শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
প্রকাশিত: ৩০ জুন ২০২৬
দুর্দান্ত লড়াইয়ের পর নাটকীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল। প্রথমার্ধে জাপানের কাছে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোল ব্রাজিলকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। একের পর এক আক্রমণ চালালেও জাপানের সুশৃঙ্খল রক্ষণ এবং গোলরক্ষক সুজুকির দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না তারা। তৃতীয় মিনিটে ব্রুনো গিমারায়েসের শট প্রতিপক্ষের গায়ে লেগে বাইরে চলে যায়। এরপর ভিনিসিয়ুস জুনিয়র, দানিলো ও কুনহার চেষ্টাও ব্যর্থ হয়।
খেলার ২৯তম মিনিটে পালটা আক্রমণে এগিয়ে যায় জাপান। মাঝমাঠে বল দখলের পর সানো দ্রুতগতিতে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে ব্রাজিলের জালে বল পাঠান। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল, তবে প্রথমার্ধে আর সফল হতে পারেনি।
বিরতির পর দলে পরিবর্তন এনে পাকেতার জায়গায় এন্দ্রিককে নামান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় তারা।
৫২ মিনিটে গিমারায়েসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুজুকি। এরপর ৫৫ মিনিটে কাসেমিরোর হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন তোমিয়াসু। তবে এক মিনিট পর আর রক্ষা হয়নি জাপানের। কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে কাসেমিরো সমতায় ফেরান ব্রাজিলকে।
সমতা ফেরানোর পরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলেও বল পোস্টে লেগে ফিরে আসে। এন্দ্রিক, গিমারায়েস ও রায়ানের চেষ্টাও শেষ পর্যন্ত গোল এনে দিতে পারেনি।
ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল এমনটা ধরেই নিয়েছিলেন দর্শক-সমর্থকরা। ঠিক তখন ইনজুরি সময়ের শেষ মুহূর্তে আসে ব্রাজিলের কাঙ্ক্ষিত সাফল্য।
জাপানের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গিমারায়েসের বাড়ানো থ্রু পাস থেকে বল নিয়ন্ত্রণে নেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। সুজুকিকে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। তার ৯৬তম মিনিটের সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল এবং শেষ ষোলোর টিকিট কেটে নেয়।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
