সাই-ফাই লেখকদের ভবিষ্যদ্বাণীর সত্যতা!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
কল্পবিজ্ঞান শুধু লেখকদের কল্পনার রাজ্যেই পড়ে থাকেনি। বইয়ের পাতা থেকে উঠে এসে প্রযুক্তিবিদদের হাতে জীবন্ত হয়ে উঠেছে। কল্পনার জগত থেকে বাস্তব হয়ে ওঠা সেরকম দশ প্রযুক্তির কথা থাকছে এখানে..
১. ডেবিট কার্ড
লেখক: এডওয়ার্ড বেলামি
উপন্যাস: লুকিং ব্যাকওয়ার্ড। সাল : ১৮৮৮
এই উপন্যাসে বেলামি ইউনিভার্সাল ক্রেডিট নামে এক ধরনের ব্যাংকিং ব্যবস্থার কথা বলেছিলেন। এটা দিয়ে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিজের একাউন্টের টাকা ব্যবহার করা যেত। বাস্তবে ১৯৫০ সালের আগ পর্যন্ত কেউ ক্রেডিট কার্ড ব্যবহার করেনি।
২. ট্যাঙ্ক
লেখক: এইচ. জি. ওয়েলস
গল্প: দ্য ল্যান্ড আয়রনক্ল্যাডস। সাল : ১৯০৩
স্ট্রেনড ম্যাগাজিনে ছাপা এ গল্পে ওয়েলস যে যুদ্ধযানের ধারণা দিয়েছিলেন তা ছিল ১০০ ফুট লম্বা। আট জোড়া চাকার উপর চলত। বিশ্ববাসী প্রথম ট্যাংক এর ব্যবহার দেখে ১৯১৬ সালে।
৩. ইয়ারবাড
লেখক: রে ব্র্যাডবারি
উপন্যাস:ফারেনহাইট ৪৫১। সাল : ১৯৫৩
১৯৫০ সালে বহনযোগ্য অডিও ডিভাইস ছিল প্রচুর। কিন্তু ব্র্যাডবারি এই উপন্যাসে এমন এক রেডিওর কথা বলেছিলেন, যা দেখতে ছোট ঝিনুকের মতো। এ যন্ত্র কানে শব্দ, গান আর কথার ইলেকট্রনিক সাগর বইয়ে দিত। বাস্তবে ২০০০ সালে ইয়ারবাড বেশি জনপ্রিয়তা পায়।
৪. ভিডিও চ্যাট
লেখক: হুগো গার্নসব্যাক
উপন্যাস : রালফ ১২৪সি ৪১+। সাল : ১৯১১
'মডার্ন ইলেকট্রিকস' ম্যাগাজিনে প্রকাশিত সেই উপন্যাসে গার্নসব্যাক 'টেলিফোট' নামের যন্ত্রের বর্ণনা দেন। এ যন্ত্র দিয়ে মানুষ বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলতে পারতো। বাস্তবে ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এটিঅ্যান্ডটি কর্পোরেশন ভিডিও কনফারেন্সিং প্রযুক্তি প্রদর্শন করে। বর্তমানে ভিডিও চ্যাটের জন্য স্কাইপে জনপ্রিয় এক অ্যাপ্লিকেশন।
৫. চাঁদে মানুষ
লেখক: জুল ভার্ন
উপন্যাস: ফ্রম দি আর্থ টু দ্য মুন।সাল : ১৮৬৫
চাঁদে মানুষের পা পড়ার প্রায় ১০০ বছর আগেই জুল ভার্ন চন্দ্রজয়ের গল্প বলেছিলেন।শুধু তাই নয় পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে একটি রকেট পাঠাতে ঠিক কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে তার একটা হিসাব তিনি করেছিলেন সেই সময়ে।
৬.পারমাণবিক অস্ত্র
লেখক : রবার্ট হেইনলিন
গল্প: সলিউশন আনস্যাটিসফ্যাক্টরি।সাল : ১৯৪১
হেইনলিন তার গল্পে বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র এক ধরনের তেজস্ক্রিয় ধুলো আবিষ্কার করে। এটি জার্মানির বার্লিনে ব্যবহারের মাধ্যমে যুদ্ধ শেষ হয়।গল্পটা লেখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নেয়ার আগেই।এমনকি হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পাঁচ বছর আগে!
৭. কৃত্রিম অঙ্গ
লেখক : মার্টিন সেইডিন
উপন্যাস: সাইবর্গ। সাল: ১৯৭২
এই উপন্যাসে লেখক এমন একজন লোকের কথা বলেছিলেন যে কৃত্রিম পায়ের সাহায্যে দ্রুতগতিতে চলতে পারত। কৃত্রিম হাতে ছিল অবিশ্বাস্য শক্তি।চোখে ক্যামেরা বসানো ছিল। সম্প্রতি কৃত্রিম অঙ্গের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিক্রির জন্য কৃত্রিম চোখও তৈরি হচ্ছে।
৮. গণ-নজরদারী
লেখক: জর্জ অরওয়েল
উপন্যাস: নাইন্টিন এইটি ফোর।সাল : ১৯৪৯
এই উপন্যাসে অরওয়েল এমন এক ক্ষমতাশালী সরকারের কথা লিখেছিলেন যারা নাগরিকদের ওপর বিভিন্ন উপায়ে নজরদারি চালাতো। ফরুয়েল যে বাসায় বসে এই উপন্যাসটি লিখেছিলেন সে বাসার ২০০ গজের মধ্যে ৩২টি সিসিটিভি ক্যামেরা ছিল!
৯. কৃত্রিম উপগ্রহ
লেখক: আর্থার সি ক্লার্ক।
প্রস্তাবনা: দ্য স্পেস স্টেশনস: ইটস রেডিও অ্যাপ্লিকেশনস। সাল : ১৯৪৫
ক্লার্ক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থার কথা বলেছিলেন। বিশেষ করে টেলিভিশন সিগন্যালের কথা। কৃত্রিম উপগ্রহের বাণিজ্যিক ব্যবহারের আগেই তিনি এ প্রস্তাবনা প্রকাশ করেছিলেন। ১৯৪৫ সালে ওয়্যারলেস ওয়ার্ল্ড ম্যাগাজিনে এটি প্রকাশিত হয়।
১০. বৈদ্যুতিক গাড়ি ও অন্যান্য
লেখক: জন ব্রানার
উপন্যাস: স্ট্যান্ড অন জাঞ্জিবার।সাল: ১৯৬৯
উপন্যাসে ব্রানার বলেছিলেন, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন অবমি (২০১০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা)। তখন সে দেশে অনেক হামলা হবে, সন্ত্রাসীরা আক্রমণ করবে স্কুলে,গোলাগুলি হবে। রিচার্জেবল ইলেকট্রিক ফুয়েল সেল চালিত গাড়ি, নতুন ধরনের বৈদ্যুতিক মিউজিক, সুপার কম্পিউটার, আধুনিক জিন তত্ত্ব-এই উপন্যাসে করা ভবিষ্যৎবাণীর মধ্যে অন্যতম।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
