সিরিজ জিততে ১৯১ রান চাই বাংলাদেশের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বছরের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করে ক্যারিবীয়রা ১৯.১ ওভারে গুটিয়ে গেছে ১৯০ রানে।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টস হেরে ব্যাটিংয়ে নামলেও শুরুতে ঝড় তুলেছিলেন ওপেনার এভিন লুইস। আক্রমণাত্বক এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ। তার জোড়া আঘাতেই ধীরে ধীরে আরও বিশাল সংগ্রহের পথ থেকে দূরে সরে যেতে থাকে সফরকারীরা। শেষ দিকে মোস্তাফিজ, সাকিব আঘাত হানলে ২০০ রান পার করা অসম্ভব হয়ে পড়ে তাদের। তারা গুটিয়ে যায় ১৯০ রানে। অথচ এক পর্যায়ে মনে হচ্ছিলো ২০০ রান যেন দৃষ্টিসীমায়!
মিরপুরে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টসে জেতার এই সিদ্ধান্তকে এক পর্যায়ে হাস্যকর বানিয়ে দেন ওপেনার লুইস। কারণ ম্যাচে আবু হায়দারের তৃতীয় ওভারেই ঝড় তোলেন এভিন লুইস। ৪ ছয়ে এক ওভারে তোলেন ২৭ রান। পাওয়ার প্লের পুরো ফায়দাই তুলে নেয় সফরকারীরা। ঝড় তুলে ১৮ বলে ফিফটি তুলে নেন লুইস। তাদের ঝড়ো সূচনার মাঝে মেহেদীর চতুর্থ ওভারে ক্যাচের সুযোগ দিয়েছিলেন লুইস। বল হাতে নাকানি চুবানি খাওয়া আবু হায়দার ফিল্ডিংয়েও হন ব্যর্থ। তার ক্যাচ নিতে পারেননি।
পঞ্চম ওভারে অবশ্য ঝড়ো সূচনায় আঘাত হানেন সাকিব। শেষ বলে বোল্ড হন শাই হোপ। তিনি ফেরেন ১২ বলে ২৩ রান করে। আচমকা ঝড়ো সূচনায় উইকেট পড়লে কিমো পলকে উঠিয়ে আনা হয় এরপর। কিন্তু সপ্তম ওভারে মোস্তাফিজুর রহমান আঘাত হানলে ক্যারিবীয়দের এই কৌশল হয় ব্যর্থ। নতুন নামা কিমো পল মেরে খেললেও আরিফুলের হাতে ধরা পড়েন ডিপ স্কোয়ার লেগে।
দশম ওভারে মাহমুদউল্লাহ ইনিংসের প্রথম ওভারে বল করতে আসলেই সফলতার দেখা পান। ক্যারিবীয়দের ঝড়ো গতির এই ব্যাটিংয়ে জোড়া আঘাত হানেন। শুরুতে বোল্ড করেন লুইসকে। ঝড়ো শুরু এনে দেওয়া লুইস ফিরে যান ৩৬ বলে ৮৯ রান করে। তার ইনিংসে ছিলো ৮টি ছয় ও ৬ টি চার। পরের ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শিমরন হেটমায়ারকে। হেটমায়ার রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বিদায় নেন নতুন নামা হেটমায়ার। আগ্রাসী এই ব্যাটসম্যান ফেরেন রানের খাতা খোলবার আগে। তাতেও ক্যারিবীয়দের রানের রাশ টেনে ধরা যাচ্ছিলো না। পুনরায় মাহমুদউল্লাহ আক্রমণে এসে ফেরান মেরে খেলতে থাকা রোভম্যান পাওয়েলকে। ১৯ রানে ব্যাট করতে থাকা পাওয়েলকে ডিপ মিড উইকেটে তালুবন্দী করেন লিটন। মাহমুদউল্লাহর তৃতীয় শিকারের পরেই ধীরে ধীরে ঝড়ো ব্যাটিং থেকে দূরে সরে যেতে থাকে তারা।
তাদের চাপে রাখার কৌশলে সফলতা দেখান মোস্তাফিজুর রহমান। ১৭তম ওভারে বিদায় দেন মেরে খেলতে থাকা নিকোলাস পুরান ও ব্র্যাথওয়েটকে। অথচ স্কোর বোর্ড সমৃদ্ধ করার চেষ্টায় ছিলেন মাঝের উইকেট পতনে। শুরুতে ভয়ঙ্কর হয়ে ওঠা পুরানকে বিদায় দেন মোস্তাফিজ। মেরে খেলতে গিয়ে আবু হায়দারের হাতে ক্যাচ দেন। ২৪ বলে তিনি বিদায় নেন ২৯ রান করে। মোস্তাফিজের জাদু বজায় থাকে একই ওভারে। পঞ্চম বলে তার কাটারে পরাস্ত হন ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট। গালিতে ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। তিনি বিদায় নেন ৮ রানে।
রান যখন ১৮৮। তখন শেষ দিকে সাকিব চেষ্টা করেন তাদের বেঁধে রাখতে ২০০ রানের কমে। তেমন চেষ্টায় ১৯তম ওভারে ফেরান ফ্যাবিয়ান অ্যালেনকে (৮)। বের হয়ে এসেছিলেন অ্যালেন। তাকে স্টাম্পড করেন মুশফিক। অভিষেক হওয়া রাদারফোর্ডকেও বিদায় দেন সাকিব। ২ রান করা এই ব্যাটসম্যানের ক্যাচ তুলে নেন মুশফিক। শেষ ওভারে থমাস রান আউট হলে ১৯০ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস।
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান প্রত্যেকে তিনটি করে উইকেট নেন।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
