লড়াই করে হারল উইন্ডিজ
প্রকাশিত: ২ জুলাই ২০১৯
রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করে হেরে গেল উইন্ডিজ। সহজ ম্যাচ কঠিন করে জিতল শ্রীলংকা। উইন্ডিজের বিপক্ষে ৩৩৮ রানের পাহাড় গড়েও বাজে ফিল্ডিংয়ের কারণে পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল লংকানরা। তবে শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বোলিং নৈপুণ্যে পরাজয়ের দুশ্চিন্তা কাটিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দলের নিশ্চিত পরাজয় জেনেও অসাধারণ ব্যাটিং করেছেন নিকোলাস পুরান। তার ব্যাটে ভর করে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া উইন্ডিজ জয়ের স্বপ্ন দেখেছিল। কিন্তু দুর্ভাগ্য তার। অসাধারণ ব্যাটিং করেও দলকে জয় উপহার দিতে পারেননি পুরান।
শেষ দিকে জয়ের জন্য ১৮ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩১ রান। খেলার এমন অবস্থায় আউট হয়ে ফেরেন নিকোলাস পুরান। তার বিদায়ে জয়ের স্বপ্ন আবারও ভেঙে যায় উইন্ডিজের। এর আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও এরকম শ্বাসরুদ্ধকর ম্যাচে কার্লোস ব্রাথওয়েটের ব্যাটে জয় দেখেছিল ক্যারিবীয়রা। সেই ম্যাচেও তীরে গিয়ে তরী ডুবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
সোমবার ইংল্যান্ডের রিভারসাইড গ্রাউন্ডের চেস্টার-লি স্ট্রেটে টস জিতে প্রথমে ব্যাট করে অভিষেক ফার্নান্দোর সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩৮ রান করে শ্রীলংকা।
টার্গেট তাড়া করতে নেমে লাসিথ মালিঙ্গার বোলিং তোপের মুখে পড়ে ৮৪ রানে ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। সুনিল অ্যামব্রোস, শাই হোপ, ক্রিস গেইল ও সিমরন হিতমারের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়া ক্যারিবীয় দলকে খেলায় ফেরান নিকোলাস পুরান।
পঞ্চম উইকেটে জেসন হোল্ডারের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন পুরান। ২৬ রানে হোল্ডার বিদায় নিলে কার্লোস ব্রাথওয়েটের সঙ্গে গড়েন ৫৪ রানের জুটি। এরপর ফ্যাবিয়ান অ্যালানের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ৮৩ রানের জুটি। আর এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জয়ের জন্য শেষ দিকে ৩৬ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৫৭ রান। খেলার এমন অবস্থায় ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন ফ্যাবিয়ান অ্যালান। তার আগে ৩২ বলে সাতটি চার ও এক ছক্কায় ৫১ রান করেন তিনি।
তবে অসাধারণ ব্যাটিং করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেও দলকে জয় উপহার দিতে ব্যর্থ হন নিকোলাস পুরান। ইনিংস শেষ হওয়ার ১৭ বল আগে ১০৩ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১১৮ রান করেন তিনি।
অভিষেক ফার্নান্দোর সেঞ্চুরি এবং কুশল পেরেরার ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৮ রানের পাহাড় গড়েছে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেন ফার্নান্দো। এছাড়া ৬৪ রান করেন ওপেনার কুশল পেরেরা। ৩৩ বলে ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন লাহিরু থিরিমান্নে।
সোমবার ইংল্যান্ডের রিভারসাইড গ্রাউন্ডের চেস্টার-লি স্ট্রেটে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে প্রথম ১০ ওভারে ৪৯ রান সংগ্রহ করেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা। তারা জুটির শতরান গড়ার পথেই ছিলেন।
১৫.২ ওভারে জেসন হোল্ডারের শিকার হয়ে সাজঘরে ফেরেন দিমুথ করুনারত্নে। তার আগে ৯৩ রানের জুটি গড়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে ৪৮ বলে ৩২ রান করেন লংকান অধিনায়ক। তার বিদায়ের ঠিক ১১ রানের ব্যবধানে নেই কুশল পেরেরার উইকেট। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডরি হাঁকিয়ে ফিফটি তুলে নেয়া কুশল পেরেরা রান আউট হন। তার আগে ৫১ বলে আটটি চারের সাহায্যে ৬৪ রান করেন তিনি।
তৃতীয় উইকেট জুটিতে অভিষেক ফার্নান্দোর সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। ৪১ বলে চারটি বাউন্ডারিতে ৩৯ রান করেন আউট হন মেন্ডিস। এরপর অ্যাঞ্জোলো ম্যাথিউসকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ফের ৫৮ রানের জুটি গড়েন ফার্নান্দো।
আক্রমণাত্মক ব্যাটিং করে যাওয়া ম্যাথিউস ২০ বলে ২৬ রান করতেই জেসন হোল্ডার বলে বোল্ড হয়ে যান। তবে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান অভিষেক ফার্নান্দো। ক্যারিয়ারের নবম ম্যাচ খেলতে নেমে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে শতরানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তার অনবদ্য সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩৮ রানের পাহাড় গড়ে শ্রীলংকা।
ইনিংস শেষ হওয়ার ১৬ বল আগে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন ফার্নান্দো। তার আগে দলের হয়ে ১০৩ বলে নয়টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ১০৪ রান করেন। তবে শেষ বল পর্যন্ত লড়াই করে ৩৩ বলে চারটি বাউন্ডারিতে অপরাজিত ৪৫ রান করেন লাহিরু থিরিমান্নে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৫০ ওভারে ৩৩৮/৬ (ফার্নান্দো ১০৪, কুশল পেরেরা ৬৪, লাহিরু থিরিমান্নে ৪৫*, কুশল মেন্ডিস ৩৯, ম্যাথিউস ২৬; জেসন হোল্ডার ২/৫৯)।
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩১৫/৯ (নিকোলাস ১১৮, ফ্যাবিয়ান ৫১, গেইল ৩৫, হিতমার ২৯, হোল্ডার ২৬; মালিঙ্গা ৩/৫৫)।
ফল: শ্রীলংকা ২৩ রানে জয়ী।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
