সাকিবই হতে পারে আত্মনিবেদনের বড় আদর্শ
প্রকাশিত: ১০ জুন ২০১৯
মানা গেল, দল বিশ্বকাপের মঞ্চে খুব খারাপ খেলেনি। প্রথম দিন দক্ষিণ আফ্রিকার মত কঠিন প্রতিপক্ষকে হারিয়েছে। নিউজিল্যান্ডের মত অতি সমৃদ্ধ আর শক্তিশালী এবং এ মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা দলের সাথে সমানতালে লড়াই করে একদম শেষ মুহূর্তে গিয়ে হার মেনেছে। আর ইংল্যান্ডের সাথে পারেনি।
ইংল্যান্ড আসলে এখন দুর্দান্ত একটি দল। যাদের ব্যাটিংবোলিং অনেক বেশি সমৃদ্ধ ও শক্তিশালী। তারপরও যে পারফরমেন্সটা হয়েছে, সেটা কতটা সন্তোষজনক?
এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন কারো নাম না উল্লেখ করলেও আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেন, কেউ কেউ এখনো দলের সাথে পুরোপুরি সম্পৃক্ত হতে পারেননি। এবং কারো কারো ভাল খেলার পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে এবং সময়মত পালনের চেষ্টারও কমতি আছে।
তাই সুজনের মুখে এমন ব্যাখ্যা, ‘আসলে আমার মনে হয়, পারফরমেন্স ভাল-খারাপের চেয়ে অ্যাপ্রোচ-অ্যাপ্লিকেশন এবং আত্মনিবেদনটা খুব বেশি দরকারি। বিশ্বকাপের বিরাট আসরে ক্রিকেটারদের সবার দলের সাথে অনেক বেশি সম্পৃক্ততা দরকার। ভাল খেলার তাগিদটা খুব বেশি প্রয়োজন। আমি রান কম করতেই পারি।
আবার বোলিংয়ের সময়ও কাঙ্খিত সাফল্য ধরা না দিতেই পারে; কিন্তু আমার চেষ্টাটা ঠিক ছিল কি না! আমি করনীয় কাজটি ঠিকমত করার চেষ্টা করেছি কি না! সেটাই দেখার। আমার কাছে দল কখন কি ডিমান্ড করছে, কোন সময় গিয়ে কি করা দরকার ছিল, আমি তা করার চেষ্টা করেছি কি না! সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মোটকথা, দলের সাথে বেশি করে সম্পৃক্ত হওয়ার পর পাশাপাশি ভাল করার তাগিদ অনুভব করতে হবে বেশি করে।’

এদিকে সাকিব আল হাসানের পারফরমেন্সে দারুণ খুশি বাংলাদেশ দলের ম্যানেজার। রীতিমত মুগ্ধ সুজন। লন্ডনে ঈদের দিন (৪ জুন) টিম হোটেল রিভার ব্যাংকের পার্ক প্লাজার লবির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ‘এবার আমি বিশ্বকাপে এক অন্য সাকিবকে দেখছি। তাকে আমি সেই শুরু থেকেই দেখে আসছি; কিন্তু এবারের বিশ্বকাপের সাকিব যেন ভিন্ন। এ এক নতুন সাকিব। মনেই হচ্ছিল, সাকিব বিশ্বকাপের জন্য নিজেকে অন্যভাবে তৈরি করেছে।’
সেটা কেমন? সুজন বলেন, ‘প্র্যাকটিস করছে মন-প্রাণ উজাড় করে। প্রচুর কষ্ট করছে। খুব সিরিয়াস। সবার সাথে মিশে গেছে আগের যে কোন সময়ের চেয়ে বেশি। জুনিয়রদের সাথে প্র্যাকটিস ও মাঠে কথা বলছে। প্রয়োজনীয় শলা পরামর্শ দিচ্ছে। কিছু অন্তর্মুখি সাকিবের এমন সম্পৃক্ততা সত্যিই আমার খুব ভাল লেগেছে। তখনই মনে হচ্ছিলো এবার সে কিছু একটা করবে। করছেও। মাঠেও পারফরমেন্স হচ্ছে দারুণ। বিশেষ করে, তিন খেলাতেই অসাধারণ ব্যাটিং করছে। অ্যাগ্রেসিভ ছিল।’
সাকিবের বোলিং নিয়ে সুজন বলেন, ‘উইকেট না পেলেও কাল (শনিবার) শুরুর দিকে বেশ কিছু ভাল ও সমীহ জাগানো ডেলিভারি ছুড়েছে। ভাগ্য ভাল থাকলে একাধিক উইকেটও পেতে পারতো। আমার মনে হয় সাকিব অবশ্যই বাকিদের জন্য অনুপ্রেরনার প্রতীক হতে পারে।’
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
