সাকিব খেলবেন আজ, ফিরবেন ২৮ এপ্রিল
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
স্কোয়াডের সিংহভাগ ক্রিকেটার ব্যস্ত থাকলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেছে গতকাল (সোমবার) থেকেই। যাতে প্রথমদিন উপস্থিত ছিলেন মাত্র ৫ ক্রিকেটার। চলতি লিগের কারণে অনুশীলনে অংশ নেননি ১১ জন এবং আইপিএল খেলতে ভারতে থাকায় ছিলেন না দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
যেহেতু সাকিব আইপিএলে ম্যাচ পাচ্ছেন না, তাই তাকে দেশে ফিরে আসতে চিঠি দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে জানা গিয়েছিল প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই দেশে ফিরে আসবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। কিন্তু ক্যাম্প শুরুর পরদিনও দেশে ফেরেননি সাকিব। তাহলে কবে ফিরছেন তিনি?
আজ জানা গেলো সে তথ্য। টানা ৮ ম্যাচ বেঞ্চে বসে থাকলেও সানরাইজার্স হায়দরাবাদের পরবর্তী দুই ম্যাচের একাদশে থাকবেন সাকিব এবং দেশে ফিরবেন ২৮ এপ্রিল। সাকিবের গুরুজন এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জাগোনিউজকে জানিয়েছেন এ তথ্য।
সাকিব আল হাসানের অনুরোধে তার সঙ্গে একান্ত অনুশীলনের জন্য গত ১৩ এপ্রিল হায়দরাবাদ গিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে সাকিবের খরচেই ১০ দিন থেকে গতকাল রাত সোয়া ৮টায় দেশে ফিরে এসেছেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিলো সাকিবকে সঙ্গে নিয়েই ফিরবেন সালাউদ্দিন।
কিন্তু বাঁধ সেধেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। কারণ তাদের দল ছেড়ে দেশে ফিরে যাবেন দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। এ দুই খেলোয়াড় চলে যাবেন বলে সাকিব আল হাসানকে একাদশে নেয়ার পরিকল্পনাই করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
হায়দরাবাদের পরবর্তী তথা মৌসুমের দশম ম্যাচ আজ রাতে, বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এ ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, আগামী ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন দেশে ফিরবেন সাকিব। এসব তথ্য জানিয়েছেন হায়দরাবাদ থেকে আসা সালাউদ্দিন।
বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করা সালাউদ্দিন বর্তমানে কর্মরত রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোচ হিসেবে। তার বর্তমান আবাসস্থলই বলা চলে বিকেএসপিকে। তাই দেশে ফিরে সোজা বিকেএসপিতে চলে গেছেন তিনি।
যেখানে আজ শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে আবাহনী লিমিটেড। এ ম্যাচ দেখতে মাঠে যেতেই সালাউদ্দিনের সঙ্গে দেখা এ প্রতিবেদকের। পরে সালাউদ্দিনের কাছ থেকে প্রিয় শিষ্য সাকিবের কথা জানতে চাওয়া হলেই তিনি জানান সাকিবের ফেরার তথ্য।
তিনি বলেন, 'হায়দরাবাদ থেকে দুই-তিনজন খেলোয়াড় চলে যাবে। যে কারণে তারা এখনই সাকিবকে ছাড়তে রাজি নয়। আজকের ম্যাচে (চেন্নাইয়ের বিপক্ষে) খেলবে সাকিব। এমনকি পরের ম্যাচেও ওকে নেয়ার কথা জানিয়েছে দলটি। পরে ২৮ এপ্রিল দেশে ফিরে আসবে সাকিব।'
এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের উদ্দেশ্যে আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। মূলত সে কারণেই ২৮ এপ্রিল দেশে ফিরে আসবেন সাকিব। নতুবা আইপিএলের সবগুলো ম্যাচ খেলেই দেশে ফিরতেন তিনি।
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
