‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
রুদ্র মাসুদ, অতিথি প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আড্ডা
সাংবাদিকতার পথ কখনো মসৃণ ছিলোনা। সরকার সবসময়ই গণমাধ্যমের কন্ঠরোধে আইনকে ব্যবহার করে। এজন্যই বিভিন্ন সময়ে নিবর্তনমুলক আইনের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে সাংবাদিকদের। বাংলাদেশে প্রস্তাবিত সাইবার সিকিউরিটি এ্যাক্ট প্রণয়নের প্রতিক্রিয়ায় এমন কথা বলেছেন সাংবাদিকরা। বিপরীত দিকে আইনের সমর্থনে যুক্তি দিয়ে বলা হয়েছে অপসাংবাদিকতা রোধে সাইবার সিকিউরিটি এ্যাক্ট প্রয়োজন। তবে, এই আইনের অপব্যবহার যাতে না হয় সেটি নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার রাতে নিউইর্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক বাংলাদেশ প্র্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সংবাদ কভার করতে আসার সাংবাদিক ও নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের আড্ডায় এমন মতামত ব্যাক্ত করেন সাংবাদিকরা।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় আড্ডা রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত আড্ডায় মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের এমডি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।
আড্ডায় নিউইয়র্কে বসবাসরত সাংবাদিকদেও মধ্যে প্রবীন সাংবাদিক সাংবাদিক মনজুর আহমেদ, মইনুদ্দিন নাসের, নিইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু, তাসের মাহমুদ, প্রথম আলো নর্থ আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্ণি মঈন চৌধুরী, এটিএন বাংলা টেলিভিশনের ব্যুরো প্রধান ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম, সিনিয়র সাংবাদিক কাজী শামসুল হক, কেরামত উল্লাহ বিপ্লব, এটিএন’র ব্যুরো প্রধান ফরিদ আলম, সুলতানা রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইয়িদ, সিনিয়র সাংবাদিক এবিএম সালেহ উদ্দীন দৈনিক প্রথম আলোর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তোফাজ্জল লিটন, জনকন্ঠের জসিম আহমেদ, একুশে টিভির সাবেক চীফ রিপোর্টার মাহাথির খান ফারুকী, মানব জমিনের প্রতিনিধি সিদ্দিকুর রহমান সুমন, সাংবাদিক আবুল কাশেম, এটিএন এর কানু দত্ত, বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব, ডিকাবের সাবেক সভাপতি আরিফুল ইসলাম মামুন, এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান মাহমুদ, ঢাকা মেইলের বিশেষ প্রতিনিধি বোরহান উদ্দিন, যমুনা টিভির চীফ রিপোর্টার সাইফুদ্দিন রবিন, আরটিভির সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল, কালবেলার চীফ রিপোর্টার সফিকুল ইসলাম, এটিএন বাংলার চীফ রিপোর্টার মইনুল আহসান, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার সফিকুল হক, এখন টিভির স্টাফ রিপোর্টার সাব্বির রোজ, স্টার নিউজের স্টাফ রিপোর্টার সিফাত শাহরিয়ার, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার ও শাহনেওয়াজ বাবলুসহ শতাধিক সাংবাদিক যোগ দেন।
বাসস’র এমডি কাদের গণি চৌধুরী বলেন, গত ১৭ বছর আমাদের গণমাধ্যমগুলো সত্য তুলে ধরতে পারেনি। সাদাকে সাদা, কালোকে কালো বলেনি অথবা বলতে পারেনি। যার ফলে ফ্যাসিবাদী শাসন অনেক দীর্ঘ হয়েছিলো। সাংবাদিকরা যদি তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারতেন তাহলে ফ্যাসিবাদ এভাবে চেপে বসতে পারতো না।
তিনি বলেন সাংবাদিকতার পথ কখনোই মসৃণ ছিলো না। তবে, এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় কথা বলতে পারছেন। আবার এই সুযোগে অপসাংবাদিকতা এবং অপতথ্য ছড়ানো হচ্ছে। এআই ব্যবহার করে নারীদের নিয়ে অশ্লীল ও অপতথ্য ছড়ানো হচ্ছে। মোবাইল একটি নিয়ে মাঠে নেমেই সাংবাদিক পরিচয়ে হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা ছড়ানো হচ্ছে। এই অবস্থা নিয়ন্ত্রনে সাইবার সিটিকিউরিটি এ্যাক্ট প্রয়োজন। এই আইনের যথেচ্ছা ব্যাবহার করে গণমাধ্যমের কন্ঠরোধ কিংবা সাংবাদিকদের দমন করা যাবেনা।
তিনি সাংবাদিক হত্যার বিচার দাবি করে বলেন, বিনা কারনে কোন সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবেনা। যৌক্তিক কারণে চাকরি থেকে অব্যাহতি দিলে সকল পাওনা পরিশোধ করতে হবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারবো। সরকার-মালিকরা চাইলেই সাংবাদিকদের কন্ঠরোধ করতে পারবে না।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব প্রতিবছরই এ ধরনের সাংবাদিক আড্ডার আয়োজন করে।আলোচনায় অংশ নেন নিউইয়র্কের পরিচিত মুখ ও মুলধারার রাজনীতিবিদ এটর্ণি মঈন চৌধুরী।
সভাপতির বক্তব্যে মনোয়ারুল ইসলাম প্রতিবছরের ন্যায় এবারেও সাংবাদিকরদের আডডায় উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নিজস্ব অফিসে বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের আমন্ত্রন জানান। যেখানে পেশাগত দায়িত্ব পালনে সহায়ক সকল সুযোগ-সুবিধা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
