সমাধিস্থলে ট্রাম্পের প্রচার নিয়ে কড়া সমালোচনা কমলার
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের অরলিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তাঁর কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেন, সেনাসদস্যদের সমাধিক্ষেত্র রাজনীতি করার জায়গা নয়।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, সমাধিক্ষেত্রের ভেতরে ছবি তোলা বা ভিডিও করার ব্যাপারে বিধিনিষেধ আছে। প্রচারাভিযানের সময় সে বিষয়েই ট্রাম্প শিবিরকে সতর্ক করছিলেন সেখানকার এক কর্মচারী। এ সময় ট্রাম্পের দলের এক কর্মী ওই কর্মচারীকে আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তবে এ ঘটনা অস্বীকার করে ট্রাম্প শিবির বলেছে, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে তারা সমাধিক্ষেত্রের ভিডিও করার অনুমতি পেয়েছে। গত সোমবার অরলিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে বিতর্কের মুখে পড়ে ট্রাম্পের নির্বাচনী শিবির। নিহত ১৩ সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন ট্রাম্প। তিন বছর আগে আফগানিস্তান থেকে প্রত্যাহার চলাকালে ওই সৈন্যরা নিহত হন।
এদিকে বিতর্ক সৃষ্টির পর শনিবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ট্রাম্প রাজনীতির স্বার্থে পবিত্র ভূমির অসম্মান করেছেন। সেনাসদস্য, সামরিক বাহিনীর পরিবার এবং সর্বোপরি সেনাবাহিনীকে সম্মান দেওয়া উচিত। কখনোই অশ্রদ্ধা করা উচিত নয়। তাদের সঙ্গে আচরণে সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশে একটুও যাতে ঘাটতি না থাকে। আর এ বিষয়ে সব আমেরিকানই একমত হবেন। আর আমার বিশ্বাস, যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্বটি পালন করতে পারবেন না, তাঁর কখনোই মার্কিন প্রেসিডেন্ট হওয়া উচিত নয়।
তবে এ ঘটনায় যারা সমালোচনা করেছেন, তাদের জবাব দিয়েছেন ট্রাম্প। গত বৃহস্পতিবার মিশিগানে অনুষ্ঠিত এক নির্বাচনী শোভাযাত্রায় তিনি এ বিষয়ে কথা বলেন। ট্রাম্প জানান, সমাধিক্ষেত্রে তাঁকে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গাঁজা সেবনকে বৈধতা দিতে পারেন ট্রাম্প। সেরকমই ইঙ্গিত দিয়েছেন তিনি। ব্যক্তিগত ব্যবহারের জন্য সামান্য গাঁজা বহন করার দায়ে প্রাপ্তবয়স্ক মানুষকে গ্রেপ্তারের বিপক্ষেও মত দেন সাবেক প্রেসিডেন্ট। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর সিএনএন ও এএফপির।
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- ঢালিউড অ্যাওয়ার্ডস ১০ অক্টোবর
- বিদেশি কর্মিদের লাখ ডলারের ভিসা ফি স্থগিত
- ‘ডেমোক্র্যাটরা জিতলে বাংলাদেশিরাও জিতে’
- নিউইয়র্কে বিমান আসার কোন সুখবর নেই
- সোসাইটির অ্যাকাউন্টে আছে মিলিয়ন ডলার
- প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইনে
- বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন পাইলট স্মিত মচ্ছর
- যুক্তরাষ্ট্রের মসজিদের ইমামকে বহিস্কারের রায়
- কানাডায় ১৩৬৮ বাংলাদেশি ডিপোর্টের অপেক্ষায়
- আমেরিকান জনগনের প্রতি ইরানের খোলা চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
