সাধারণ মানুষের সেবা দিতে এসপির কঠোর অবস্থান ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
সাধারণ মানুষের নাগরিক সেবা দিতে জেলা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার)।
সোমবার (২৮ জানুয়ারি) সকালে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের বর্ণাঢ্য র্যালি শেষে শহীদ মিনারে সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশ পুলিশ এখন বিভিন্ন ভাবে তাদের কাজ সম্পন্ন করছে। সাধারণ মানুষ আমাদের সার্ভিস পাচ্ছে কিনা সেটাও জানা উচিত। সেই হিসেবেই এই পুলিশ সপ্তাহ। আমরা এখন পুলিশ ফোর্স না, পুলিশ সার্ভিস।’
তিনি বলেন, প্রায় এক মাস আগে এই শহীদ মিনারে আমরা বলেছিলাম, আমরা জনগণকে সেবা দিতে চাই। আমরা সেজন্য হকারদের রাস্তা থেকে তুলে দিয়েছি। হকার ভাইদেরও ধন্যবাদ জানাই, তারা আমাদের কথা রেখেছেন। রাস্তার মধ্যে দোকানদারি করবে, রাস্তায় গাড়ি থামিয়ে লোক তুলবে, অবৈধ স্ট্যান্ড থাকবে; এসব কোন মতে চলবে না। এর বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান থাকবে।
এসপি হারুন বলেন, ‘কোন সমস্যার সম্মুখীন হলে নিঃসঙ্কোচে থানায় যাবেন। থানায় গিয়ে জিডি করতে গেলে যদি কোন পুলিশ সদস্য হয়রানি করে কিংবা টাকা চায় তাহলে সেখান থেকেই ফোনে আমাকে জানাবেন। ওই পুলিশ সদস্য থানায় থাকবে না। থানায় গেলে মামলা কিংবা জিডি করতে কোন হয়রানির শিকার আপনারা হবেন না। আমি সারাদিন অফিসে থাকি। আমার কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি আপনাদের অভিযোগ থাকে তাহলে আমার অফিসে এসে জানাবেন। এছাড়া ৯৯৯ রয়েছে, সেখানেও আপনারা অভিযোগ জানাতে পারেন।’
কোন মাদক বিক্রেতার স্থান নারায়ণগঞ্জে থাকবে না উল্লেখ করে পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী, ঝুট সন্ত্রাসী, ভূমি দস্যুদের কোন ছাড় দেয়া হবে না। আমাদের এ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বাল্যবিবাহের বিরুদ্ধেও অবস্থান নিয়েছি।’
তিনি বলেন, মানুষের কোন কষ্ট যাতে না হয় সেজন্য আমরা জনগণের কষ্টের উৎসগুলো খুজে বের করে লাঘব করবো। আমরা মানুষের কষ্ট যদি কিছুটাও লাঘব করতে পারি তাহলে এটাই আমাদের স্বার্থকতা।
তিনি আরও বলেন, ‘চাষাড়া মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত শত শত কাটা রয়েছে। সবাই মনের মতো রাস্তা কেটে ইউটার্ন করা শুরু করেছে। অথচ এই রাস্তায় মাত্র দুই থেকে তিনটা কাটা থাকার কথা। এই কাটাও যানজটের অন্যতম কারণ। আমরা এই কাটা বন্ধ করবো।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম, ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
