সত্যিই নেলসনকে টনটনে ফিরিয়ে আনলো টাইগাররা!
প্রকাশিত: ১৮ জুন ২০১৯
স্বপ্ন নয় সত্যি। নিউজিল্যান্ডের নেলসন ফিরে এলো ইংল্যান্ডের টনটনে। ২০১৫ সালের ৫ মার্চের পর ২০১৯ সালের ১৭ জুন নিজেদের ছাড়িয়ে আরেক রেকর্ড গড়ে অবিস্মরণীয় জয় বাংলাদেশের।
চার বছর আগে নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ৩১৮ রান টপকে ৬ উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছিল মাশরাফির দল। বলার অপেক্ষা রাখে না, এতকাল সেটাই ছিল বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।
আর আজ তার চেয়েও বেশি রান তাড়া করে ৭ উইকেটের এক ঐতিহাসিক জয়ের স্বাদ পেলো টাইগাররা। আজকের টার্গেটটা ছিল চার বছর আগে স্কটল্যান্ডের চেয়ে ৩ রান বেশি। কিন্তু শুনে হয়তো অবাক হবেন, চার বছর আগে নেলসনে ৩১৮ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩২২ রান।
আজ ১৭ জুন সোমবার টনটনের সমারসেট কাউন্টি ক্লাব মাঠেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের জয়ের টার্গেট ছিল ৩২২। লক্ষ্যের যখন এত মিল ছিল, শেষটায় তা মিলেও গেল। এরচেয়ে কাকতালীয় আর কী হতে পারে!
পার্থক্য একটাই- ২০১৫ সালে জয়ের নায়ক ছিলেন তামিম। আর আজ সাকিব। পার্থক্য আরও আছে। ওই ম্যাচে তামিম ম্যাচ জেতানো ব্যাটিং করেও ঠিক শতরানের দোরগোড়ায় গিয়ে ফিরে এসেছিলেন। ৫ রানের আক্ষেপ ছিল দেশসেরা ওপেনারের। ১০০ বলে ৯৫ রানে আউট হয়ে এসেছিলেন তামিম।
আর আজ সেঞ্চুরি করে অবিস্মরণীয় আর রেকর্ড জয়ের নায়ক সাকিব আল হাসান। ৯৯ বলে অপরাজিত ১২৪ রানের এক অনুপম ইনিংস খেলে দলকে জিতিয়ে রাজ্য বিজয়ীর মতো হাসতে হাসতে সাজঘরে ফিরলেন সাকিব।
২০১৫ সালের ৫ মার্চ নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের করা ৩১৮ রান টপকে ৬ উইকেটের জয়ে তামিম ছাড়াও আরও অবদান রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ (৬২ বলে ৬২), মুশফিকুর রহীম (৪২ বলে ৬০), সাকিব (৪১ বলে ৫২) আর সাব্বির রহমান রুম্মন (৪০ বলে ৪২)।
আজ মাহমুদউল্লাহ ব্যাটিংয়েরই সুযোগ পাননি। তামিম দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হওয়ার আগে পর্যন্ত খেলেছেন ৫৩ বলে ৪৮ রানের সাহসী ও উদ্দীপক ইনিংস। মুশফিকুর রহীম আজ কিছু করতে পারেননি। ওই ম্যাচে রিয়াদ-সাকিব যে ভূমিকা রেখেছিলেন, আজ সেই ভূমিকায় লিটন দাস। চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সাথে ১৮৯ রানের রেকর্ড পার্টনারশিপে লিটনের অবদান ৯৪ রান।
যারা ভেবেছিলেন স্কটিশ বোলিং আর ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইনআপে বিস্তর ফারাক। অথচ স্কটিশদের তো ওশানে থমাসের মতো গতির বোলার ছিল না। সাথে কটরেলের মতো সুইং বোলার, হোল্ডার-গ্যাব্রিয়েল আর আন্দ্রে রাসেলের মানের একজন বোলারও ছিল না।
হ্যাঁ, ছিল না; কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা সেদিনও দেখিয়েছিলেন ৩০০ প্লাস রানের বড়সড় টার্গেট টপকে যাবার ক্ষমতা আর সামর্থ্য আছে আমাদের। আজ আবার দেখালেন, প্রতিপক্ষ- বোলিং লাইনআপে কে আছেন, কে নেই- সেটা বড় নয়। আমাদের দিনে আমরা যাকে তাকে হারাতে পারি। যেকোনো বোলিং শক্তিকে দুমড়ে মুচড়ে অসম্ভবকে সম্ভবও করতে জানি।
আর তাইতো ৩২২ রানের পাহাড় সমান লক্ষ্যে কত অনায়াসে পৌঁছে গেলেন সাকিব, তামিম আর লিটনরা। মাঠ ছোট না বড়, প্রতিপক্ষ বোলিং লাইনআপে কারা আছে, এসব নিয়ে মাথা না ঘামিয়ে তামিম, সৌম্য শুরুতে আর তারপরে সাকিব আর লিটন খেললেন সাহসী বীরের মতো।
একবারের জন্য মনে হয়নি, এতটুকু ভয়-ডর আছে তাদের মনে, কিংবা বিশাল এক স্কোর তাড়া করতে নেমেছেন তারা। একদম স্বচ্ছন্দে নিজেদের খেলাটাই খেলেছেন সবাই।
নিজের দোষে আন্দ্রে রাসেলের বলে থার্ডম্যানে গলাতে গিয়ে আউট না হলে হয়ত সৌম্যও ঝড় তুলতে পারতেন। তারপরও ২৩ বলে সমান দুটি করে চার ও ছক্কায় ২৯ রানে আউট হবার আগে তামিমের সাথে প্রথম উইকেটে ৫২ (৮.২ ওভারে ) রানের জুটি গড়ে শুভ সূচনায় থাকলেন সৌম্যও।
তারপর শুরু হলো তামিম-সাকিব জুটি। বোলার কটরেলের ক্ষিপ্রতায় রান আউট না হলে হয়তো তামিম আর সাকিবও অনেক দূর যেতেন; কিন্তু তামিম ৪৮ রানে বোলার কটরেলের রিটার্ন থ্রো’-তে আউট হলেন। এরপর মুশফিক একটু বাজেভাবেই আউট হলেন ওশানে থমাসের লেগ স্ট্যাম্পের বাইরের বলতে ফ্লিক করতে গিয়ে। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল চলে গেল কিপার শাই হোপের গ্লাভসে।
তারপর শুধু সাকিব আর লিটন দাসের বীরত্বের গল্প। গড়পড়তা প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার ক্যারিবীয় ফাস্ট বোলারদের কী শাসনটাই না করলেন তারা দু’জন।
দু’একবার ভাগ্যগুণে ক্যাচ আউটের হাত থেকে বাঁচলেও সাহস, আত্মবিশ্বাস আর সামর্থ্যের ওপর আস্থা রেখে কী যে ভালো ব্যাটিং করলেন সাকিব আর লিটন- তার প্রশংসা করাও কঠিন। এমন সাহসী, বীরোচিত, আর বুক চিতানো ব্যাটিং বহুদিন মনে থাকবে বাংলাদেশের সমর্থকদের।
৯৯ বলে ১২৪ রানের হার না মানা ইনিংস খেলে জয়ের নায়ক সাকিব। আর পাঁচ নম্বরে নেমে শুরুতে সাকিবকে অনেকটা সময় সাপোর্ট দিয়ে তারপর খোলস ছেড়ে বেরিয়ে নিজের আসল রূপটা দেখিয়ে ৬৯ বলে ৯৪ রানের মনে রাখার মতো ইনিংস খেলে ম্যাচ সেরা না হলেও বাংলাদেশের মানুষের মন জয় করে নিলেন লিটন দাসও।
বাংলাদেশের এমন জয় ক্রিকেট বিশ্বও মনে রাখবে বহুদিন। কারণ শেষ পর্যন্ত বাংলাদেশ যে রান টপকে জিতলো সেটা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এমন বীরোচিত জয়ের জন্য টাইগারদের জাগোনিউজ২৪.কমের পক্ষ থেকে অভিনন্দন।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
