সাকিবদের মাটিতে নামিয়ে মায়েদের জয় উৎসর্গ মিরাজদের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস ম্যাচটি বিশেষ কারণে সবার নজর কেড়েছে। এতে নিজ নিজ মায়ের নাম লেখা জার্সি পরে খেলতে নেমেছিলেন রাজশাহী ক্রিকেটাররা। জার্সিতে মায়ের নাম লেখা থাকায় উচ্ছ্বসিত ছিলেন মিরাজরা। স্বাভাবিকভাবেই ম্যাচটা জিততে এবং জয়টা মায়েদের উৎসর্গ করতে চেয়েছিলেন তারা। অবশেষে তাদের লক্ষ্যও পূরণ হলো। ডায়নামাইটসদের ২০ রানে হারালেন কিংসরা।
রীতিমতো উড়ছিল সাকিব বাহিনী। এর আগে চার ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছিলেন তারা। এবারের বিপিএলে এ প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল ঢাকা। আর সবশেষ ম্যাচে হেরেছিল রাজশাহী। ‘মায়েদের অনুপ্রেরণায়’ দুর্দান্ত জয়ে জয়ের ধারায় ফিরল দলটি।
জবাবে ব্যাট করতে নেমে গোড়াপত্তনেই হোঁচট খায় ঢাকা। শুরুতেই মিরাজের স্পিন বিষে নীল হন সুনিল নারাইন। এর জের না কাটতেই উদানার বলে সরাসরি বোল্ড হয়ে বিদায় নেন হজরতউল্লাহ জাজাই। খানিক পর আরাফাত সানির শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আন্দ্রে রাসেল। এতে চাপে পড়েন ডায়নামাইটসরা।
এর মধ্যে সানির দ্বিতীয় শিকার হয়ে সাকিব আল হাসান ফিরলে অবস্থা আরো করুন হয় তাদের। এ পরিস্থিতিতে আস্থার প্রতিদান দিতে পারেননি ইনফর্ম রনি তালুকদার। সানির স্পিন ভেলকিতে সোজা বোল্ড হন তিনি।
পরে নাইম শেখকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন কাইরন পোলার্ড। জমাট বেঁধে গিয়েছিল তাদের জুটি। নাইমকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মিরাজ। তবে আতঙ্ক হয়ে ছিলেন পোলার্ড। রাব্বির বলে দুর্দান্ত ক্যাচে তাকে ফিরিয়ে পথের কাঁটা সরান সৌম্য সরকার।
এতে জয়ের রাস্তা পরিস্কার হয়ে যায় রাজশাহীর। কয়েক মিনিটের ব্যবধানে ধারাবাহিক বিরতিতে মোস্তাফিজের রানআউটে কাটা পড়েন রুবেল হোসেন। শেষদিকে ঝড় তুলে মোস্তাফিজের বলির পাঁঠা হন নুরুল হাসান। তাতে জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ল্যান্স ক্লুজনার শিষ্যদের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৬ রান তুলতে সামর্থ্য হয় ঢাকা। এতে বিজয়োল্লাসে মাতেন মিরাজ ব্রিগেড।
রাজশাহীর হয়ে ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় ১ মেডেনসহ ৩ উইকেট নিয়েছেন সানি। মহাকাব্যিক জয়ের নায়ক তিনিই। সঙ্গত কারণে তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ২ উইকেট নিয়ে সানিকে সামনে থেকে নেতৃত্ব দিতে সহায়তা করেন মিরাজ। ১টি করে উইকেট নিয়ে সমর্থন জোগান রাব্বি, মোস্তাফিজ।

বুধবার দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংস অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে প্রথমে বোলিং করতে নামে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তবে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। ইনিংসের গোড়াতেই আন্দ্রে রাসেলের শিকার হয়ে ফেরেন মিরাজ।
দ্বিতীয় উইকেটে মার্শাল আইয়ূবকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন শাহরিয়ার নাফীস। দুর্দান্ত খেলতে থাকেন তারা। দুজনের মধ্যে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে। এতে দুরন্ত গতিতে ছোটে বরেন্দ্রভূমির দলটি। তবে হঠাৎই ছন্দ হারান শাহরিয়ার। ব্যক্তিগত ২৫ রানে সুনিল নারাইনকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।
সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মার্শাল। পরক্ষণেই ক্যারিবীয় মায়াবি স্পিনারের ঘূর্ণি জালে ধরা পড়েন তিনি। ফেরার আগে ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ রানের নান্দনিক ইনিংস খেলেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার।
শুরুতে ধাক্কা খাওয়ার পর দলের হাল ধরেন নাফীস-আইয়ূব। তারা ফিরে যাওয়ার পর রাজশাহীকে টেনে তোলার চেষ্টা করেন জাকির হাসান ও রায়ান টেন ডেসকাট। ফলে লড়াকু পুঁজি সংগ্রহের পথে থাকে দলটি। প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন তারা। পরে হাত খুলে মারতে যান। সেখানেই বাধে যত বিপত্তি।
আলিস-আল ইসলামের বলে ব্যক্তিগত ২০ রানে স্ট্যাম্পিং হয়ে ফেরেন জাকির। সেই রেশ না কাটতেই নারাইনের এলবিডব্লিউর ফাঁদে পড়েন ডেসকাট (১৬)। অল্পক্ষণ পর সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিং হয়ে ফিনিশ হন সেকুগে প্রসন্না। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। ঢাকার হয়ে নারাইন নেন সর্বোচ্চ ৩ উইকেট। ১টি উইকেট পকেটে ভরেন রাসেল, সাকিব ও আলিস।
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
