সচিবালয়ের আগুন নেভাতে দেরি হওয়ার নেপথ্যে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর)রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় ছয় ঘণ্টা সময় লেগেছে।
সচিবালয় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মাত্র কয়েকশ মিটার দূরে হলেও আগুন নেভাতে এতটা সময় লাগা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অগ্নিকা-ের সময় ভবনে কোনো মানুষ উপস্থিত না থাকলেও আগুন নেভাতে দেরি হওয়ার বিষয়টি সমালোচনার জন্ম দিয়েছে।
আগুন নেভানোর সময় ট্রাকের ধাক্কায় একজন দমকলকর্মী নিহত হন। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া অফিসার তালহা বিন জসিম জানান, সতর্ক সংকেত পাওয়ার দুই মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস সচিবালয়ের প্রধান ফটকে পৌঁছায়। তিনি দাবি করেন, বাহিনীর প্রতিক্রিয়ায় কোনো বিলম্ব হয়নি। তবে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী সাংবাদিকদের জানান, আগুন নেভানোর সময় তারা পদে পদে বাধার মুখোমুখি হয়েছেন। প্রায় এক দশকের অভিজ্ঞতাসম্পন্ন দমকলকর্মী জানান, সচিবালয়ের গেট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। তিনি বলেন, ‘কেবল দুটি টার্নটেবল ল্যাডার (টিটিএল; ফায়ার ট্রাকের ওপরে ঘূর্ণায়মান প্ল্যাটফর্মে লাগানো মই) ভেতরে প্রবেশ করানো গেছে। যদি আরো টিটিএল ব্যবহার করা যেত, আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।
সচিবালয়ের পাঁচটি গেট থাকলেও মাত্র দুটি গেট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়িগুলো প্রবেশ করতে পারে। তবে সেগুলোতেও বড় যানবাহন প্রবেশ করতে সমস্যা হয়। এক পর্যায়ে ৪ নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভেঙে গেছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।
আগুন নেভানোর পর সচিবালয়ের ভেতর থেকে গাড়িগুলো সরানোও কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এ সময়ও দেওয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এর আগে বিভিন্ন সময় সচিবালয়ে ঢোকার ফটক সম্প্রসারণ করার কথা বলা হয়েছিল, কিন্তু কেউ কথা শোনেনি।’
আগুনের ক্ষতির জন্য কাঠের ব্যবহারকেও দায়ী করেছেন কর্মকর্তারা। তারা জানান, সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে নান্দনিকতার জন্য কাঠের ব্যাপক ব্যবহারের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঠ দিয়ে সৌন্দর্যবর্ধনের এ কাজ করার সময়ই নিষেধ করা হয়েছিল। কিন্তু কাঠের ব্যবহার বন্ধ হয়নি। এছাড়া, ভবনের প্রতিটি কক্ষ তালাবদ্ধ থাকায় দমকলকর্মীদের তালা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে।
অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা বলেন, ‘এসব বাধার কারণেই আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে।’ সচিবালয়ের ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সমস্যা নিয়ে কথা বলার সময় গণপূর্ত সচিব হামিদুর রহমান খান জানিয়েছেন, সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনের চলন্ত করিডোরটি ভেঙে ফেলা হবে।
ট্রাকের আঘাতে নিহত দমকলকর্মী নয়নের জানাজায় স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ঘটনায় দায়ীদের বিচার করা হবে। আমার একজন কর্মী মারা গেল। এর ব্যর্থতা আমার। এ ঘটনায় বিচার অবশ্যই হবে।’ তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পুলিশ কেন ওই এলাকায় ট্রাক প্রবেশ করতে দিলো-এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘ফায়ার ফাইটাররা কাজ করার সময় সেখানে ট্রাক চলাচল করা মোটেও উচিত ছিল না, তারপরও চলছে। আমরা ইতিমধ্যেই চালককে আটক করেছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
আগুন নেভাতে এত সময় লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আগুনের ধরন, ফায়ার সার্ভিসের অ্যাক্সেস, পানির সরবরাহসহ নানা বিষয় এখানে প্রভাব ফেলেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট একসঙ্গে কাজ করে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
