সুলশেয়ারের অধীনে ম্যান ইউর টানা দ্বিতীয় জয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
মরিনহো-উত্তর সময়টা ভালোই পার করছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সুলশেয়ারের অধীনে প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়টি তুলে নিলেন পগবা-লিনগার্ডরা। নিচু সারির ক্লাব হাডর্সফিল্ডকে ওল্ড ট্রাফোর্ডে ৩-১ ব্যবধানে হারালো ম্যান ইউ।
ঘরের মাঠে প্রথম গোলটি পেতে ম্যান ইউকে অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত। লিনগার্ডের কাছ থেকে বল পেয়ে লিন্ডলফ শট করলে ক্রসিং লাইন থেকে বাঁচায় হাডর্সফিল্ড ফুটবলার। সেখান থেকে বল পেয়ে ম্যান ইউ মিডফিল্ডার নামাঞ্জা ম্যাটিচ মৌসুমে নিজের প্রথম গোলটি করে ম্যান ইউকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
প্রথমার্ধে ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুলশেয়ারের দল। বিরতি থেকে আরও বিধ্বংসী ম্যান ইউ। ৬১ মিনিটে হাডর্সফিল্ডফের প্রিচার্ডের দুর্দান্ত শট রুখে দেন ম্যান ইউ গোলরক্ষক ডে গিয়া। এর ঠিক পরের মিনিটেই ইউনাইটেডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পল পগবা।
আন্ডার হেরেরার ক্রস থেকে বল পেয়ে মরিনহো উত্তর সময়ে নিজের প্রথম গোলটি করেন এই ফ্রেঞ্চম্যান। ৭৮ মিনিটে আবারও পগবার গোল। এবার লিনগার্ড ছিলেন বলের যোগানদাতা। মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার ষষ্ঠ গোল।
ম্যাচ শেষের দুই মিনিট আগে জরগেনসন হাডর্সফিল্ডের হয়ে একটি গোল শোধ দেন। ৩-১ গোলের জয়ে সুলশেয়ারের অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিল ম্যান ইউ। ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে আসলো তারা।
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
