সেমিতে খেলবে বাংলাদেশ?
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২
শিরোনামটা খটকা লাগলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে চোখ ছোঁয়ালেই দেখবেন, আসলেই টাইগাররা সেমিফাইনালে খেলতে পারে। আর সেই কথাটা খুব একটা আকাশ কুসুম কল্পনাও নয় কিংবা গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতোও নয়।
দরকার কেবল সাহসের ও মানসিক দৃঢ়তার। কারণ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ সহজ। এক হচ্ছে নেদারল্যান্ডস, আরেক জিম্বাবুয়ে। শক্তির হিসেব বলছে ডাচদের হারানো সাকিবদের কাছে পানি পান্তার মতো।
সিকান্দার রাজার জিম্বাবুয়েও তেমনিভাবে কঠিন প্রতিপক্ষ নয়। মানে অন্তত ২ ম্যাচ জেতার নিশ্চয়তা নিয়েই মাঠে নামতে পারছে টাইগাররা। আর সেই স্বস্তির টনিকেই অন্যদের অস্বস্তিতে ফেলা যাবে খুব সহজে।
এবার সেমিতে যাওয়ার সহজ সমীকরণে দরকার আরও দুই।
ত্রিদেশীয় সিরিজের হিসেব বলছে, যদি বাংলাদেশের বোলাররা ভালো করতো তবে পাকিস্তানকে ২ ম্যাচেই হারানো সম্ভব ছিল। তবে বল-ব্যাটে এক হয়ে ভালো খেলতে পারেনি টাইগাররা, সেখানেই এসেছে বিপর্যয়।
যদি এবার পাকিস্তানের বাবর আর রিজওয়ান জুটিটাকে লক্ষ্য বানিয়ে কাজ করা যায়, তবে পাকিস্তানকে হারানো দুঃসাধ্য কিছু হবে না। ব্যাপারটা কেবল সাহস ও সঠিক গেম প্ল্যানের।
এবার দরকার আরো একজনকে হারানোর, ভারত সেখানে অনেকখানি কঠিন প্রতিপক্ষ। সেখানে সাউথ আফ্রিকা হতে পারে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। বলে ব্যাটে প্রোটিয়াদের টক্কর দেওয়া টাইগারদের জন্য ‘সহজ’। যদিও সাকিব আল হাসানের দল সহজ কাজটিই করতে পারে না সহজে।
ওপরের হিসেবটা কাল্পনিক মনে হতেই পারে। কারণ সাম্প্রতিক খেলাগুলোতে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ সাহসী কোনো খেলা যেমন উপহার দিতে পারেনি, তেমন দলের ভেতর ও বাইরে শৃঙ্খলারও অভাব ছিল যথেষ্ট।
এর বাইরে অনুশীলনে অমনোযোগ ও সঠিক পরিকল্পনার অভাবও ছিল চোখের পড়ার মতো। ভুলত্রুটি খুঁজে খেলায় মনোযোগ দেওয়ার চেয়ে গণমাধ্যমে মুখ দেখাতেই বেশি উদ্যমী দেখা গেছে টাইগারদের।
টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম কিংবা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও সাকিবের অবর্তমানে নুরুল হাসান সোহানদের সঠিক পথ বাতলে দিতে পারেননি।
কারণ, পাকিস্তানের বিপক্ষের খেলায় দেখা গেছে বাবর-রিজওয়ানদের সাম্প্রতিক খেলা নিয়ে কোনো বোঝাপড়া কিংবা লেখাপড়াও ছিলো না টাইগারদের। প্রতিপক্ষকে না জেনে, তাদের সম্পর্কে কোনো বিশ্লেষণ না করে; নেটে ধুমধাম অপরিকল্পিত কিছু শট বা বলের প্রাকটিস করে মাঠে নামলে আদৌ ভালো কিছু করা যায় কী? কেবল সংবাদ সম্মেলনে ইম্প্যাক্টের গল্প শোনানো কী বুদ্ধিমানের কাজ?
খেলায় তো পরিকল্পনাটা দরকার ম্যাচ বাই ম্যাচ। বুঝতে হয় প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা, কখনো প্লেয়ার বাই প্লেয়ার ধরেও করতে হয় গেম প্ল্যান। মুখস্ত কুমিরের রচনায় সেকালে পরীক্ষায় পাশ করা গেলেও একালের ক্রিকেট খেলা খুবই সৃজনশীল ও মস্তিষ্ক নির্ভর; চাল দিতে হয় গুণে গুণে। না হয় চালের ভুলে মন্ত্রী খোয়া যায়, দেখা যাক সেই চালটা বাংলাদেশ এবার ঠিকঠাক চালতে পারে কিনা? এতো নাকানিচুবানির পরও যদি না শেখা যায়, হুশ না ফেরে তবে টাইগাররা শিখবে কবে?
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
