিছু উপভোগ্য ক্রিকেট ও পরিষ্কার আকাশ দেখব আশা করছি। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় আমরা ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দেখব। সেই বড় মুহূর্তটা কোন দল কাজে লাগাতে পারবে? আমি নিশ্চিত নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস থাকবে-তারা পারে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
