শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৪৪ নেতাকর্মী বহিষ্কার
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪
ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর সারা দেশে শুরু হয় সহিংসতা। এতে জড়িত থাকা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
গত পাঁচ দিনে ১৭ জেলা থেকে অন্তত ৪৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করছে দলটি। এর মধ্যে যুবদলের ২৭ জন, ছাত্রদলের ১০ জন, বিএনপির ছয়জন ও স্বেচ্ছাসেবক দলের একজন রয়েছেন। এ ছাড়া, তিন জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ৪২ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিএনপি সূত্র জানায়, দলের শীর্ষ নেতৃত্ব হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে যেসব ঘটনা ঘটেছে।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দলের সুনাম সমুন্নত রাখতে এবং নেতাকর্মীরা যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পরেন, তা নিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গত সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব নাগরিককে রক্ষা করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।
যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা
ঢাকায় কদমতলী থানা ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার এবং আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের দুই সহ-সভাপতিকেও বহিষ্কার করা হয়েছে।
খুলনায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
৮ আগস্ট খুলনা জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি অনেক হিন্দু বাড়িতে আক্রমণ করেছেন এবং মূল্যবান জিনিসপত্র লুট করেছেন। কিন্তু পরবর্তীতে প্রতিশোধ নেওয়া হতে পারে এই ভয়ে কথা বলার সাহস করেননি ক্ষতিগ্রস্তরা।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌর আহ্বায়ক কমিটির সদস্য সচিবকেও বহিষ্কার করা হয়েছে।
যশোরে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি জেলাগুলোতে তৃণমূল পর্যায়ের অন্তত ৩৫ জন বিএনপি নেতাকে সতর্ক করা হয়েছে।
ঝালকাঠিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ও নলছিটি উপজেলা যুবদল আহ্বায়কদের বহিষ্কার করা হয়েছে। একই কারণে সদর উপজেলার উপ-প্রচার সম্পাদককে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এ ছাড়া, যুবদলের লক্ষ্মীপুরে চারজন, পিরোজপুরে চারজন, লালমনিরহাটে তিনজন, গাজীপুর, নোয়াখালী, মাগুরা ও ঝিনাইদহে দুজন করে এবং নরসিংদীতে একজনকে বহিষ্কার করা হয়েছে।
মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককেও বহিষ্কার করা হয়েছে।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
