শামীম ওসমান সঙ্গে আছেন, কোন ছাড় হবে না : এসপি হারুন
প্রকাশিত: ২ মার্চ ২০১৯
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আমরা মনে করি নারায়ণগঞ্জে যেসকল সমস্যাগুলি আছে তার মধ্যে মূল সমস্যা হচ্ছে মাদক।
আমরা মাদক ব্যবসা, ভূমিদস্যু, চুরি, গড ফাদার ব্যবসা এসবের বিরুদ্ধে অভিযান ঘোষনা করছি। যেখানে অভিযোগ পাচ্ছি সেখানেই যাচ্ছি। আমরা কিছু কিছু মাদক ব্যবসায়ী গডফাদাদের ধরতে পারি না, তবে কিছু মাদকসেবী লোককে আমরা গ্রেফতার করেছি।
আমাদের এ অভিযানে সদরের এমপি শামীম ওসমান আমাদেরকে সমর্থন করেছেন। উনি নিজেও কিন্তু বিভিন্ন জায়গায় মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে রাজনৈতিক ব্যক্তিরা আমাদের সমর্থন করছেন। সাংবাদিকরা আমাদের সমর্থন করছেন।
সুতরাং আপনারা যারা পর্দার অন্তরালে মাদক ব্যবসা করবেন, ভূমিদস্যু, সন্ত্রাসী কর্মকান্ড ও গড ফাদার ব্যবসা করবেন আর বড় ভাইয়ের হুমকি দিবেন সেটা হবেনা। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
আমরা প্রতিটা থানার ভারপাপ্ত কর্মকর্তার কাছে বার্ত াপাঠিয়ে দিছি যেসকল পুলিশ সদস্য মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত তাদেরকে আমরা ডোপ পরীক্ষা করব। যদি তার রক্তের মধ্যে মাদকের কোন আলামত প্রমানিত হয় তাহলে রসসকল পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মাদক সেবন করে এরকম লোক বা পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করব।
শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টায় চাষার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুলিশ মেমোরিয়ল ডে উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৪ ও র্যাব-১১ সহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে নগরীর শহদী মিনারে এসে শেষ হয়।
এ সময় পুলিশ সুপার হারুন অর রশীদ আরো বলেন, নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হয়েছে এরকম আরো অনেক আলোচিত ঘটনা ঘটেছে এর মূল কিন্তু একটা বিভিন্ন অপরাধ কর্মকান্ড। উদ্দেশ্য কিন্তু একটাই মাদক ব্যবসা, চুরি ব্যবসা, জমি ব্যবসা, গড ফাদার ব্যবসা ও নানা অপরাধ কর্মকান্ড করা। যারা বিভিন্ন এলাকার গডফাদাররা এসব কর্মকান্ডে পশ্রয় দিচ্ছেন তাদের খোঁজ খবর নিচ্ছি। যখনই হাতে নাতে প্রমান পাবো কারো কথা শুনবোনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন, কিছু পুলিশ সদস্য সাধারণ মানুষের পকেটে ইয়াবা ঢুকিয়ে তাদেরকে হয়রানি করে তাই আমাদের অভিযান শুধু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নয় ওই সকল পুলিশ সদস্য যেসকল পুলিশ সদস্য সাধারণ মানুষকে হয়রানি করে তাদের বিরুদ্ধেও আমাদের এ অভিযান।
এ সময় পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, প্রতি বছর পুলিশ মেমোরিয়াল ডে পালন হচ্ছে। যেসকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করা অবস্থায় মারা যায় সেসকল পুলিশ সদস্যদের স্মরণে আমরা এই দিনটি পালন করে থাকি ।
আজকে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে র্যালী করেছি ও যেসকল পুলিশ সদস্য শহীদ হয়েছে তাদের সরণে পুষ্পস্তবক অর্পণ করেছি। এই দিনটি আমাদের পালন করার উদ্দেশ্য হচ্ছে যেসকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন এই বীর শহীদের স্মৃতি ধারণ করে তাদের স্মরণ রাখা।
মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার বলেন, মাদকের সাথে কিছু কুচক্রী মানুষ আছে যাদের বিরুদ্ধে আমারা সঠিক প্রমান পাচ্ছি না কিন্তু তারা যে মাদক ব্যবসা করে সে অভিযোগ আমাদের কাছে আছে। আমরা পুলিশ সদস্যরা ওই সকল মাদক ব্যবসায়ীদের সর্ম্পকে তথ্য নিচ্ছি এবং তাদের খোঁজ খবর নিচ্ছি ।
ভূমিদস্যুর বিরুদ্ধে এসপি হারুন বলেন, ইতিমধ্যে আমরা মাদক ব্যবসায়ীদের পাশাপাশি যারা মানুষের বাড়ি ঘর দখল করে নিয়ে যায় সেই ভূমিদস্যূর বিরুদ্ধেও অভিযান চালাচ্ছি । নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকার ভূমিদস্যুর তথ্য আমরা নিচ্ছি ।
এক সময় মানুষের বোধশক্তি কম ছিল কথাবলার সাহস পেতনা তারা কিন্তু এখন আমাদের কাছে আসছে আমার সে সুযোগ করে দিচ্ছি। আমরা বিভিন্ন এলাকায় বলে দিয়েছি যারা মাদক ব্যবসা করে এবং ভূমিদস্যু করে আমরা যখনি হাতে নাতে প্রমান পাব আমরা তাদের বিরুদ্ধে কোঠর ব্যবস্থা নিব ।
মাদকসেবী ও মাদক ব্যবসায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে আমাদের কিছু কিছু পুলিশ সদস্য জড়িত আছে। যেসকল পুলিশের বিরুদ্ধে আমরা এমন অভিযোগ পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।
ইতিমধ্যে আমরা কিন্তু অনেক পুলিশ সদস্যকে ক্লোজ করেছি। আমরা চাই কোন পুলিশ সদস্য যদি যেকোন অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হক । ভূমিদস্যুকে প্রশ্রয় দেওয়ার জন্য কিন্তু আমরা বন্দরের ওসিকে ক্লোজ করেছি।
চাষারা থেকে পাগলা পযন্ত বিভিন্ন স্থানে অবৈধ স্ট্যান্ড স্থাপনা আমরা এর বিরুদ্ধেও ব্যবস্থা নিবো। চাষারা মোড় থেকে সাইনবোর্ড পযন্ত বিভিন্ন স্থানে কাটা রয়েছে আমরা আস্তে আস্তে এর ব্যবস্থাও নিব।
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, একসময় নারায়ণগঞ্জে ডিবির অপতপরতা ছিল বিভিন্ন থানায় সিভিল টিমের অপতপরতা ছিল আমরা কিন্তু ডিবির অপতৎরাত বন্ধ করেছি প্রত্যেকটা থানার সিভিল টিম বন্ধ করেছি এর উদ্দেশ্য কিন্তু একটায় ওই সব সিভিল টিমের বিরুদ্ধে আমাদের কাছে সাধারণ অভিযোগ এসেছে। আমাদের আড়াইহাজার পুলিশের মধ্যে সামান্য কিছু পুলিশ সদস্য অপরাধ করবে বলে আমরা কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছিনা ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোহাম্মদ মনিরুল ইসলাম, (অপরাধ), মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, (ডিব) মোহাম্মদ নুরে আলম, (ডিএসবি) মোঃ ফারুক হোসেন, (ক সার্কেল) মোঃ ইমরান সিদ্দিকী, (খ সার্কেল) মোঃ খরশেদ আলম, (গ সার্কেল) মোঃ আনিচ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, (ট্রাফিক) মোঃ আব্দুর রশীদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম, ফতুল্লা থানার শাহ মোঃ মুঞ্জুর কাদের, সিদ্দিরগঞ্জ থানার মীর শাহীন শাহ পারভেজ, বন্দর থানার মোঃ রফিকুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্য বৃন্দ ।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
