শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে: সেলিম ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে একত্রে কাজ করতে হবে। শত্রুকে ছোট ভাবলে চলবে না। ভবিষ্যত বদলে যাবে। আমরা স্বাধীনতা পেয়েছি মাত্র একটা বক্তব্যের মধ্য দিয়ে। সেই বক্তব্য বিকৃত করা হয়েছিল। আজকে সেই বক্তব্য বিশ্ব স্বীকৃত।
যে মানুষ বুকে পাথর চেপে ১০ বছরে দেশকে এতোটা এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি ভবিষ্যতে কি না করতে পারবেন। আমি সেলিম ওসমান এমপি না হলেও কিচ্ছু যায় আসে না। শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। বুধবার ১৯ ডিসেম্বর রাত ৮টায় সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের মিনাবাজার এলাকায় মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর উপলক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরো বলেন, বাংলাদেশে বিশ্বাস ঘাতক বেঈমান হিসেবে জন্ম হয়ে ছিলো মীরজাফর ও মোস্তাকের। আর এখন হচ্ছে আর ড. কামাল হোসেন। যেই মানুষটা দীর্ঘদিন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সভাপতি ছিলেন। নৌকা মার্কায় এমপি হয়েছিলেন সেই লোকটা কিভাবে ধানের শীষের প্রার্থী হতে পারে।
বিএনপির যারা পুলিশের নির্যাতন, মামলার আসামী হয়েছেন তাদের বাদ দিয়ে কেন তাকে ধানের শীষের প্রার্থী করা হলো এটা আমার প্রশ্ন। এই ধানের শীষ বেগম খালেদা জিয়ার ধানের শীষ না। এটা হচ্ছে চিটা ধান। আমরাওতো নির্যাতনের স্বীকার হয়েছি কিন্তু আমরা তো বঙ্গবন্ধুর আদর্শ ছেড়ে যাই নাই। তিনি আরো বলেন, খোকন সাহারা আমার সন্তান তুল্য। আমার প্রথম নির্বাচনটা ওরাই করেছে।
তখন আমি নির্বাচন কি বুঝতাম না। অতীতে কাজ করতে গিয়ে হয়তো আমার ভুল হয়েছে তাই প্রতি এলাকায় গিয়ে আমি ক্ষমা চাচ্ছি। যা হারিয়েছি তা ফিরে পেতে হবে। বর্তমান সমাজে নারীদের ব্যবসা বাণিজ্য করার বিষয়ে লজ্জা রাখলে চলবেনা। নারী বর্তমানে অনেক এগিয়ে যাচ্ছে। সরকারী ভাবে বাবার পাশাপাশি এখন মায়ের নামও লিপিবদ্ধ হচ্ছে। সরকার যদি নারীদের সম্মান দিতে পারে তাহলে আমরা কেন তাদের পিছিয়ে রাখবো। আপনারা নিজেদের সন্তানদের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখবেন। তাহলে দেখবেন আপনার সন্তান মাদকাসক্ত হবেনা।
তিনি আরো বলেন, আমি কাউকে কটাক্ষ্য করছিনা, আমাদের ট্যাক্সের টাকায় জেলা পরিষদ চলে, সিটি কর্পোরেশন চলে। আপনাদের আয় আছে। তাহলে আমরা কেন মশার কামর খাবো। ফুটপাত দিয়ে কেন হাটতে পারবোনা। র্যালী বাগানের সুইপার সম্প্রদায়ের এতোগুলো পরিবার কেন কষ্ট পাবে। কেন তারা নাগরিক সুযোগ বঞ্চিত হবে। আমি বহুবার চেষ্টা করেছি আলোচনায় বসার। কিন্তু বসেন নাই। আগামীতে আমরা নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটি বানিয়ে একসাথে বসে নারায়ণগঞ্জের উন্নয়ন করবো। আপনাদের মুখ খুলতে হবে।
নয়তো আপনাদের ভবিষ্যত প্রজন্ম আর এগিয়ে আসবে না। আমি আর কোন গন্ডির মাঝে থাকতে চাইনা। আমি যেই এলাকায় যাবো সেই এলাকার মানুষের সাথেই কাজ করবো। তিনি স্থানীয় সকল জনপ্রতিনিধিদের প্রতি আহবান রেখে বলেন, অতীতের কথা ভুলে যান। আমার নির্বাচনের পর কিন্তু মাত্র ২ বছর সময় পাবেন। রাস্তাঘাটের উন্নয়ন করেন। সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় আমরা দুই ভাই এমপি থাকা অবস্থায় সংবাদ সম্মেলন করে নৌকা মার্কা সমর্থন দিয়েছিলাম। মানুষের জন্য কাজ করেন। জনপ্রতিনিধিদের জনগনের জন্য গোলামী করতে হবে।
আপনারা একত্রিত হোন আমি আর আনোয়ার ভাই তার কাছে গেলে হয়তো আর কোন ভুল বুঝাবুঝি থাকবেনা বলে আমি বিশ্বাস করি। আওয়ামীলীগ নেতা পুলক ঘোষাল এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি দুলল চন্দ্র রায়।
আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহম্মেদ, বিকেএমইএ প্রথম সহ সভাপতি মনসুর আহম্মেদ, সহ-সভাপতি(অর্থ) হুমায়ন কবির খান শিল্পী, পরিচালক মঞ্জুরুল রাশেদ সারোয়ার, জিএম ফারুক, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ড. শিরীন বেগম, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
