শুক্রবার হতে পারে বৃষ্টি, কমবে গরম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯
টানা কয়েকদিনের ভারী বৃষ্টির পর আবারও শুরু হয়েছে তীব্র দাবদাহ। এতে পুড়ছে পুরো দেশ। গরমের তীব্রতায় রাস্তা-ঘাটে চলাচলে ব্যাপক বেগ পেতে হচ্ছে। এছাড়া কৃষকরাও কাজ করতে পারছেন না মাঠে। জনমনে বৃষ্টির অপেক্ষা। তবে স্বস্তির বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (১৪ জুন) থেকে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস পাবে। গরমের তীব্রতা কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলেও ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার (১২ জুন) সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতা বাড়তে থাকে। হালকা বাতাস বয়ে গেলেও তা গরম অনুভূত হচ্ছে। রাতের আকাশ আংশিক মেঘলা আছে। তবে এখনো তাপমাত্রা কমেনি। রাস্তা-ঘাটে তীব্র গরম থেকে রক্ষা পেতে অনেককে ছাতা ব্যবহার করতে দেখা গেছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘উত্তর-দক্ষিণাঞ্চলের দিকে আজ রাত থেকে বৃষ্টি হতে পারে। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। তাপমাত্রাও হ্রাস পাবে। সোমবার (১৭ জুন) পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর দু-একদিন গ্যাপ দিয়ে আবারও বৃষ্টি শুরু হতে পারে। মৌসুমী বায়ুর প্রভাব এখনো পড়েনি।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (১৩ জুন) ভারতের গুজরাটে আঘাত হানতে পারে নতুনভাবে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বায়ু। তবে এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না।’
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নোয়াখালী, ফেনী, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলসহ রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাচঁ দিনের শেষের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সারাদেশে বিরাজ করতে পারে।
ঢাকার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা ও পাশ্ববর্তী এলাকার অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
