শিশু-কিশোরদের মৃত্যু এবং নতুন প্রজন্মের তরুণদের ভাষা
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪
লুৎফর রহমান রিটন
নতুন প্রজন্মের তরুণদের ভাষা আমরা বুঝতে পারছি না। পারছি না বলেই ছাত্রদের 'কোটা সংস্কার' আন্দোলনটা শেষমেশ আর শুধু ছাত্রদের হাতেই থাকেনি। আন্দোলনটাও আর 'কোটা সংস্কার' আন্দোলনও থাকেনি। আলোচনার মাধ্যমে সহজেই সংশোধনযোগ্য একটা ইস্যু বিশাল আকার ধারণ করেছে।
অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। ইতোমধ্যে ঝরে গেছে বিপুল সংখ্যক প্রাণ, সরকারি হিশেবেই যা দেড়শোরও বেশি। তারমধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোরও! এই মৃত্যু মেনে নেয়া যায় না।
অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের।
গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোয় ভাঙচূর করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে। ধ্বংস করা হয়েছে। এইসব ভবন ও স্থাপনা আমরা নির্মাণ করতে পারবো। কিন্তু হতাহত অমূল্যপ্রাণগুলো?
নতুন প্রজন্মের তরুণদের সঙ্গে ভয়াবহ একটা দূরত্ব তৈরি হয়েছে সরকারের। এই দূরত্ব কমিয়ে আনতেই হবে। এই দূরত্ব কমাতে শক্তি প্রয়োগই একমাত্র পথ নয়। ওদের ভাষা বুঝতে হবে আমাদের। বুঝতে হবে সরকার পক্ষের নেতাদের। পরিবর্তন করতে হবে আমাদের বয়স্কদের ভাষাও।
কোটা সংস্কার নামের একটা ইস্যুকে মোকাবেলা করতে গিয়ে নেতারা যে ভাষায় কথা বলেছেন সেই ভাষা নতুন প্রজন্মের তরুণদের পছন্দ নয়।
আমাদের চিন্তাভাবনায় নবায়ন দরকার। সময়ের সঙ্গে ঐতিহ্যের নবায়নই আধুনিকতা।
আধুনিক পৃথিবীর আধুনিক যুব সমাজের সঙ্গে আমাদের নতুন যুব সমাজও এগিয়ে যাচ্ছে সেটা মনে রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশের সেটাও একটা বাস্তবতা।
ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে দমন করতে ছাত্রলীগকে কেনো তাদের প্রতিপক্ষ বানাতে হলো? আন্দোলনকারীদের উচিৎ শিক্ষা দিতে ছাত্রলীগই যথেষ্ট--এরকম অর্বাচীন ঘোষণা কতো বড় সর্বনাশ ডেকে এনেছে সেটা ভাবার সময় কি আসেনি এখনো?
ছাত্রলীগকে মারমুখী নয়, হওয়ার কথা ছিলো শিক্ষার্থীমুখী। হওয়ার কথা ছিলো নমনীয়, শিক্ষার্থীবান্ধব। সেটা হয়নি। হয়েছে ঠিক তার বিপরীত। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে প্রভুর মতো আচরণ করে করে তারা তাদের ঐতিহাসিক গ্রহণযোগ্যতা হারিয়েছে।
ছাত্রলীগের কপালে 'পেটোয়া বাহিনি'র তকমা যিনি লেপন করেছেন সেই অদূরদর্শী নেতার শাস্তি হওয়া উচিৎ।
চোখ রাঙানি, হুমকি, হামলা, মারপিট, গুলি, কিংবা গণগ্রেফতার করে নতুন প্রজন্মের তরুণদের দমন করার কৌশলটি যে সঠিক নয় সেটা আমাদের নেতারা কবে বুঝবেন?
আমি ঘুমাতে পারছি না। আমরা কেউই ঘুমাতে পারছি না। স্বাভাবিক থাকতে পারছি না। নিহত ছোট্ট ছোট্ট শিশু-কিশোরদের নিষ্পাপ মুখগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে। বাড়ির ছাদে থাকা, ঘরের ভেতরে থাকা এইটুকুন ছোট্ট বাচ্চারাও কেনো গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাবে?
টিভির সংবাদে ভিডিও ক্লিপে ভয়াবহ বিভৎসতা দেখতে দেখতে ক্লান্ত আমি। বিষণ্ন বিপন্ন আমি। আর নিতে পারছি না।
এইসব হত্যাকা-ের সুষ্ঠু এবং সঠিক বিচার হতে হবে।
অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। আর নয়।
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
