শিগগিরই চালু হচ্ছে দেশের প্রথম প্রতিবন্ধীবান্ধব ট্রেন
প্রকাশিত: ৬ জুলাই ২০১৯
ঈদুল আজহার আগেই ঢাকা-বেনাপোল রুটে আসছে দেশের প্রথম প্রতিবন্ধীবান্ধব ট্রেন। একইসঙ্গে এতে থাকছে ওয়াইফাইসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। ট্রেনটিতে রয়েছে দেশের প্রথম পরিবেশবান্ধব বায়ো-টয়লেটের ব্যবস্থা। ২৫ জুলাই ট্রেনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা। এটি চালু হলে বেনাপোল দিয়ে ভারতে গমন আরো সহজ হবে পর্যটকদের।
তবে চালুর সিদ্ধান্ত হলেও এখনো ট্রেনটির নামকরণ ও ভাড়া নির্ধারিত হয়নি। এ নিয়ে রেলওয়ের কর্মকর্তারা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রেল কর্মকর্তারা বলছেন, ঢাকা-ঈশ্বরদী-বেনাপোল রুটে প্রথমবারের মতো আধুনিক এ ট্রেন চালু হলে বেনাপোল দিয়ে ভারতে গমনকারী মানুষের যাতায়াত সহজ ও আরামদায়ক হবে। একইসঙ্গে এই অঞ্চলের মানুষেরও যাতায়াতে যোগ হবে নতুন মাত্রা। এছাড়াও বায়ো-টয়লেট সম্বলিত কোচ দিয়ে পরিবেশবান্ধব রেল ব্যবস্থায় বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। ফলে যাত্রীদের মল-মূত্র রেললাইনে পড়ে পরিবেশ দূষণ হবে না।
রেলওয়ের তথ্যমতে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ইন্দোনেশিয়ার সরকারি প্রতিষ্ঠান পিটি ইনকা রেলওয়ে ইন্ডাস্ট্রি থেকে এসব ব্রডগেজ কোচ আনা হয়েছে। সেই কোচ দিয়ে ঢাকা-ঈশ্বরদী-বেনাপোল রুটে প্রথমবারের মতো সরাসরি ট্রেন চালু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের অধীনে কোচগুলো আনা হয়েছে।
রেলওয়ের ক্যারেজ সংগ্রহ প্রকল্পের কর্মকর্তারা বলছেন, ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার্থে হুইল চেয়ারসহ তাদের সুবিধার্থে থাকছে প্রশস্ত দরজা ও নির্ধারিত আসনের সুবিধা। প্রতিটি কোচ অত্যাধুনিক স্টেইনলেস স্টিলের তৈরি, যা সহজেই মরিচিকা ধরবে না। প্রতিটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে আধুনিক ও উন্নতমানের মাউন্টেড এয়ার কন্ডিশনার যাত্রী ইউনিট এবং এয়ার কন্টেইনারের ব্যবস্থা থাকবে।
রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের তথ্যমতে, ঢাকা-বেনাপোল রুটের নতুন ট্রেনের দু’টি কোচের প্রতিটিতে ১২টি করে ২৪টি চেয়ার প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ থাকবে। প্রতবন্ধীরা যাতে হুইল চেয়ার দিয়ে ট্রেনের অভ্যন্তরে চলাফেরা করতে পারে, সেজন্য প্রতিটি কোচের দরজাও থাকবে প্রশস্ত।
জানা যায়, আমদানি করা কোচ উচ্চগতিসম্পন্ন বগি, স্টেইনলেস স্টিলের বডি ও আধুনিক অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম জার্মানির তৈরি। থাকছে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি লাইট, অজুখানাসহ নামাজ ঘর, সুইং ডোরের পরিবর্তে নিরাপদ স্লাইডিং ডোর, যাত্রী সাধারণের জন্য আধুনিক ও মানসম্মত চেয়ার, স্টেয়ার, পার্সেল রেক, টিভি মনিটর, হ্যাঙ্গার, ওয়াইফাই রাউটার ও মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা। এছাড়া অনাকাঙ্ক্ষিত ট্রেন থামানো রোধে বিশেষভাবে ডিজাইন করা অ্যালার্ম চেন পুলিং সিস্টেম, অত্যাধুনিক ডাইনিং সুবিধা ও সিবিসি কাপলার।
বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারুন-অর-রশিদ বাংলানউজকে বলেন, এই ট্রেনে কতটি বগি থাকবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ১০ থেকে ১২টি বগি থাকতে পারে। ভাড়া নির্ধারণ নিয়ে কাজ করছে রেলের সংশ্লিষ্ট বিভাগ। এছাড়া নামকরণের সিদ্ধান্ত নেবে রেলপথ মন্ত্রণালয়।
তিনি জানান, চলতি মাসের মধ্যে আরও ২৬টি কোচ আসার কথা রয়েছে। যদি আসে তাহলে ঈদের আগেই ঢাকা-রংপুর রুটে আরও একটি মিটারগেজ ট্রেন চালু হতে পারে।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
