‘সিনেমা করলে নাটক ছাড়তে হবে-এমন কোনো কথা নেই’
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫
শোবিজে পথচলা শুরু ২০১২ সালে। ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর আরেকটি সিনেমায় অভিনয় করলেও খুব বেশি সুবিধা করতে পারেননি। পরে ছোট পর্দাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। এখন তিনি ছোট পর্দার পরীক্ষিত অভিনেত্রী। বলছি, অভিনেত্রী তানিয়া বৃষ্টির কথা।
দীর্ঘ আট বছর পর আবার বড় পর্দায় ফিরে তানিয়া বৃষ্টি অভিনয় করছেন রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’–এ। মঙ্গলবার ছবিটি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি।
তানিয়া জানান, “গত কয়েক বছরে সিনেমায় অভিনয় করব কি না—এ নিয়ে বহু প্রশ্নের মুখে পড়েছি। এখন সেই প্রশ্নের উত্তর প্রায় সবার জানা। আমি ‘ট্রাইব্যুনাল’ দিয়ে বড় পর্দায় ফিরছি।”
দীর্ঘ বিরতির বিষয়ে তিনি বলেন, “ভিট–চ্যানেলআই টপ মডেল প্রতিযোগিতার পর তাদের সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে বুঝলাম, সিনেমা অনেক বড় ক্যানভাস। এখানে কাজ করতে হলে যোগ্যতা নিয়ে টিকে থাকতে হয়। তাই নিজেকে প্রস্তুত করার জন্য ছোট পর্দায় কাজ করেছি। এই আট–দশ বছরে নিজেকে বড় পর্দার জন্য তৈরি করেছি। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।”
একসময় নতুন ও পুরোনো মিলিয়ে মাসে ১০ থেকে ১৫ টি নাটকও প্রচার হতো তানিয়া বৃষ্টির। বর্তমানে সিনেমায় ব্যস্ত থাকার কারণে ছোট পর্দায় সময় কম দিতে পারছেন তিনি। তবু নাটক ছাড়ার কোনো ইচ্ছা নেই তাঁর।
তানিয়া বলেন, “নাটকের মাধ্যমেই দর্শক আমাকে চেনেন। এই প্ল্যাটফর্ম ছাড়া তো আমাকে কেউ চিনত না। তাই সিনেমা করলে নাটক ছাড়তে হবে—এমন কোনো কথা নেই। নাটককে কখনোই ছেড়ে দিতে পারব না। তবে সিনেমার কারণে নাটকে কাজ কমতে পারে। তাই বেছে বেছে কাজ করার পরিকল্পনা আছে।”
নাটক কমিয়ে মনোযোগ দিয়েছেন সিনেমায়। ‘ট্রাইব্যুনাল’–এর শুটিংয়ের আগে টানা এক মাস তারিক আনাম খানের কাছে রিহার্সেলে গিয়েছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে উঠে এসেছে ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের আড়ালে লুকিয়ে থাকা রাজনীতির প্রশ্ন। ফলে চরিত্রের জন্য নিতে হয়েছে বিশেষ প্রস্তুতি।
তানিয়া জানান, “নির্মাতা আমাকে যে চরিত্রটি দিয়েছেন, সেটি ফিল্ডে গিয়ে সরাসরি দেখেছি। চরিত্রের কষ্টটা বোঝার জন্য হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছি। যতটুকু সম্ভব, চেষ্টা করেছি। ছবিটি মুক্তির পর দর্শক বুঝতে পারবেন।”
তিনি আরও জানান, চলতি মাসেই সিনেমার শুটিং শেষ হবে। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
