সেই ৫২ পণ্য সরে যাচ্ছে ঢাকার বাজার থেকে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯
বিএসটিআইর পরীক্ষায় নিম্ন মানের হিসেবে চিহ্নিত হওয়ায় যে ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহার করতে আদালত নির্দেশ দিয়েছিল, ঢাকার বড় বাজারগুলো থেকে তা প্রায়ই উঠে গেছে। দোকানিরা বলছেন, আদালতের নির্দেশনার বাইরে গিয়ে তারাও পণ্যগুলো বিক্রি করছেন না, আবার কোম্পানিগুলোও সেগুলো তুলে নিয়ে যাচ্ছে। গত ১২ মে বিএসটিআইএর পরীক্ষায় অনুত্ত্বীর্ণ ১৮টি কোম্পানির ওই ৫২টি পণ্য নিয়ে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এসব নির্দেশ বাস্তবায়ন করে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই আদেশের ১০ দিন অতিক্রান্ত হওয়ার আগে বুধবার ঢাকার মিরপুর, কারওয়ান বাজার, সেগুনবাগিচা, শ্যামলী এলাকার বড় বাজারগুলোর ঘুরে অধিকাংশ দোকানেই সেই পণ্যগুলো দেখা যায়নি।
কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, এতদিন দোকানগুলোতে এসিআই ব্র্যান্ডের যে লবণ ছিল সেখানে তা আর নেই। সেখানে সিএসআই ব্রান্ডের সুপার সল্ট ও মোল্লা সুপার সল্টের আধিক্য। নিষিদ্ধ অন্যান্য পণ্যগুলো কর্তৃপক্ষ বাজার থেকে নিজ উদ্যোগে প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন অধিকাংশ দোকানি। ঢাকার কারওয়ান বাজারের দোকানগুলোতে এক সপ্তাহ আগেও মিলছিল ৫২টি পণ্যের অনেকগুলো, যা এখন নেই ঢাকার কারওয়ান বাজারের দোকানগুলোতে এক সপ্তাহ আগেও মিলছিল ৫২টি পণ্যের অনেকগুলো, যা এখন নেই।
পীরেরবাগে মুদি দোকানি আবুল কালাম বলেন, “মোল্লা লবণ নিষিদ্ধ করা হলেও মোল্লা সুপার সল্টের লবণে নিষেধাজ্ঞা নেই। কোম্পানি মোল্লা লবণ প্রত্যাহার করে নিয়ে মোল্লা সুপার সল্ট দিয়ে গেছে।” বিএসটিআই কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মোল্লা সুপার সল্টের উপর নিষেধাজ্ঞা না থাকার কথা জানা যায়।
মিরপুর বড়বাগের মুদি দোকানি আনোয়ার হোসেন বলেন, তীর ও রূপচাঁদার সরিষার তেল তার দোকান থেকে প্রত্যাহার করে নিয়েছে কোম্পানিগুলো। এসিআই লবণও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেগুনবাগিচা কাঁচাবাজারের মামা-ভাগিনা জেনারেল স্টোরের দোকানি কাজী আনোয়ার বলেন, “যে দিন হাই কোর্ট থেকে বিভিন্ন পণ্য বিক্রি বন্ধ করার কথা বলা হয়েছে, এর পরের দিন থেকে কোম্পানিগুলো তাদের সেসব পণ্য নিয়ে যাওয়া শুরু করে। এরপর থেকে আমরাও ওইসব কোনো পণ্য আর বিক্রি করছি, কাস্টমারও সেগুলো নিচ্ছে না।”
আনোয়ার দাবি করেন, তার দোকানে ওই ৫২টি পণ্যর কোন একটিও এখন আর নেই। একই বাজারের সাদ্দাম জেনারেল স্টোরের বিক্রয়কর্মী মাসুদ হোসেন বলেন, “আমার দোকানে রূপচাঁদা, তীরের সরিষার তেল ছিল, যখন শুনলাম এগুলো হাই কোর্ট বন্ধ করে দিয়েছে এরপর থেকে এগুলো আর বিক্রি করি না। কোম্পানির লোকেরা এসেছিল, আমরা তাদের কাছে সেগুলো ফেরত দিয়ে দিয়েছি।”
উচ্চ আদালত থেকে ৫২টি পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দেওয়ার পর ক্রেতারাও সেগুলো আর নিচ্ছে না জানিয়ে তিনি বলেন, “খারাপ জেনে কোনো পণ্য ক্রেতারা নিতে চায় না। আমরা যে পণ্য বেশি বিক্রি করতে পারি, সেগুলোই বেশি রাখি। প্রতিযোগিতার বাজারে বিক্রি বেশি হলে লাভ কম হলেও পোষানো যায়।”
বিজয়নগর এলাকায় ফারিয়া জেনারেল স্টোরের মালিক ইসমাইল হোসেনের কাছে জানতে চাওয়া হয় তার দোকানে ওই ৫২টি পণ্যে কোনটি রয়েছে কি না? তিনি বলেন, “আমার এখানে খাদ্য আইটেম বেশি, এই লিস্টের মধ্যে কেবল সান চিপসটি রয়েছে। তবে হাই কোর্ট যেহেতু বিক্রি না করতে বলেছে তাই এটা বিক্রি করব না।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢা্কা বিভাগীয় প্রধান মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, তাদের অনুরোধে অধিকাংশই কোম্পানিগুলো তাদের পণ্যগুলো প্রত্যাহার করে নিয়েছে। জেলা পর্যায়ে দোকানিরা কিছু নিষিদ্ধ পণ্য রেখে দিয়েছে। অধিদপ্তরের জেলা কার্যালয়গুলো এধরনের অপরাধ চোখে পড়লেই ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যেই ওই ৫২টি পণ্য নিয়ে বাজার তদারকি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাজার থেকে পণ্যগুলো প্রত্যাহার করতে একইভাবে কোম্পানিগুলোকে চিঠি দিয়েছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে সেই আদেশ বাস্তবায়ন করা না হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ওই ৫২টি পণ্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দুই দিন ঢাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারা।
“সেখানে কিছু নিষিদ্ধ পণ্য পেয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি মাসেই আরও চারটি মোবাইল কোর্ট চালানো হবে।”
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
