সাদা কাপড়কে এমনকি স্টিলকেও চকচকে করে ‘লেবু’
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯
প্রতিবেলায় লেবু না হলে ভাত খাওয়াই হয় না, নিশ্চয়ই! আবার প্রতিদিন এক গ্লাস লেবুর শরবত ছাড়া একেবারেই চলে না অনেকেই। লেবু যে শুধু খাওয়ার জন্যে ব্যবহার করা যায় তা কিন্তু নয়। ঘরের মশা-পিঁপড়া দূরে রাখা থেকে শুরু করে, ঘরের আসবাবপত্র পরিষ্কার করা এমনকি নিজের যত্নের জন্যেও লেবুর যেন জুড়ি মেলা ভার। মাত্র একটা উপাদান দিয়েই আপনি নিজের যত্ন নেয়া থেকে শুরু করে ঘরের বিভিন্ন ধরণের কাজে ব্যবহার করতে পারবেন চমৎকারভাবে। জেনে নিন দারুণ এই উপাদান- লেবু কেন আপনার ঘরের সবচেয়ে জরুরি একটি উপাদান!
কাটিং বোর্ড পরিষ্কার করুন
দীর্ঘদিন ধরে ব্যবহারের জন্য এবং কাটিং বোর্ড একদম পরিষ্কার রাখতে লেবু ব্যাবহার করুন পরিস্কারক হিসেবে। এক পিস লেবুতে কিছু পরিমাণ লবণ নিয়ে এরপর কাটিং বোর্ডে ভালোমতো ঘষুন। ভালোমতো ঘষা হয়ে গেলে ১০ থেকে ১৫ মিনিট একইভাবে রেখে দিন এবং একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন।
সাদা কাপড়কে আরো চকচকে সাদা করে
ডিটারজেন্ট দিয়ে সাদা জামাকাপড় ধুয়েও মনের মতো সাদা রং পাওয়া যায় না যেন। সেক্ষেত্রে লেবুই হতে পারে আপনার সমস্যার একমাত্র সমাধান। লেবুর রস এবং বেকিং সোডার মিশ্রণে আপনার সাদা জামা আধা ঘন্টার জন্যে ভিজিয়ে রাখুন। এরপর আপনার পছন্দনীয় যেকোনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
আপনার হাতের যত্নে করুন লেবুর মেনিকিউর
কাজের চাপ প্রচণ্ড, হাতে এক্কেবারে সময় পাচ্ছেন না পার্লারে গিয়ে ভালোমতো মেনিকিউর করার জন্য কোনো চিন্তাই নেই। ঘরে থাকা লেবুই আপনার অন্যতম ভরসা। হালকা কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ভালোমতো মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণে হাত ডুবিয়ে রেখে ভালমতো পরিষ্কার করে নিন।
পরিপাক ক্রিয়া ভালো করে
প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবু এবং মধু মিশিয়ে খেলে পরিপাক ক্রিয়া এবং ইমিউন সিস্টেমে উন্নতি হয়।
রিফ্রেশিং উপাদান হিসেবে ব্যবহার করুন
ফ্রিজের দূর্গন্ধ দূর করতে এবং ফ্রিজ পরিষ্কার করতে স্পঞ্জ লেবুর রসে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে নিন। ফ্রিজ পরিষ্কার তো হবেই, দূর্গন্ধও একেবারেই দূর হয়ে যাবে।
জুতার দুর্গন্ধ দূর করুন লেবু দিয়ে
জুতায় প্রচণ্ড দুর্গন্ধ কোন চিন্তা নেই। কিছু পরিমাণে লেবুর খোসা ছিলে জুতার মধ্যে রেখে দিন সারা রাত। সকালে উঠে দেখবেন জুতার দুর্গন্ধ আর নেই!
আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে লেবু
লেবুর রস এবং বেকিং সোডার মিশ্রণ শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, লিভার পরিশুদ্ধ করে। শরীরের জন্য উপকারি এবং প্রয়োজনীয় মাত্রার ভিটামিন-সি প্রদান করে। এক চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং অর্ধেকটি লেবুর রস এক গ্লাস পরিমাণ পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খেতে হবে। দুই সপ্তাহ টানা এইভাবে এই লেবু-বেকিং সোডা পানি খেতে হবে এবং এরপরের দুই সপ্তাহ খাওয়া বন্ধ রাখতে হবে।
স্টেইনলেস স্টিলের জিনিসকে করে ফেলুন একদম নতুন
ঘরের থালাবাসন এবং স্টিলের বেসিনে ময়লা এবং ছাতা পড়ে একদম নষ্ট হয়ে গিয়েছে তবে লেবুর খোসায় বেকিং পাউডার নিয়ে ভালো করে ঘষুন ময়লাযুক্ত স্থানে। দেখবেন একদম ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে।
বিরক্তিকর পিঁপড়া এবং মশা দূরে রাখুন
প্রায়ই এমন হয় যে, ঘরে পিঁপড়ার উপদ্রব খুব বেশি বেড়ে যায়। আর মশার সমস্যা তো সবসময় থাকেই। ঘরে পিঁপড়ার সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে চাইলে জানালা বাইরের অংশ এবং দরজার প্রবেশ পথে কিছু পরিমাণে লেবুর রস দিয়ে রাখুন। আর ঘর থেকে মশা দূরে রাখতে চাইলে একটা লেবু মাঝ বরাবর কেটে তাতে কিছু পরিমাণ লবঙ্গ গেঁথে রেখে দিন খোলা কোনো স্থানে।
বগলের কালো দাগ দূর করুণ
বগলের কালো দাগ দূর করার ক্ষেত্রে লেবুর চাইতে ভালো প্রাকৃতিক উপাদান আর কোনকিছুই নেই! লেবুর এসিডিটি ত্বক উজ্জ্বল করতে এবং ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে থাকে। প্রতিদিন গোসলের আগে এক পিস মোটা করে কাটা লেবুর টুকরো দিয়ে বগলের নীচে ভালোমতো ঘষুন এবং এরপর ভালো করে গোছল করে ফেলুন। গোছলের পরে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে ভুলবেন না, কারণ লেবুর এসিডিটি ত্বকে রুক্ষভাব এনে দিতে পারে।
ঘরকে সুবাসিত রাখতে লেবু সবচেয়ে দারুণ
মাছ রান্না করেছেন বা মুরগীর মাংস কাটাকাটি করেছেন বলে ঘরের মাঝে আঁশটে গন্ধ ঘুরঘুর করছে, কিন্তু এদিকে বাসাতে নেই এয়ার ফ্রেশনার! কি করবেন ভেবে অস্থির না হয়ে ঘরে থাকা লেবুটা হাতে নিন! অর্ধেকটা লেবুর রস পানিতে মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। মুহূর্তের মাঝেই ঘরের বাজে গন্ধ দূর হয়ে যাবে।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
