উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত
সংস্কার ও সংলাপের পর নির্বাচন
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪
রাষ্ট্র সংস্কারের পর রাজনৈতিক সংলাপ এবং এরপর নির্বাচনে যাবে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত করার লক্ষ্যে সর্বত্র সংস্কারের ঢেউ লেগেছে। নির্বাচন কমিশনকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসাবে ব্যবহার, রাজনীতির প্রভাব খাটিয়ে দুর্নীতি, অর্থনীতিকে জোরদার করা বন্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসাবে ছয়টি কমিশন গঠন করেছেন। নির্বাচন কমিশনে ড. বদিউল আলম মজুমদার, পুলিশে সরফরাজ হোসেন, বিচার বিভাগে শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুদকে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধানে ড. শাহদীন মালিককে প্রধান করে কমিশনগুলো ঘোষণা করা হয়েছে। তারা তিন মাসের মধ্যে সংস্কার করার জন্যে সুপারিশ প্রণয়ন করবেন। সেটা বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার।
সংস্কারের জন্য সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলো তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছে সরকার। তারপর এক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনও কোনও ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৃহস্পতিবার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
রাষ্ট্র সংস্কারের এই ঢেউয়ের মধ্যেই আবার বিভিন্ন স্থানে চরম অরাজকতা বিরাজ করছে। বেসামরিক ও পুলিশ প্রশাসনে আওয়ামী লীগপন্থীদের সরিয়ে দিয়ে ব্যাপক রদবদল করার সময় সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। ৫৯জন জেলা প্রশাসককে নিয়োগ দেবার পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মারামারির ঘটনা ঘটে। বিএনপি-জামায়াতপন্থী জুনিয়র কর্মকর্তারা ডিসি পদে আওয়ামী লীগপন্থীদের নিয়োগ দেবার অজুহাতে একজন যুগ্ম সচিবের ওপর হামলা চালায়। তাকে মারধোর করে। এসব ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রশাসনের কেন্দ্রস্থলে এসব ঘটনার পর দেশের অন্যান্য স্থানেও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বিশেষ করে সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। দেশের অর্থনৈতিক অবস্থা এখনও নাজুক। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। মূল্যস্ফীতি বাড়ছে। রাস্তা বন্ধ করে দাবির মিছিলও চলছে।
রাজনৈতিক অঙ্গন নানামুখি আলোচনায় মুখর। বিএনপি দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেবার দাবি জানিয়েছে। যদিও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের কথাও বলছেন। তবে মাঠে বর্তমানে দ্বিতীয় শক্তিশালী দল জামায়াতে ইসলামী ধীরে সুস্থে সংস্কার সম্পাদনের পর নির্বাচন করার কথা বলছে। জামায়াত দলকে গোছাতে চাইছে আগে। ছাত্র-জনতাও একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত কী মেরুকরণ দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। তার মধ্যে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার অবনতি ঘটেছে। তার মেডিকেল বোর্ড তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন মামলায় বিচারের পাশাপাশি বাড়ছে মব ট্রায়ালের আশঙ্কা। এমন আশঙ্কায় সীমান্তে অবৈধ পথে ভারত পালাতে নিয়ে অনেকে আটক হচ্ছেন। সর্বশেষ সীমান্তে আটক হয়েছেন সাবেক এমপি ফজলে করিম। শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হওয়ায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই কলে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত তানভীর নামের এক নেতাকে বলতে শোনা গেছে যে, তিনি বাংলাদেশ সীমান্তের খুব কাছেই আছেন। যে কোনও সময় চট করে বাংলাদেশে ঢুকে যেতে পারেন। এদিকে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে বিশেষ আদালতে বিচারের আয়োজন চলছে। এই বিচার কার্যকর করতে হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রয়োজন হতে পারে। ধারণা করা যায়, অন্তর্বর্তী সরকার তাকে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যার্পণ চুক্তির আওতায় ফেরত চাইতে পারে। যদিও এখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকার চাইছে যে, শেখ হাসিনা যেন ভারতে থেকে কোনও রাজনৈতিক বক্তব্য না দেন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন করে ভারসাম্য প্রতিষ্ঠার কথা বলছেন অন্তর্বর্তী সরকারের নেতৃবৃন্দ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজকালকে বলেছেন, পূর্ববর্তী সরকার সবসময় বলার চেষ্টা করেছে যে, ভারতের সঙ্গে সোনালী অধ্যায় চলছে। এতে দোষের কিছু নেই। কিন্তু সেটা সব সময় যে মানুষের প্রত্যাশা এবং মানুষের যে অনুভূতির প্রতিফলন ঘটেছে এমন নয়। মানুষের এমন পারসেপশন আছে যে, বিগত সরকার অনেক বেশি ভারতমুখী ছিলো। উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই ভারতের সঙ্গে ভাল সম্পর্ক চাই। এতে কোনও সন্দেহ নেই। বাকি সবার সঙ্গেও ভাল সম্পর্ক চাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের এক ধরনের টানাপোড়েন চলছিলো। সেটা আমরা চাই না। যুক্তরাষ্ট্র আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার। আমাদের রফতানির সবচেয়ে বড় গন্তব্য। কাজেই আমরা চাই যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক একইভাবে ভারসাম্যপূর্ণ থাকুক।
ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন : ডোনাল্ড লু-এর সফর সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন। আমি সার্বিকভাবে শুধু বলতে পারি যে, দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে তার সঙ্গে কথা হবে। আমরা তাদের সঙ্গে ভাল সম্পর্ক চাই। তার সঙ্গে ট্রেজারি বিভাগের প্রতিনিধিও আসছেন। তারাও মিটিং করবেন। অর্থনৈতিক বিষয়দিও আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা সেই সুযোগ কাজে লাগাব।
গণহারে খুনের মামলা নিয়ে উদ্বেগ : বাংলাদেশে গণহারে খুনের মামলা দায়ের করা হচ্ছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর নামে খুনের মামলা হচ্ছে। শুধু আওয়ামী লীগই নয়, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের নামেও খুনের মামলা হচ্ছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর এক সভা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকদের গণহারে হত্যা মামলার আসামী করায় উদ্বেগ প্রকাশ করা হয়।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
