সাকিবের ফেরার ম্যাচে হায়দরাবাদের হার
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯
আট ম্যাচ পর সানরাইজার্স হায়দরাবাদের একাদশে ফিরেছিলেন সাকিব আল হাসান। কিন্তু আইপিএলের এই মৌসুমে জয়ের স্বাদ পেলেন না বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাটিং করার সুযোগ পাননি, বোলিংয়েও বড় অবদান রাখতে পারেননি। মঙ্গলবার শেন ওয়াটসন ঝড়ে তার দল হেরে গেছে ৬ উইকেটে।
ডেভিড ওয়ার্নার ও মানীষ পান্ডের ফিফটিতে ৩ উইকেটে ১৭৫ রান করে হায়দরাবাদ। জবাবে ১৯.৫ ওভারে ৪ উইকেটে চেন্নাই করে ১৭৬ রান। ৫৩ বলে ৯ চার ও ৬ ছয়ে ৯৬ রান করেন ওয়াটসন।
আগের দেখায় গেল বুধবার ওয়ার্নার ও বেয়ারস্টোর ফিফটিতে চেন্নাইকে হারায় হায়দরাবাদ। এবার ঘরের মাঠে তার শোধ তুললো মহেন্দ্র সিং ধোনির দল।
টস জিতে ফিল্ডিং নিয়ে চেন্নাই দ্বিতীয় ওভারে ফেরায় জনি বেয়ারস্টোকে। মাত্র ২ বল খেলে রানের খাতা না খুলে হরভজন সিংয়ের শিকার হন এই ইংলিশ ওপেনার। এরপর মানীষ ও ওয়ার্নারের ১১৫ রানের দুরন্ত জুটিতে বড় স্কোরের পথে ছুটতে থাকে হায়দরাবাদ।
৪৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৫৭ রানে হরভজনের কাছে আউট হন ওয়ার্নার। মানীষ ৪৭ রানের জুটি গড়েন বিজয় শঙ্করকে (২৬) নিয়ে। তিনি ৪৯ বলে ৭ চার ও ৩ ছয়ে ৮৩ রানে অপরাজিত ছিলেন।
ব্যাটিং করতে না পারলেও বল হাতে সাকিব সুযোগ পান। কিন্তু সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ২৭ রান খরচ করে পাননি একটি উইকেটও। তার স্পিন সতীর্থ রশিদ খানও পাত্তা পাননি। ৪ ওভারে ১ উইকেট নিয়ে দেন ৪৪ রান।
সুরেশ রায়নার সঙ্গে ৭৭ ও আম্বাতি রাইডুকে নিয়ে ৮০ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়েন ওয়াটসন। ১৮তম ওভারের প্রথম বলে ভুবনেশ্বর কুমারের বলে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
ওয়াটসন ফিরে যাওয়ার পর রানের গতি কমে যায়। তাতে শেষ দুই ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৩ রান। কিন্তু খলিল আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর সন্দীপ শর্মার শেষ ওভারে ৯ রানের চ্যালেঞ্জে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা।
অবশ্য কেদার যাদব দ্বিতীয় বলে ৬ মেরে কাজ সহজ করে দেন। চতুর্থ বলে রাইডু (২১) ফিরে গেলে পঞ্চম বলে কেদার ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন। ১১ রানে অপরাজিত ছিলেন তিনি।
ওয়াটসনের ম্যাচসেরা পারফরম্যান্সে ১১ ম্যাচ শেষে অষ্টম জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে চেন্নাই। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে হায়দরাবাদ।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
