শুরুতেই জুনিয়র সাকিবের চার উইকেট
প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯
নাম তানজিম হাসান সাকিব। ক্রিকেটে পরিচিতি জুনিয়র সাকিব নামেই। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে খেলছেন তরুণ এ ক্রিকেটার। এরই মধ্যে বোলিংয়ে ভালোই জ্বলে উঠেছেন। প্রথম ম্যাচেই স্বাগতিকদের বিরুদ্ধে তুলে নিয়েছেন চার উইকেট।
উস্টারশায়ারে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০০ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয় ও শাহাদাৎ হোসাইনের অর্ধশতকে ১২ ওভার আর ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।
২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে তানজিদ হাসানের (৯) উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন প্রান্তিক নাওরোজ ও মাহমুদুল হাসান। প্রান্তিক (১৪) ও মাহমুদুল (৩৬) দ্রুত বিদায় নিলে ৭২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগার যুবারা।
চতুর্থ উইকেটের জুটিতে সে চাপ দূর করেন তৌহিদ ও শাহাদাৎ। তাদের ব্যাটেই জয়ের ভিত্তি পেয়ে যায় বাংলাদেশ। ১১৪ রানের জুটি গড়েন তারা। দু’জনেই অর্ধশতক তুলে নেন। ৫৭ রান করে দলীয় ১৮৬ রানে শাহাদাৎ ক্যাসি অ্যালড্রিডগির বলে বোল্ড হন।
এরপর জয়ের আনুষ্ঠানিকতা সারেন তৌহিদ ও আকবর আলী। ৩৭.১ ওভারে ২০৪ রান তুলে দলের জয় নিশ্চিত করেন তারা। তৌহিদ ৭০ রান করে অপরাজিত ছিলেন।
ইংল্যান্ডের অ্যালড্রিডগি ২টি এবং নিক কিমবার ও ঝ্যাক মরলি ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ভালো সূচনা করে। উদ্বোধনী জুটিতে ৪৯ রান আসে ড্যান মৌসলি ও টম ক্লার্কের ব্যাট থেকে। মৌসলি ২০ রান করে রান আউট হন। এরপরই টাইগার যুবাদের বোলিং তোপের মুখে পড়ে ইংলিশ যুবারা। তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ইংলিশ ব্যাটিং লাইন আপে ধস নামে। ক্লার্ক (২৭), জয় ইভিসন (০) ও জ্যাক হেনেস (৩) দ্রুত বিদায় নিলে ৫৫ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।
সে চাপ আরও বাড়ে জর্জ হিল (৫) ও ফিনলে বিনের (৮) বিদায়ের পর। সপ্তম উইকেট জুটিতে অবশ্য শক্ত প্রতিরোধ গড়েন লিউইস গোল্ডসওর্দি ও অ্যারড্রিডগি। ১১১ রান আসে তাদের ব্যাট থেকে।
প্রতিরোধ গড়লেও রান তোলার গতি ছিল কম। দু’জনই অর্ধশতক তুলে নেন। অ্যালড্রিডগি ৫৮ রান করে ইনিংসের শেষ ওভারে সাকিবের বলে আউট হন। সাত উইকেটে ২০০ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। গোল্ডসওর্দি ৬৯ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ সাকিব চারটি ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি উইকেট নেন।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
