শামীমার সন্তানের মৃত্যু : সমালোচনার মুখে ব্রিটিশ মন্ত্রী
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯
ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়া চলে যাওয়া ইসলামিক স্টেটের (আইএস) জিহাদি-বধূ শামীমা বেগমের শিশু সন্তানর মৃত্যুর ঘটনাকে ঘিরে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।
আইএসে যোগ দিতে শামীমা ১৫ বছর বয়সে লন্ডন ছেড়ে সিরিয়ায় যান। এই টিনএজার যখন ফিরে আসার ইচ্ছার কথা প্রকাশ করেন তখন সাজিদ জাভিদ তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার কথা জানান।
শামীমা বেগমের পরিবারের ঘনিষ্ঠ একজন বলেছেন, ব্রিটেন শিশুটির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
একইসময়ে লেবার পার্টি বলছে, শিশুটির মৃত্যু ছিল একটি ‘দাম্ভিক এবং অমানবিক’ সিদ্ধান্তের ফলাফল।
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, যেকোনো শিশুর মৃত্যুই দুঃখজনক।
ওই মুখপাত্র বলেন, সরকার অব্যাহতভাবে সিরিয়া ভ্রমণের ব্যাপারে সতর্ক করে এসেছে এবং লোকজনকে সন্ত্রাসবাদ এবং বিপদজনক যুদ্ধক্ষেত্রে যাওয়া থেকেই বিরত রাখতে যা কিছু করা সম্ভব সেসব আমরা চালিয়ে যাব।
২০১৫ সালে স্কুলের আরও দুই বান্ধবীসহ যুক্তরাজ্য ছাড়েন শামীমা বেগম। এ বছর ফেব্রুয়ারি মাসে যখন ইসলামিক স্টেটের স্বঘোষিত খেলাফত বিলুপ্তপ্রায় তখন সিরিয়ার বাঘুজে এক শরণার্থী শিবিরে তাকে খুঁজে পান দ্য টাইমস পত্রিকার এক সাংবাদিক।
সেসময় নয় মাসে গর্ভাবস্থায় ছিলেন শামীমা বেগম এবং তিনি তখন জানিয়েছিলেন যে, সে তার স্বামীর (একজন ডাচ আইএস যোদ্ধা) সঙ্গে আইএসের সর্বশেষ ঘাঁটিতে সে বসবাস করতো। এর আগে আরও দুটি শিশু সন্তানকে হারায় সে সেজন্য শামীমা বেগম এখানকার প্রতিকূল পরিবেশকে দায়ী করেন।
শামীমা বেগম ব্রিটেনে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে।
শামীমা বেগম এর আগে বলেছিলেন- তিনি সিরিয়ায় যাবার জন্য এবং আইএসে যোগ দেবার জন্য অনুতপ্ত নন, তবে আইএস খিলাফত ধ্বংস প্রায় বলেও তখন উল্লেখ করেছিলেন তিনি।
তার যে শিশুটি বৃহস্পতিবার মারা গেল সেই জারাহ জন্ম নেয়ার পরপরই বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন- তিনি ব্রিটেন ফিরে যেতে চান এবং তার সন্তানকে যুক্তরাজ্যে বড় করতে চান।
মেডিকেল সার্টিফিকেট অনুসারে নিউমোনিয়ার কারণে মারা গেছে জারাহ। তার বয়স হয়েছিল তিন সপ্তাহরেও কম।
কনজারভেটিভ এমপি এবং সাবেক আইন মন্ত্রী ফিলিপ লি এই মর্মান্তিক ঘটনার পর সরকারের প্রতি আহ্বান জানান তাদের নৈতিক দায়-দায়িত্বের প্রতিফলন দেখাতে।
তিনি বলেন, শামীমা বেগমের ‘বিতৃষ্ণামূলক মনোভাব’ সত্ত্বেও তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত এবং তার ব্রিটেনে ফিরে যাওয়ার সুযোগ প্রত্যাখ্যান করা এতে যেটা দেখা গেল তা হলো- জনসমর্থন পেতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চিন্তা দ্বারা পরিচালিত হয়েছে এবং কোনো নীতির দ্বারা নয়।
বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা কুইনটিন সামারভিল জানিয়েছেন, খাবারের অভাব, কম্বল ও তাঁবুর সঙ্কটের কারণে আশ্রয়-শিবিরের অবস্থা ‘মোটামুটি ভয়াবহ’।
ডেইলি-মেইলের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক লারিসা ব্রাউন নিউজনাইট অনুষ্ঠানে বলেন, ক্যাম্পের ভেতর হিটিং বা গরম করার কোনোরকমের ব্যবস্থা নেই এবং রাতের বেলা তাপমাত্রা তিন কিংবা চার সেলসিয়াস অনুভূত হলেও তাঁবুর ভেতর বাচ্চাদের শরীর গরম রাখার মত কোনো চুলা ছিল না।
তিনমাসের মধ্যে একশ’র বেশি মানুষ ক্যাম্পে পৌঁছানোর পথে কিংবা পৌঁছানোর পরপরই মারা গেছে, এদের মধ্যে তিনভাগের দুইভাগের বয়স পাঁচবছরের নিচে।
ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক রেসকিউ কমিটির সভাপতি ডেভিড মিলিব্যান্ড বলেন, মানসিকভাবে বিপর্যস্ত এবং অপুষ্টির শিকার ১২ হাজার মানুষ আইএসের শাসন থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়ায় ক্যাম্পটিতে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।
সাবেক মেট্রোপলিটন পুলিশ চিফ সুপারিন্টেনডেন্ট এবং শামীমা বেগমের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি বিবিসির নিউজ-নাইট অনুষ্ঠানে বলেছেন, আমরা দেশ হিসেবে শিশুটিকে নিরাপদে রক্ষায় ব্যর্থ হলাম।
শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের পর তার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি লিখে জানায় যে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করেছে এবং তার শিশুপুত্রকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে সাহায্যের আবেদন করে।
শামীমা বেগমের বোন রেনু বেগম চিঠিতে বলেন, শিশু জারাহ ছিল এই পরিস্থিতিতে সত্যিকার নিরপরাধ একজন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তার নাগরিকত্ব বাতিলের আগেই যেহেতু শিশুটির জন্ম সে হিসেবে সে ব্রিটিশ নাগরিক এখনও বিবেচিত হওয়ার কথা। মিস্টার বাবু বলেন, ব্রিটিশ একজন নাগরিকের সম্পূর্ণভাবে এড়ানোর যোগ্য একটি মৃত্যু ছিল এটা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সাহায্যের চেষ্টা ছিল না। আমি মনে করি যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি মোকাবেলা করছেন তা রীতিমত বেদনাদায়ক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ছায়া মন্ত্রী ডায়ানে অ্যাবট নিজেও। টুইটারে তিনি লিখেছেন- ‘কাউকে রাষ্ট্রহীন করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, এবং এখন একটি নিষ্পাপ শিশু মারা গেল কারণ একজন ব্রিটিশ নারী তার নাগরিকত্ব হারিয়েছেন। এটা নির্মম ও অমানবিক।’
শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগে শুক্রবার বিবিসির সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘দুঃখজনকভাবে সেখানে সম্ভবত বহু শিশু রয়েছ, যারা এই যুদ্ধ ক্ষেত্রে জন্মেছে, অবশ্যই সম্পূর্ণভাবে নিরপরাধ। এই পরিস্থিতির মধ্যে এসে পড়া এই শিশুদের প্রতি সহানুভূতি ছাড়া আমার আর কিছুই করা নেই।
বিবিসির সংবাদদাতা ড্যানিয়েল স্যান্ডফোর্ড বলেন, সরকারের পক্ষে সিরিয়ার বাইরে শিশুটিকে নিয়ে যাওয়া সম্ভব ছিল, তবে তা রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়তো।
সেভ দ্য চিলড্রেন-এর কর্মকর্তা ক্রিস্টি ম্যাকনেইল বলেছেন, আইএসের সঙ্গে সম্পর্কিত সকল শিশু এই সংঘাতের ভুক্তভোগী এবং সেটা বিবেচনা করা উচিত। এই শিশুটিসহ অন্যান্যদের মৃত্যু এড়ানো সম্ভব ছিল।
তবে এই মর্মান্তিক ঘটনার দায়-দায়িত্ব তথাকথিত ইসলামিক স্টেটের বলেও দাবি করেছেন অনেকেই।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
