‘সাকিব নিজেরটা নিজেই ভালো বুঝে, আইপিএলে বুঝেশুনেই খেলবে’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯
চোটের কারণে অনেকটা দিন মাঠের বাইরে। সামনে বিশ্বকাপ। স্বস্তির খবর হলো, সাকিব আল হাসান অনুশীলনে ফিরেছেন। ব্যাট-বলের প্র্যাকটিস করছেন বেশ কয়েকদিন হলো। ফিটনেস ফিরে পাওয়া সাকিবকে তাই আইপিএলে খেলতে দিতে চায় বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান জানালেন তেমনটাই।
২৩ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ২৪ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। বিশ্বসেরা অলরাউন্ডার টুর্নামেন্টের প্রথম থেকেই খেলতে পারবেন বলে মনে করছেন আকরাম।
এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান বলেন, ‘আইপিএলেরটা আমি জানি না। তবে অবশ্যই শুরু হওয়ার আগে তো যাবেই। ডাক্তারের যেই পরামর্শ ছিল ২০ তারিখ পর্যন্ত খেলতে পারবে না, ইদানীং তো প্র্যাকটিস করছে সে। আমার মনে হয় ওর ফিটনেসটা... গত সাত দিন প্র্যাকটিস করেছে, ব্যাটিং বোলিংও করেছে। আজকে তো ডেটটা হয়ে গেছে। তাই এখন সে ফিট।’
বিসিবি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) কি দিয়েছে সাকিবকে? আকরামের জবাব, ‘ওর তো অলরেডি এটা দেয়াই আছে ক্রিকেট বোর্ড থেকে। সে আইপিএল খেলবে এটা তো জানাই আছে। আমরা তো ওর ইনজুরিতে কোনদিন খুশি হতে পারি না। এখন যেহেতু সে খেলছে... আমাদের মাথায় সবসময় থাকে হি ইজ ভেরি ইম্পরট্যান্ট ফর বাংলাদেশ ক্রিকেট। সে আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেদিকে আমাদের কনসার্ন থাকবে। যতটুক পারে রিস্ক কম নিলে ওর জন্য ভালো হবে।’
কম ঝুঁকি নেয়া মানে কম ম্যাচ খেলা। আইপিএলের মতো বড় আসরে সেটা কি আদৌ সম্ভব? আকরাম মনে করছেন, কি করতে হবে সেটা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ভালোই আছে সাকিবের।
সাকিবের মতো অভিজ্ঞ একজনকে কম ম্যাচ খেলার দিক নির্দেশনা দিয়ে পাঠানোর প্রয়োজন আছে বলেন মনে করেন না বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক, ‘না, আমরা এমন কিছু চিন্তা করি নি। ওর সাথেও আলাপ করব যাওয়ার আগে, যাতে ফিটনেস নিয়ে রিস্ক না নেয়। ফিট না হলে খেলবে না এইসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে। আমি সিউর সে নিজেরটা নিজে খুব ভালো বুঝে। সে নিজে খুবই কেয়ার করছে, এক মাস দেখলাম। লম্বা একটা ক্যারিয়ারে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকেই। রিসেন্টলি কিছু ব্যথা পেয়েছে। যত দ্রুত সম্ভব রিকভারি করার, সেটা হচ্ছে।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
