শুল্ক ছাড়ের সুবিধা কারা পায়? সরকার যা বলছে
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪
বাংলাদেশে মূল্যস্ফীতির চাপ কমছে না বরং তা বাড়ছে- যা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, অক্টোবরে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দাম কমছে না। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আর এতে সাধারণ মানুষ চাপে পড়ছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে আরও আট মাস সময় লাগবে। খবর ডয়েচে ভেলের।
মূল্যস্ফীতি পরিস্থিতি
বিবিএসের হালনাগাদ তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়ে ১০.৮৭ শতাংশ হয়েছে। খাদ্যপণ্য, বিশেষ করে চাল ও সবজির দাম বাড়ায় মূল্যস্ফীতি বেড়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরের মূল্যস্ফীতি গত তিন মাসের মধ্যে এটা সর্বোচ্চ। এর আগে সেপ্টেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ৯.৯২ শতাংশ ও আগস্টে ছিল ১০.৪৯ শতাংশ। বিবিএস বলছে, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ১২.৬৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ১০.৪০ শতাংশ। অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯.৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা এক মাস আগে ছিল ৯.৫ শতাংশ।
বাংলাদেশ প্রায় দুই বছর ধরে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। ২০২৩ সালের মার্চ থেকে সামগ্রিক মূল্যস্ফীতি নয় শতাংশের ওপরে আছে। আর গত বছরের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৯.৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ৯.৯২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন তারা দায়িত্ব নেওয়ার আগে মূল্যস্ফীতির হিসাব নিয়ন্ত্রিত ছিল। কৃত্রিমভাবে দেওয়া হতো হিসাব। বর্তমান সরকার মূল্যস্ফীতির প্রকৃত হিসাব দিচ্ছে।
সরকারের উদ্যোগ
মূল্যস্ফীতি কমাতে সরকার এরইমধ্যে পেঁয়াজ ও ডিমসহ আরও কিছু পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। কিন্তু বাজারে তার প্রভাব নেই। দুই অংকে পৌঁছে যাওয়া মূল্যস্ফীতিতে লাগাম টানতে সরকার আমদানি পর্যায়ে চালের পাশাপাশি পেঁয়াজ, আলু আর ভোজ্যতেলের শুল্ক কমিয়েছে। গত এক মাসে আলুর দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা, চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১০ থেকে ১২ টাকা, পেঁয়াজের দাম ২৫ থেকে ৩৫ টাকা, রসুনের দাম ২০ থেকে ৪০ টাকা বেড়েছে।
আর বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি কমাতে আমদানির জন্য এলসি (ঋণপত্র) মার্জিন তুলে দিয়েছে। তুলে দেওয়া হয়েছে সিঙ্গেল বরোয়ার (ব্যক্তির একক ঋণ) লিমিট। বাড়ানো হয়েছে নীতি সুদ (রেপো) হার। অক্টোবরে রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ। বেড়েছে প্রবাসী আয়। ফলে ডলার সরবরাহ বেড়েছে। কিন্তু তারপরও মূল্যস্ফীতি বাড়ছে।
কেন এই পরিস্থিতি?
যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল আমীন বলেন, ‘এলসি মার্জিন তুলে দেওয়ায় আমদানি বাড়বে এবং সহজ হবে। কারণ এলসি খুলতে এখন আর আগের মতো এককালীন অর্থ লাগবে না। কয়েক পর্যায়ে শোধ করা যাবে। আর ব্যক্তি ঋণ সীমা তুলে দেওয়ায় ব্যবসায়ীরা বেশি ঋণ পাবেন। অন্যদিকে নীতি সুদ হার বাড়ানোয় ব্যাংক কম টাকা ঋণ করবে। এগুলো মূল্যস্ফীতি কমানোর ব্যাকিং টুলস। কিন্তু এগুলো বাংলাদেশে কাজ করে না। কারণ এখানে বাজারের হিসাব আলাদা।’
তার কথা, ‘আসলে বাজারে এখনো সিন্ডিকেট আছে। পণ্য থাকার পরও সরবরাহ চেইনে নানা সমস্যা সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানো হয়। নয়তো আলুর এত দাম বাড়ে কীভাবে? ৮০ টাকা কেজিতে আলু খেতে হবে এটা তো পাগল আর অন্ধও বিশ্বাস করে না।’
‘বাজারে তো পণ্যের কোনো সংকট দেখি না। তারপরও তো পণ্যের দাম কমে না। বাজার মনিটরিং শক্তভাবে না করে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা কাজে আসছে না। শুল্ক প্রত্যাহারসহ আরও যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার সুবিধা নিচ্ছে ব্যবসায়ীরা। ক্রেতাদের কোনো লাভ হচ্ছে না,’ বলেন তিনি।
কনজ্যুমারস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘বাজার মনিটরিং-এর কোনো উন্নতি হয়নি। আগে যেমন ছিল তেমনই আছে। মাত্র হাতে গোনা কয়েকটি টিম কাজ করছে। তার প্রভাব বাজারে নাই। যা করা হচ্ছে তা লোক দেখানো। টিসিবির লাইন দেখলেই বোঝা যায় বাজারের অবস্থা। খবরেই তো দেখলাম কেউ কেউ গয়না বিক্রি করে খাদ্য কিনতে বাধ্য হচ্ছেন।’
তিনি প্রশ্ন করেন, সরকার যে বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে তার প্রভাব বাজারে নেই কেন, কারা এর ফায়দা লুটছে? এনবিআরের এটা দেখা উচিত বলে মনে করেন এস এম নাজের হোসাইন। ‘আমদানি করা পণ্যের দাম বেশি থাকায় অভ্যন্তরীণ পণ্যের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে,’ বলেন তিনি।
মূল্যস্ফীতির কারণে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির কারণে নির্দিষ্ট এবং নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। তাদের আয়ের অধিকাংশই খাবার কিনতে ব্যয় হচ্ছে বলে জানান বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। তিনি বলেন, ‘কয়েকটি খাদ্যপণ্য বিশেষ করে পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি, ডিম চাল এগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে গেছে। ভোগ্যপণ্যের দাম বাড়লে তার শিকার হয় নিম্ন এবং নির্দিষ্ট আয়ের মানুষ।’
তার কথা, ‘সরকার যে বিভিন্ন পণ্যের শুল্ক তুলে নিয়েছে সেই টাকা আমদানিকারকদের পকেটে যাচ্ছে। বাজার সিন্ডিকেট এখনো সক্রিয়। পুরো ব্যবস্থা আগের মতোই। সরবরাহে বিঘ্ন ঘটানো হচ্ছে। বাজারে চাঁদাবাজি আছে। ফলে সরকারের কোনো চেষ্টাই সফল হচ্ছে না। বাজারে সরকারের মনিটরিং নেই বললেই চলে।’
সরকার যা বলছে
নতুন বাণিজ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে। তবে নিয়োগ দেওয়ার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিনিসহ দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছে। তবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন, ‘মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। এটাকে দায়িত্ব হিসেবে দেখছি।’
তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের খরচ বাড়লেও সেই তুলনায় ক্রময়ক্ষমতা বাড়েনি। কোনো মন্ত্রের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য একসঙ্গে কাজ করতে হবে।’
আর অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বুধবার পিকেএসএফের এক অনুষ্ঠানে বলেন, ‘ট্যাক্স কমিয়ে দিলাম, তারপরও নিত্যপণ্যের দাম কমে না। মানুষ অধৈর্য হয়ে গেছে, এটাই স্বাভাবিক। প্রধান উপদেষ্টাকে বললাম বাজারে দাম কমানো শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না।’
নিজের অভিজ্ঞতা থেকে দাম না কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে। সেগুলো দেখতে হবে। মানুষের বাজারে কষ্ট হচ্ছে, ৫০০ টাকা নিয়ে গেল, দুমুঠো শাক, অন্যান্য... কিন্তু টাকা শেষ হলো। আমি চেষ্টা করছি বাজারে দাম কমানোর জন্য।’
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
