লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬
- বাংলাদেশ সোসাইটর নির্বাচন ২৫ অক্টোবর
- নির্বাচন কমিশনের আয় ১ লাখ ৩৯ হাজার ডলার
- সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ
- ইতিাসের ব্যয়বহুল নির্বাচন
যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন জমে উঠেছে। নির্বাচনের মূল প্রতিদ্বন্ধীতা হচ্ছে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেলিম-আলী পরিষদ এবং সাবেক সভাপতির নেতৃত্বে কুনু-ফিরোজ পরিষদের মধ্যে। ২১টি পদের কার্যকরি পরিষদের এ নির্বাচনে দুই পরিষদ থেকে পূর্ণাঙ্গ দুটি প্যালেলে লড়বেন ৪২ জন। এর বাইরে সাধারণ সম্পাদক পদে এবং সাংস্কৃতিক সম্পাদক পদে দুই স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে নির্বাচনে লড়বেন ৪৪ প্রার্থী। জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৪৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে ২৪ হাজার ডলার। অন্যদিকে ৪৪টি মনোনয়নপত্র জমা বাবদ আয় হয়েছে ১ লাখ ১৫ হাজার ডলার। মনোনয়নপত্র বিক্রি ও দাখিল-দুই খাত মিলিয়ে নির্বাচন কমিশনের মোট আয় হয়েছে ১ লাখ ৩৯ হাজার ডলার। সদস্যপদের চাঁদার বিপরীতে সোসাইটিরআয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার। নির্বাচন কমিশনের বাজেটও কয়েক লাখ ডলার। প্রার্থীরা এ নির্বাচনে ২ হাত খুলে ব্যয় করছেন। সংশ্লিষ্ঠরা বলেছেন, তা মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
কুইন্স প্যালেসে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন আয়োজিত গত ৬ সেপ্টেম্বর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। পরিষদ ও প্রার্থীদের কর্মী-সমর্থকের উপস্থিতিতে পুরো মিলনায়তন কানায়-কানায় ভরে উঠে। নিজেদের পক্ষে শক্ত অবস্থান তুলে ধরতে তারা নানা স্লোগান ধরে, তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। মনোনয়নপত্র জমার দিন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সবার সহযোগিতা চাই। দুই প্যানেল থেকে ২১ জন করে মোট ৪২ জন এবং দুই স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে।
নির্বাচনে সেলিম-আলী পরিষদ থেকে সভাপতি পদে বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অন্যদিকে কুনু-ফিরোজ পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সভাপতি আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ফিরোজ আহমেদ।
দুই প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন কমিউনিটির পরিচিত মুখ রাব্বী সৈয়দ। সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমিউনিটির এক্টিভিস্ট শক্তি দাশ গুপ্তা ।
বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর, রোববার। এ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রার্থীরা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন, যা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন পরিষদের প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও সমর্থন আদায়ের কার্যক্রম চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীরাও প্রচার চালাচ্ছেন নিজের মতো করে। তবে তাদের হয়ে কাজ করছেন পরিচিত কমিউনিটি এক্টিভিস্টরা।
মনোনয়নপত্র জমাদানের অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের এবং নির্বাচন কমিশনার বদরুল হক খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ অক্টোবর, রোববার বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের দিন। নির্বাচনী তফসিল অনুযায়ী গতকাল ১০ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আজ ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানা যায়।
সেলিম-আলী প্যানেল
নির্বাচনে সেলিম-আলী প্যানেল সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম। অন্যপ্রার্থীরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ, কোষাধ্যক্ষ নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক রুমানা আহমেদ, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাইনুদ্দীন বাবুল, ক্রীড়া সম্পাদক হাসান খান, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন, যুব ও আইটি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী এবং কার্যকরী সদস্য উজ্জ্বল বিপুল, সরওয়ার খান বাবু, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, আবদুল মান্নান ও আব্দুল মালেক খান।
কুনু-ফিরোজ প্যানেল
কুনু-ফিরোজ প্যানেলের সভাপতি প্রার্থীরা হয়েছেন সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। অন্য পদে প্রার্থীরা হচ্ছেন- সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি দুলাল বেহেদু, সহ-সভাপতি আবুল কালাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক রুশদী আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক সাঈদ গাউছুস আলম, সমাজকল্যাণ সম্পাদক কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক বাবুল আকতার, ক্রীড়া সম্পাদক মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাঈন উদ্দীন নাটু, মহিলাবিষয়ক সম্পাদক মেহের বেগম চৌধুরী, যুব ও আইটিবিষয়ক সম্পাদক কাজী হাসান এবং কার্যকরী সদস্য সিরাজুদ্দৌলা হক (বাশার ভূঁইয়া), এবি সিদ্দিক পাটোয়ারি, প্রফেসর আব্দুল বাসির, মাছুদুল হক সানু, মোহাম্মদ কায়সার আলম ও মোহাম্মদ এম ইসলাম (মনিরুল ইসলাম)।
দুই প্যানেল থেকেই ২১ জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও এবারের প্যানেল গঠনে দেখা গেছে বেশ কিছু ভাঙাগড়া। গত নির্বাচনের সেলিম-আলী প্যানেলের কয়েকজন প্রার্থী এবার কুনু-ফিরোজ প্যানেলে যোগ দিয়েছেন। আবার আগের তালিকা থেকে কয়েকজন বাদ পড়েছেন। ফলে নির্বাচনের মাঠে পুরোনো সমীকরণের পাশাপাশি তৈরি হয়েছে নতুন মেরুকরণ। ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে অডিটোরিয়ামে প্রবেশ করেন। মনোনয়নপত্র দাখিলের দিনই দুই পক্ষের মধ্যে ব্যাপক শোডাউনের প্রতিযোগিতা চোখে পড়ে। সমর্থকদের উপস্থিতি ও উৎসাহে দুই প্যানেলই ছিল সমান সক্রিয়-কেউ কারও চেয়ে পিছিয়ে ছিল না।
এদিকে সেলিম-আলী প্যানেলে স্কুল সম্পাদক পদে হাসান জিলানীর নির্বাচন করা ছিল নিশ্চিত। কিন্তু শেষ মুর্হুতের কৌশলে সরে দাঁড়ান তিনি। কাজ শুরু করেছেন প্যানেলের জন্য। তিনি কুইন্সে সেলিম-আলী প্যাানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
- ট্রাম্প ইরানে অন্তহীন যুদ্ধের পথে হাঁটছেন!
- আজকাল ৯৩৯
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
