সিটিকে হটিয়ে ফের শীর্ষে লিভারপুল
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে উড়িয়ে ফের শীর্ষস্থান দখল করে নিয়েছে লিভারপুল। রোববার নিজেদের মাঠ অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে।
দলকে শীর্ষে তুলে দেয়া এই জয় এনে দিতে গোল করেছেন লিভারপুলের দুই ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও সাদিও মানে। দু’টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে আর দুই মিনিটের ব্যবধানে।
খেলা মাঠে গড়ানোর ষষ্ঠ মিনিটেই দারুণ এক সুযোগ পেয়ে যায় লিভারপুল। সেনেগালিজ ফরোয়ার্ড মানের ক্রস থেকে সুবিধাজনক স্থানে বল পেয়ে গিয়েছিলেন সালাহ। কিন্তু মিশরীয় তারকার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগা।
প্রথমার্ধের শেষদিকে কাউন্টার অ্যাটাকে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন মানে। এবার বল বানিয়ে দিয়েছিলেন সালাহ, কিন্তু ১০ গজ দূর থেকে নেওয়া মানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধে সালাহ-মানে জুটি প্রতিপক্ষের রক্ষণকে কাঁপিয়ে দেয়। শুরুটা করেন সাদিও মানে। ৫১তম মিনিটে হালকা ক্লিপে ব্যাক পোস্টে বল পাঠিয়ে দেন লিভারপুলের অধিনায়ক ও সেন্টার মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।
গোলবারের একদম সামনে থাকা মানে অমন সুযোগ হেলায় মিস করেননি। সহজ এক হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ড।
সতীর্থ মানের গোল পাওয়ার ২ মিনিট পরেই অসাধারণ এক স্ট্রাইকে গোল করেন সালাহ। ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের দারুণ এক পাস ক্ষিপ্রতার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে ২৫ গজ দূরে থেকে দূরের পোস্ট লক্ষ্য করে অবিশ্বাস্য এক শট নেন মিশরীয় তারকা। শট ঠেকানোর কোনো সুযোগই পাননি কেপা।
২ গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা কম করেনি চেলসি। ৫৯তম মিনিটে তো সহজ এক সুযোগ নষ্ট করেন এডেন হ্যাজার্ড। ডেভিড লুইজের বাড়িয়ে দেয়া বল প্রথমবারেই নিয়ন্ত্রণে নিয়েছিলেন বেলজিয়ান ফরোয়ার্ড। কিন্তু লিভারপুলের গোলরক্ষক আলিসনকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি। অল্পের জন্য বল পোস্টে লেগে ফিরে আসে।
৬১তম মিনিটে ফের হ্যাজার্ডকে হতাশ করেন আলিসন। এবার মাত্র ১০ গজ দূরত্বে বল পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদের সম্ভাব্য টার্গেট হ্যাজার্ড। এরপর আর সুযোগই পায়নি মাউরিজিও সারি’র শিষ্যরা।
এই জয়ে ম্যানচেস্টার সিটিকে হটিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট লিভারপুলের আর এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে সিটি। অন্যদিকে চারে থাকা চেলসির পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৬।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
