শিশুকে স্বাস্থ্যকর খাবার খেতে কিভাবে আগ্রহী করবেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ মে ২০১৯
আজকাল বাবা মায়েদের নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সন্তানদের যাচ্ছেতাই খাদ্যাভ্যাস। যার কারণে একদিকে শিশুরা অপুষ্টিজনিত রোগে ভুগছে অন্যদিকে স্থূলতার হারও বাড়ছে সমান তালে।
যুক্তরাজ্য জুড়ে, শিশুদের স্থূলতা সম্প্রতি রেকর্ড পরিমাণে দাঁড়িয়েছে। এবং স্থূলতার এই প্রবণতা একটি শহরে সবচেয়ে বেশি।
তবে সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায় যে, ওই শহরটি তাদের শিশু স্থূলতার হার ৬.৪% কমাতে সক্ষম হয়েছে।
স্থূলতার মোকাবেলা করার জন্য শহরটি যেসব কৌশল হাতে নিয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রি-স্কুল শিশুদের উপর মনোযোগ দেয়া এবং সুস্থ থাকার ব্যাপারে শিশুদের উৎসাহী করতে বাবা মায়েদের ক্লাস করানো।
তবে শিশুর সঙ্গে খাবারের বিষয়টি কিভাবে উপস্থাপন করতে হয় সেটা বাবা-মা অথবা শিশুর যত্নকারীর পক্ষে পুরোপুরি বোঝা সবসময় সহজ হয়না।
চলুন জেনে নেয়া যাক যে তারা শিশুর সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে সেরা কি করতে পারেন।
পছন্দমতো বেছে নেয়া
পূর্ব লন্ডনের লিডসে অনুষ্ঠিত এক কর্মশালায় যোগ দিয়েছিলেন টিনা লি।
তিনি বলেন, শিশুদের একদম অল্প বয়স থেকে এক বা একাধিক স্বাস্থ্যকর খাবারের বিকল্প থেকে নিজের পছন্দমতো খাবারটি বেছে নেয়ার সুযোগ দিতে হবে।
এটা তাদের মধ্যে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস তৈরিতে সাহায্য করে।
টিনা লি বলেন, "এটি শিশুদের কোন খাবার খেতে অস্বীকার করার ঝুঁকি কমিয়ে আনতে সেইসঙ্গে তাদের নিয়ন্ত্রণে থাকতেও সাহায্য করে,"
"আমরা যখন শিশুদের একটি বিকল্প দিই না, তখন তারা একদম চুপ হয়ে যেতে পারে এবং কিছুটা হতাশ হতে পারে।
মেয়ে লিবি-জয়কে স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহী করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল মা বেলিন্ডাকে।
ছোট ছোট পদক্ষেপ
শিশুদের খাদ্যাভ্যাস বিশেষজ্ঞ ডা. অ্যানা গ্রুম স্বীকার করেন যে, যেসব শিশু খাওয়ার ব্যাপারে বেশ অস্থির এবং উদাসীন তাদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এতোটা সহজ নয়।
তিনি বলেন, শুরু থেকেই ছোট ছোট পরিবর্তন আনলে শিশুদের খাবার সময়ে তর্ক এড়ানোর চাপ কমবে। এটি গুরুত্বপূর্ণ যে শিশুরা পছন্দ করে এমন কিছু নিরাপদ খাবার তার থালায় রয়েছে এবং অল্প পরিমাণে হলেও সেই খাবারে নতুন কিছু আছে।
বেলিন্ডা মোল্ড নামে এক মা এই পদ্ধতিটি তার তিন বছরের মেয়ের ওপর প্রয়োগ করে দেখেন যে, এটা তার মেয়ের খাদ্যাভ্যাস গড়ে তুলতে বেশ ভালভাবে কাজ করেছে।
যেখানে তার মেয়ে আগে কেবল সসেজ এবং সেদ্ধ মটরশুঁটি খেত।
তিনি বলেন, "যদি আমরা তাকে অন্য কিছু খেতে দিতাম সে সেগুলো মেঝেতে ছুড়ে ফেলত নাহলে খাবার ফেলে চলে যেতো। কিছুই খেত না।"
কিন্তু তিনি তার মেয়েকে প্রতিদিন অল্প পরিমাণে হলেও নতুন খাবার দেয়ায়, এখন সে বলতে গেলে সবই খায়।
মিসেস মোল্ড বলেন "আমি আমার মেয়েকে বলতাম, তুমি এটা মুখে নিয়ে খাবার চেষ্টা করে দেখ। যদি এটা তোমার ভাল না লাগে, তাহলে আমি তোমাকে অন্য কিছু দেয়ার চেষ্টা করবো।"
"এক্ষেত্রে আপনাকে নাছোড়বান্দা হতে হবে, তাই যদি শিশু আপনার খাবার শুরুতে প্রত্যাখ্যান করে, তাহলে আপনাকেও বার বার চেষ্টা করে যেতে হবে।"
অল্প বয়স থেকেই একটি শিশুর জন্য একটি ভাল উদাহরণ হয়ে ওঠা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন মিস টিনা।
তিনি বলেন. "আপনি যদি নিজে স্বাস্থ্যকর খাবার খান, তাহলে আপনার সন্তানেরও সেই অভ্যাস গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়।",
তিনি মনে করেন যে, প্রতি বেলায় সবাই মিলে একসঙ্গে খেলে ছোট বাচ্চারা তাদের বাবা-মায়ের অভ্যাস অনুকরণ করতে উৎসাহিত হয়।
মিস টিনা আরও বলেন, বাবা-মায়েরা যেসব খাবার পছন্দ করেন না সেগুলোর বিষয়ে নেতিবাচক কথাবার্তা শিশুদের সামনে এড়িয়ে যেত হবে।
কেননা, আপনাদের কথাই তাদরে নতুন খাবারের প্রতি আগ্রহকে প্রভাবিত করতে পারে।
স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য পুরস্কার এবং প্রশংসা ভাল অভ্যাস গড়ে তুলতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মিস টিনা।
তবে, তিনি জোর দেন যে পুরষ্কারগুলো যেন তাদের খাদ্যের সাথে সম্পর্কিত না হয়। বরং পার্কে যাওয়ার মতো কিছু কার্যকলাপ, কিছু রঙ করা বা চার্টে স্টিকার স্থাপন করার মতো ছোট ছোট বিষয় হয়।
তিনি সব সময় ঘুষ বা ঘুষের মতো দেখায় এমন পুরস্কার এড়িয়ে যেতে বলেন।
টিনা বলেন, "আপনি কখনোই বাচ্চাকে এটা বলবেন না যে, যদি সে পুরো খাবারটা খায় তাহলে আপনি তাকে একটি চকোলেট বা কিছু আইসক্রিম দেবেন। কারণ এতে সে মনে করবে, যে খাবারটি আপনি তাকে খেতে বলছেন সেটা পুরস্কারে পাওয়া খাবারের চাইতে মূল্যহীন।"
সুস্বাস্থ্যের সচেতনতা শিশুকে যেন তার ওজন নিয়ে হীনমন্যতায় ফেলে না দেয়।
বিশেষ করে একটু বড় বাচ্চাদের জন্য, খাদ্য ও ওজন একটি সংবেদনশীল বিষয় হতে পারে।
কারণ তাদের মধ্যে নিজেদের চেহারা নিয়ে বা তাদের দেখতে কেমন লাগে সে বিষয়ে উদ্বেগ কাজ করে।
যেটা কিনা তাদের আত্মসম্মানের ওপর বড় ধরণের প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যে স্থূলতা এবং মানসিক স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে সংযুক্ত। একজন, স্থূল শিশু বিভিন্ন ধরণের মানসিক সমস্যা যেমন অতি উদ্বিগ্নতা এবং মন খারাপের মতো সমস্যায় তুলনামূলক বেশি ভোগে।
টিনার পরামর্শ হল, এই বয়সী শিশুদের সঙ্গে খাদ্য বিষয়ক কথোপকথন এমন হতে হবে, যেন তারা এটা না ভাবে যে, স্বাস্থ্যকর খাবার তার চেহারার সঙ্গে সংশ্লিষ্ট।
"তাদেরকে সুস্থ হওয়ার জন্য উৎসাহিত করুন, এই কারণে নয় যে তাদের চেহারায় কোন পরিবর্তন আনবে। বরং এই কারণে যে সুস্থ থাকলে তারা ভাল বোধ করবে।"
শিশুর মধ্যে একসঙ্গে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অ্যানা মনে করেন যখন কারও ওজনের প্রসঙ্গটি সামনে আসে, তখন ওজনের সমস্যা মোকাবেলায় বুঝে শুনে ভাষা ব্যবহার করা বেশ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,"শিশুদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার আগে পুরো পরিবারকে পরিবর্তন আনতে উৎসাহিত করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যেন শিশুরা একলা বোধ না করে"।
"বিষয়টা এমন যে, "আসুন, আমরা পুরো পরিবার নিয়ে স্বাস্থ্যবান হই। এতে শিশুরা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হবে ঠিকই। তবে তারা এটা ভাববে না যে তাদের বাবা-মা তাদের ওজন নিয়ে চিন্তিত।
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
