সেই আফগানদের কাছে আবারো হার
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯
শেষ পর্যন্ত আর পেরে উঠলোনা বাংলার টাইগাররা। হারতে হলো কাবুলিওয়ালাদের কাছেই। সেই আফগান জুজুতেই ধরা খেল টাইগাররা।
জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগার ব্যাটসম্যানরা। রান তাড়া করতে গিয়ে ১৯.৫ ওভারে ১৩৯ রান তুলতেই সব উইকেট হারিয়ে থেমে যায় টাইগারদের ইনিংস। আবারো ব্যর্থ দলের টপ ওর্ডার।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল প্রথম ম্যাচে জয় পাওয়া আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে টাইগারদের আফগান জুজু কাটল না। কোন ভাবেই আফগনাদের সাথে পেরে উঠছে না টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে করে ১৬৪ রান সংগ্রহ করে সফরকারী আফগানিস্তান।আফগানদের ছুড়ে দেয়া ১৬৫ রানের জবাবে ব্যাট করতে আসেন লিটন দাস ও মিস্টার ডিপেন্ডবল খ্যাত মুশফিকুর রহিম। টাইগাররা আফগানদের থেকে দূরে থাকতে চায় না। তাই মুজিবের ওভারের দ্বিতীয় বলেই তারকাইয়র হাতে বল তুলে দিয়ে ঘরে ফেরেন লিটন। আফগানদের মত শূন্য রানেই ভাঙে টাইগারদের ওপেনিং জুটি। ওয়ান ডাউনে মাঠে আসেন সাকিব। মুশফিক-সাকিবে পথ খোঁজার চেষ্টা। কিন্তু দ্বিতীয় ওভারে আশাহত করলেন মুসফিক। দলীয় ১১ রানে ফরিদ মালিকের স্ট্যাম্প সোজা বল ঘুরিয়ে পিছনে মারতে গিয়ে বোল্ড হন মুশফিক। তার ব্যক্তিগত সংগ্রহ ৩ বলে ৫ রান।
এরপর ব্যক্তিগত ১৫ রানে মুজিবের কাছেই ধরা দিলেন টাইগার অধিনায়ক। সাকিবের ক্যাচটি লুফে নিয়েছিল আফগান অধিনায়ক রশিদ। মাঠে আসলেন সৌম্য সরকার। নিজের পজিশন বদল হওয়ায় এক বল ও খেলতে পারলেন না এই ব্যাটসম্যান। মুজিবের বলে এলবি হয়ে শূণ্য রানে ঘরে ফেরেন সরকার।
রিয়াদ-সাব্বির হাল ধরেন দলের। পার করেন দলীয় অর্ধশত। রশিদ খানের বলে রিভার সুইপ করেন সাব্বির। বল মিস হয়ে পায়ে লাগলে আম্পায়ার এলবি দেন। সাব্বির রিভিউ চান। আর রিভিউতে দেখা যায় বল গ্লাভসে লেগেই পায়ে লাগে। জীবন পান সাব্বির। না হলে আম্পায়ারের সিদ্ধান্তে বলি হতেন এই ব্যাটসম্যান।
মাহমুদউল্লাহ কোন সুযোগ পেলেন না সাব্বিরের মতন। গুলবাদিন নাইবের বলে বাউন্ডারিতে তুলে মারলে বলটি লুফে নেন তারকাই। ৪৪ রান করে ঘরে ফেরেন এ ব্যাটসম্যান।
সাব্বিরের সাথে যুক্ত হন আগের ম্যাচে আলো দেখানো আফিফ। ঠিক তখনই মাঠ ছাড়েন সাব্বির। মুজিবের বলে নাইবের হাত ২৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাব্বির। দলীয় শতক পার হওয়ার আগেই ৬ উইকেট হারায় টাইগাররা।
আবারো আম্পায়ারের হাত থেকে বাঁচলেন আফিফ হোসেন। তবে আজ আর আলো ছড়াতে পারলেন না আফিফ.। নাইবের বলে ওভার বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ হন জাদরানের কাছে। সাইফউদ্দিনকে ফিরিয়ে উইকেটের খাতা খুললেন আফগান অধিনায়ক রশিদ খান। বাংলাদেশেরে দলীয় রান যখন ১২০। একই ওভারে মোসাদ্দেকের উইকেট ও তুলে নিলেন রশিদ খান। এর পর শেষ ওভারে চমক দেখান মুস্তাফিজ, ফরিদ মালিকের ওভারে নেন ১৪ রান। যদিও পঞ্চম বলে ক্যাচ হয়ে ফেরেন ফিজ।
মুজিবুর রহমান একাই ৪ উইকেট নেন। গুলবাদিন নাইব, রশিদ খান ফরিদ ২ উইকেট করে নেন।
এর আগে শুরুতেই আফগানদের উপর চড়াও হন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচের প্রথম বলে আফগান ওপেনার রহমাতউল্লাহ গুরবাজকে বোল্ড করে তাক লাগিয়ে দেন এ টাইগার বোলার। পরের ওভারেই বলে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনিও কম যান না। নিজের চতুর্থ বলে হযরতুল্লাহ জাজাইকে লিটন দাসের কাছে ক্যাচ বানিয়ে ঘরে ফেরান আফগানদের যখন দলীয় রান ১০।
ফের আফগান শিবিরে আঘাত হানেন সাইফউদ্দিন। তার শেষ বলে ক্যাচ তুলে দেন নাজিব তারকাই। ক্যাচটি লুফে নেন সাব্বির রহমান। দলীয় ১৯ রানে ৩ উইকেট হারান আগফানরা। ফের সাকিবের কাছেই ধরা দেন আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। ব্যাক্তিগত ৫ রানে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন এ ব্যাটসম্যান। আসগর আফগান ও মোহাম্মদ নাবিতে পথ খুজতে থাকে আফগানিস্তান।
তাইজুল ইসলামের ১৪ তম ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন আসগর আফগান। কিন্তু আজ ভাগ্য আসগরের পক্ষেই ছিল। তাইজুলের বল নো হওয়াতে আবার জীবন ফিরে পান আসগর। তবে সাইফউদ্দিনকে ফেরাতে পারেনি আসগর। সাব্বিরের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আসগর। ফেরার আগে তুলে নেন ৪০ রান। এর পর আবারো সেই সাইফউদ্দিনে ধরা পড়ে আফগানরা। একই ওভারে শূন্য রানে বোল্ড করলেন গুলবাদিন নাইবকে। যদিও শেষ বলে করিম জানাত ক্যাচ তুলে ছিলেন কিন্তু মিস করেন মুস্তাফিজ।
আর কোন উইকেটের দেখা পাননি টাইগার বোলাররা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করে ১৬৪ রান।
দলের হয়ে মোহাম্মদ নাবী ৮৪ ও আসগর আফগান ৩৯ রান সংগ্রহ করেন।
বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন একাই তুলে নিয়েছেন আফগানদের ৪ উইকেট। সাকিব নিয়েছেন ২ উইকেট।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
