শান্তি ও স্বস্তির পথে নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
গেলো সাড়ে তিনমাসে আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার তৎপরতা শান্তি ও স্বস্তিদায়ক নারায়ণগঞ্জের স্বপ্ন দেখাচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। তাদের মতে, মাদক চোরাকারবারি, চাঁদাবাজ, ভূমিদস্যুতাসহ রাজনৈতিক পরিচয় ও বিভিন্ন প্রভাবশালী নেতার নাম বিক্রি করে যেসব অপকর্ম নারায়ণগঞ্জে সংগঠিত হতো তা গত কয়েকমাসে অনেক হ্রাস পেয়েছে।
নারায়ণগঞ্জবাসীর জন্য আশার আলো অপরাধীদের গ্রেপ্তার নিয়ে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতার চাপ থাকলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বর্তমান সরকারের উপর মহল নারায়ণগঞ্জবাসীর মতো পুলিশ বিভাগের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। এব্যাপারে পুলিশ বিভাগকে সমর্থন জানিয়েছেন সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেয়া প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নারায়ণগঞ্জবাসীকে সুন্দর ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ দেখার স্বপ্ন দেখাচ্ছে। নারায়ণগঞ্জে সংগঠিত বিভিন্ন অপরাধ ও এর পেছনের কলকাঠি নাড়ানো ব্যক্তিদের নিয়ে পুলিশের দেয়া অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, ‘পুলিশের কাছ থেকে অভিযোগগুলো পেয়েছি। এখন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বর্তমান সরকার সব সময়ই ন্যায়ের পক্ষে। আইনশৃঙ্খলা বাহিনী তার নিজের কাজ করছে, করবে। এ ক্ষেত্রে কেউ বাধা দিলে আমরা মেনে নেব না। যারা অন্যায় করবে, সন্ত্রাসী কার্যক্রম করবে, চাঁদাবাজি করবে, মাদকের ব্যবসা করবে তাদের আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই পুলিশকে বলব তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে, কারও হুমকি-ধমকিতে থেমে যাওয়া চলবে না।’
স্বরাষ্টমন্ত্রীর এমন বক্তব্যে নারায়ণগঞ্জবাসীও বিশ্বাস করতে শুরু করেছে পুলিশ প্রশাসনের চলমান অভিযান নারায়ণগঞ্জকে সন্ত্রাসী জনপদের তকমা মুখে দিবে। বতর্মান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে নারায়ণগঞ্জ সেই পথেই হাঁটছে বলে মনে করেন তারা। নারায়ণগঞ্জ জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর নারায়ণগঞ্জবাসীর এমন আস্থা কখনোই আর আদায় করে নিতে পারেনি পুলিশ প্রশাসন।
গত সাড়ে তিনমাসে প্রভাবশালী সকল সিন্ডিকেটকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ্য হচ্ছে। মাদকের বিরুদ্ধে ষাড়াশী অভিযান চলছে প্রতিনিয়ত। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদবাজরাও পুলিশের অভিযানে ধরা পড়চ্ছেন। পুলিশের অভিযানে অপরাধীদের নাভীশ্বাস উঠে যাচ্ছে।
সম্প্রতি ২০ এপ্রিল ফতুল্লা থানা পুলিশের বিশেষ অভিযানে র্যাব, পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী এলাকাবাসীর ‘মূর্তিমান আতঙ্ক’ মোফাজ্জল হোসেন চুন্নু (৪৪)সহ ২৩ জনকে গ্রেফতার করে। এ সময় চুন্নুর কাছ থেকে ৫ শতাধিক ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
এরআগে ১৮ এপ্রিল চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে ওঠা নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবুকে পাইকপাড়া থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বন্দরের এক ডিস ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে একটি মামলা করেন সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপরই ফাঁস হতে থাকে চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে ওঠা ডিসবাবুর চাঁদাবাজির নানা তথ্য।
গ্রেপ্তারের দুদিনের মধ্যেই ফতুল্লা ও পুলিশ লাইনস এলাকার দুই ডিশব্যবসায়ীও ডিশবাবুর বিরুদ্ধে আরো দুুটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। তবে চাঁদাবাজ ডিসবাবুকে ছাড়াতে এক প্রভাবশালী এমপি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছেন বলে এমন কথা চাউর হয়। তবে সেটি কোন প্রভাব ফেলতে পারেনি পুলিশের চলমান অভিযানে।
এরআগেও গত ১ এপ্রিল রাতে ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত মেরি অ্যান্ডারশনে ভাসমান জাহাজে পুলিশের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৭০ জনকে গ্রেপ্তার এবং পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর নাম আসায় একটি শ্রেণি ক্ষুদ্ধ হন পুলিশের উপর। এসব ঘটনার জেরে ওই গোষ্ঠি বিভিন্ন আকার ইঙ্গিতে পুলিশ প্রশাসনের সমালোচনা শুরু করেন। তবে তা পুলিশের অভিযানে কোন প্রভাব ফেলেনি।
ওই অভিযানের মাত্র তিনদিন আগে গত ২৭ মার্চ ফতুল্লার জামতলা এলাকায় জনৈক ভিকিসহ অন্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর প্রবাসী আজিজুল গাফফার খানের জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা এবং ঘটনার সঙ্গে জড়িত এজহারভুক্ত আসামি জাহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
১১ মার্চ ফতুল্লার লঞ্চঘাট এলাকায় চোরাই জ্বালানি তেলের আস্তানায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাই জ্বালানিসহ মূল হোতা ইকবাল হোসেন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন। নগরের ৫ নম্বর ঘাট এলাকা থেকে গত ১২ ফেব্রুয়ারি বিআইডাব্লিউটিএ এলাকায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৪১ জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে জুয়াড়ি স্থানীয় জনৈক সাংবাদিক রাজু আহম্মেদের নাম আসাতেও অনেক অজানা তথ্য সম্পর্কে নারায়ণগঞ্জবাসীকে ওয়াকিবহাল করেন পুলিশ প্রশাসন।
গত ৭ ফেব্রুয়ারি ফতুল্লার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি শাহ আলম গাজী ওরফে টেনু গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ জানুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হয় পাগলার দুর্ধর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মীরু। পুলিশের এসব অভিযান নারায়ণগঞ্জবাসীকে স্বপ্ন দেখাচ্ছে সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক নারায়ণগঞ্জের।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
