সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের ইন্তেকাল
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৮ জুন ২০২৫
বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাবের সদস্য অধ্যাপক সিরাজুল হক আর নেই। বৃহস্পতিবার ১৯ জুন নিউইয়র্ক সময় সকাল ১১টা ১৫ মিনিটে কুইন্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
গত ১০ এপ্রিল আশঙ্কাজনক অবস্থায় নিউইয়র্কের কুইন্স হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতাসহ একাধিক রোগে ভুগছিলেন এবং সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে হতো।
অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে বর্ষীয়ান সাংবাদিক, শক্তিশালী ভাষাবিদ ও মানবিক চেতনাসম্পন্ন এক সংস্কৃতিমনা ব্যক্তিত্ব। তিনি বরিশালের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই মাতৃ-পিতৃহীন হয়ে বেড়ে ওঠেন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে, কিন্তু শিক্ষাজীবনে বরাবরই ছিলেন মেধার শীর্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এমএ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। তাঁর শিক্ষক ছিলেন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, ড. মুহাম্মদ আবদুল হাই, ড. নীলিমা ইব্রাহীমসহ দেশবরেণ্য শিক্ষাবিদরা।
সাংবাদিকতা ও সাহিত্যচর্চা তাঁর ছাত্রজীবনেই শুরু হয়। কর্মজীবনের শুরুতে তিনি বরিশালের কামারখালী কলেজে অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে যোগ দেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বরিশাল ফেরার পথে পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং শারীরিক নির্যাতনের শিকার হন। তাঁর ডায়েরিতে বঙ্গবন্ধুসহ রাজনৈতিক নেতাদের নাম ও নম্বর পাওয়ায় সন্দেহের তীর তাঁর দিকে ছোড়া হয়, তবে অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে যান।
পরবর্তীতে ঢাকার সোহরাওয়ার্দী কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ‘দৈনিক আজাদ’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করে ‘দৈনিক জনপদ’-এ দীর্ঘকালীন ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন। তিনি ইংরেজি ‘ওয়াল ফজর’, ‘দি ডন’, মাসিক ‘তাহজীব’ ও ‘নিউজ লেটার’-এর প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতৃত্বে থাকা অবস্থায় তিনি সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ও আনোয়ার জাহিদের প্যানেল থেকে নির্বাচিত হয়ে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সাংবাদিক ফজলে রশীদ, আতাউস সামাদ, নির্মল সেন, রিয়াজ উদ্দীন আহমদ, আমানউল্লাহ কবীরসহ বহু খ্যাতিমান সাংবাদিকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি।
সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন নিবেদিত সাহিত্যিক ও কবি। শিশুতোষ সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও গবেষণাধর্মী বহু বইয়ের রচয়িতা ও সম্পাদক তিনি। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর অনুবাদগ্রন্থও রয়েছে। ইরানে তেহরান টাইমস ও রেডিও তেহরানের বাংলা বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সমাজসেবায় নিবেদিত, বন্ধুবৎসল, মানবিক ও সততার মূর্ত প্রতীক অধ্যাপক সিরাজুল হক তাঁর কর্মজীবনে বহু তরুণকে সাংবাদিকতা ও শিক্ষা পেশায় প্রতিষ্ঠিত হতে নিঃস্বার্থভাবে সহায়তা করেছেন।
পেশাগত কারণে তিনি যুক্তরাষ্ট্র, ইরান, ইরাক, সৌদি আরব, আরব আমিরাত, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, গ্রিস, ইতালি, লিবিয়া প্রভৃতি দেশ সফর করেছেন। একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেশ সফরেও তিনি সাংবাদিক প্রতিনিধি হিসেবে সঙ্গে ছিলেন।
শেষ জীবনে তিনি নিউইয়র্কে দীর্ঘদিন বসবাস করছিলেন তাঁর জামাতা কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীন ও বড় মেয়ে সাঈদা আখতার রেজভীনের সঙ্গে।
অধ্যাপক সিরাজুল হকের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।তার মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মমিন মজুদার গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
