শাহজালালে ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
প্রকাশিত: ২৮ মে ২০১৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১০ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটক যাত্রীর নাম আব্দুস সালাম। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে।
সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গারপুর থেকে আসা একটি ফ্লাইটে আব্দুস সালাম শাহজালালে অবতরণ করলে তাকে স্বর্ণসহ আটক করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জাগো নিউজকে জানান, রাত ১০টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এসকিউ-৪৪৬ ফ্লাইটে স্বর্ণসহ চোরাচালানকারী অবতরণ করেছে খবরে সতর্ক দৃষ্টি রাখা হয়।
বোর্ডিং ব্রিজ থেকে ওই যাত্রীকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে কোনো শুল্ককর আরোপযোগ্য পণ্য আছে কি না জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন।
এরপর আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেক করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। পরে প্যান্টের বিভিন্ন অংশে লুকায়িত অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেট দুটি থেকে ১০৩টি স্বর্ণবার পাওয়া যায়, যার প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম।
আটক যাত্রী লিখিতভাবে জানিয়েছেন যে, এই স্বর্ণের প্রকৃত মালিক এইচ এম নুরুজ্জামান ওরফে জিকো নামক এক ব্যক্তি, যার বাড়ি ঢাকার খিলক্ষেতে। যাত্রীর মোবাইলে জিকোর ছবি এবং পাসপোর্টের ছবিও পাওয়া যায়।
তিনি আরও জানান, বিমানবন্দরে কর্মরত কোনো এক সংস্থার এক কর্মকর্তা এসব স্বর্ণ গ্রহণ করবেন এবং তিনিই জিকোর কাছে স্বর্ণ হস্তান্তর করবেন।
উল্লেখ্য, এই যাত্রী শুধু মে মাসেই পাঁচবার সিঙ্গাপুরে যাতায়ত করেছেন এবং আগেও বিমানবন্দরে কর্মরত ওই কর্মকর্তার মাধ্যমে স্বর্ণ হস্তান্তর করেছেন। তবে যাত্রী বিমানবন্দরে কর্মরত ওই কর্মকর্তার ব্যাপারে বিশদ কোনো তথ্য দিতে পারেননি।
জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ১৫ লাখ টাকা। দি কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুসরণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
