সাড়া ফেলছে ‘প্রেম আমার প্রিয়া’
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
তরুণ নির্মাতা শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রটি শুক্রবার দেশের ৪৫টি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমনি ও কায়েস আরজু। এই ছবিটি নিয়ে এরই মধ্যে প্রশংসা করছেন দর্শক ও সিনেমা হল কর্তৃপক্ষ। শুক্রবার এবং আজ শনিবার বিভিন্ন হলে খোঁজ নিয়ে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার বলাকায় ৩টার শো দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বলেন, আমি বলতে গেলে নতুন মুক্তি পাওয়া প্রায় সব ছবিই এখানে এসে দেখি, কিন্তু অনেকদিন ধরে ভালো কোন ছবি না দেখে নিরাশ হয়ে গিয়েছিলাম। মাঝখানে কিছুদিন ছবিই দেখিনি। এই ছবিটির বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ দেখে মনে হলো ভালো হবে, তাই দেখতে এসেছি। ছবিটি দেখার পর মনে হলো দীর্ঘ দিন পর বাংলাদেশে নিজস্ব গল্পের ভালো কোন ছবি মুক্তি পেল। আমি ছবিটি দেখে খুব এনজয় করেছি, ইচ্ছা আছে ছবিটি আমার দেখবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণা নামের আরেক শিক্ষার্থী বলেন, ছবিটি খুবই সুন্দর হয়েছে। যতক্ষণ হলে থেকেছি বেশিরভাগ সময়ই হাসি থামিয়ে রাখতে পারিনি। আবার শেষের দিকে নিস্তব্ধও হয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন পর ভালো একটি ছবি দেখলাম।
মধুমিতায় সকালের শো দেখে মুন্না নামের এক মডেল জানান, ছবিটির গল্প সুন্দর হয়েছে। বিশেষ করে ডায়লগগুলি খুবই ভালো মানের। বাংলাদেশের ছবিতে কমেডি মানেই এতদিন মানুষ মনে করতো, জোর করে হাসানোর চেষ্টা করা। সে ধারণা থেকে এই ছবিটি দর্শকদের বের করে আনতে পারবে বলে আমার মনে হয়।
অন্যদিকে সবার অভিনয়ও ভালো হয়েছে। বিশেষ করে হিরো আরজুর অভিনয় খুবই সুন্দর হয়েছে। আমার মনে হয় আরজুকে যদি পরিচালকরা ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো মানের নায়ক পাবে।
বলাকা সিনেমা হলের বুকিং এজেন্ট মজিবুর রহমান রাজিব বলেন, গতকালের (শুক্রবার) চেয়ে আজ সকালের শোতে দর্শক বেশি। ছবির গল্প প্রশংসা পাচ্ছে, দর্শকও বাড়ছে। এর মধ্যে ৩টার শো'তেও ভালো দর্শক ছবিটি দেখেছে। মজার বিষয় হচ্ছে, অনেকদিন পর কোন ছবি দেখে প্রত্যেকটি দর্শক প্রশংসা করছে।
নির্মাতা শামীমুল ইসলাম শামীম বলেন, আমি সারাদেশ থেকেই ছবির গল্পের প্রশংসা পাচ্ছি। আমি সব সময় মনে করি, দর্শক সিনেমা হলে আসেন সুন্দর একটি গল্প দেখতে। আমি এই ছবিতে তা দিয়েছি। শিল্পীরাও তার চরিত্রটা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীমনি, কায়েস আরজু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডনসহ অনেকে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
