সিটিতে অবৈধ গাঁজা বিরোধী অভিযান চলছে
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩
৫৩ টি স্থানে হানা দিয়ে ৪ মিলিয়ন মূল্যমানের পণ্য আটক
আজকাল রিপোর্ট
সিটিতে অবৈধ গাঁজা ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত দুই সপ্তাহে ৫৬৬ টি গাঁজা দোকানের বিরুদ্ধে ভায়োলেশনের টিকিট ইস্যু করেছে এবং ৫৩ টি স্থানে অভিযান চালিয়ে ৪ দশমিক ১ মিলিয়ন মূল্যমানের পণ্যসামগ্রী আটক করা হয়েছে। এছাড়া চলতি সপ্তাহে ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাাটর্ণি অফিস ৪০০ লাইসেন্সবিহীন ‘স্মোক শপ’কে চিঠি পাঠিয়েছে। এই সব চিঠিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের এবং তাদের দোকান উৎখাত করার হুঁশিয়ারি দেযা হুঁশিয়ারি দেয়া হয়েছে।
সিটিতে অবৈধ গাঁজা ব্যবসার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মেয়র এরিক এডামস বলেছেন, বৈষম্য দূর করা এবং ন্যায় বিচারের স্বার্থে সিটিতে গাঁজাকে বৈধ করা হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে, নতুন আইনে গাঁজা সামগ্রীর অনিয়ন্ত্রিত বিক্রির অবাধ সুযোগ দেয়া হয়েছে।
গত মঙ্গলবার মেয়র অফিসের এ সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে অবৈধ গাঁজা ব্যবসায়ীরা গাঁজা বৈধকরণের সুযোগের অপব্যবহার করছে এবং শহর জুড়ে তারা লাইসেন্সবিহীন ‘স্মোক শপ’ গড়ে তুলেছে। বাজার দখলের এই ‘ওয়াইল্ড ওয়েস্ট’ প্রবণতা সহ্য করা হবে না। নিউ ইয়র্ক সিটি আইন পরিবর্তন করেছে, কিন্তু এই আইন সুসামঞ্জস্যভাবে, সমতার ভিত্তিতে সর্বোতভাবে কার্যকর করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাঁজা সংক্রান্ত চালু এতদিনের আইনে দীর্ঘ দিন ধরে কৃষ্ণাঙ্গ মানুষেরাই শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিগৃহীত হয়ে আসছিল। তাদেরকে হয়রানি করা হচ্ছিল, গ্রেফতার করা হচ্ছিল এবং আমাদের কমিউনিটির ভাইবোনদের বিচারে সোপর্দ করা হচ্ছিল। এই অবস্থার অবসানের জন্য সোচ্চার ব্যক্তিরা যথার্থই কঠোর লড়াই করে গাঁজা সংক্রান্ত আইনে একটি সমতা প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ গাঁজা শিল্পে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের সুযোগ হবে এবং বছরে সিটি ৪০ মিলিয়ন ডলার রাজস্ব আয় করতে পারবে।
মেয়রের এই বক্তব্যে বলা হয়েছে, গত কয়েক মাসে সিটিতে ব্যবসায়িক ভিত্তিতে গাঁজার ডিসপেন্সারি খোলা হয়েছে। এর মধ্যে একটি চালু হয়েছে নন-প্রফিট ভিত্তিতে, যেখানে এইচ আই ভি এবং এইডস আক্রান্তরা সহায়তা পাচ্ছেন। কিন্তু এই সব বৈধ ব্যবসা অবৈধ ব্যবসায়ীদের প্রতিযোগিতার মুখে পড়েছে।
এই অবস্থা মেনে নেয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এখন এই অবৈধ গাঁজা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে শেরিফ মিরান্ডা এবং নিউইয়র্ক পুলিশ ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে জানিয়ে বলা হয়েছে, গত দুই সপ্তাহে শেরিফ অফিস ৫৬৬ টি ভায়োলেশনের টিকিট ইস্যু করেছে এবং ৫৩ টি স্থানে অভিযান চালিয়ে ৪ দশমিক ১ মিলিয়ন মূল্যমানের পণ্যসামগ্রী আটক করেছে। এছাড়া এই সপ্তাহে ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাাটর্ণি অফিস ৪০০ রাইসেন্সবিহীন স্মোক শপকে চিঠি পাঠিয়েছে। এই সব চিঠিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের এবং তাদের দোকান উৎখাত করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
