লড়ছে তাহের- আরিফ ও মাকসুদ- মাসুদ প্যানেল
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রাম সমিতির নির্বাচন: ১৯ পদে ৩৯ মনোনয়নপত্র দাখিল
চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে সংগঠনের ১৯ পদে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ অক্টোবর চট্টগ্রাম সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ১৯ পদের জন্য ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এগুলি বিক্রি বাবদ আয় হয়েছে ৪৩ হাজার ৭০০ ডলার।
গত ৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ব্রুকলিনে সমিতির নিজস্ব কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেয় নির্বাচন কমিশন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার শেখ মোহাম্মদ খালেদ, নির্বাচন কমিশনের সদস্য রুহুল আমিন হোসেন,মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, মোহাম্মদ সেলিম হারুণ ও শাহাব উদ্দিন সাগর। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়।
নির্বাচন কমিশনের মুখপাত্র শাহাব উদ্দিন সাগর বলেন, চট্টগ্রাম সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৯ পদে। এই ১৯ পদে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুটি প্যানেল এবং সাধারণ সম্পাদক পদে প্যানেল বহির্ভূত মহিউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা গেছে,প্রথমে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী মহিউদ্দিন। তারপর মনোনয়নপত্র জমা দেন তাহের-আরিফ প্যানেলের প্রার্থীরা। তারা ১৯টি মনোনয়নপত্র জমা দেন। এ প্যানেলের সভাপতি প্রার্থী আবু তাহের এবং সাধারণ সম্পাদক প্রার্থী আরিফুল ইসলাম। এই প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়ার পর মনোনয়নপত্র জমা দেন মাকসুদ-সিরাজি প্যানেল। এ প্যানেলের সভাপতি প্রার্থী মাকসুদুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদ হোসেন সিরাজী। এ প্যানেলের পক্ষ থেকেও ১৯টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামী ২১ সেপ্টেম্বর। এবারের নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৯৪ জন। সাধারণ ভোটার ২ হাজার ৬৬৩ জন এবং লাইফ মেম্বার ২৩৩ জন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এখনো ভোটকেন্দ্র ঠিক করা হয়নি এবং কীভাবে ভোট নেওয়া হবে তাও চূড়ান্ত করা হয়নি। নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন সাগর জানিয়েছেন, চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার পর প্রার্থীদের সঙ্গে আলাপ করেই কীভাবে ভোট নেওয়া হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে।
তাহের-আরিফ প্যানেল ঃ
সভাপতি মোঃ আবু তাহের , সিনিয়র সহ সভাপতি মোঃ আলি নুর ,সহ-সভাপতি ফরিদ আহমেদ চৌধুরী তারেক, সহ-সভাপতি হাজী মোহাম্মদ টি আলম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ কলিম উল্লাহ ,সহ সাধারন সম্পাদক মোঃ নওশাদ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ তানিম মহসিন, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল আলম, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন,দপ্তর সম্পাদক অজয় প্রসাদ তালুকদার, সহকারী দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, শিক্ষা ও সাংস্কৃতিক মোহাম্মদ এনামুল হক চৌধুরী,সমাজ কল্যান সম্পাদক মোহাঃ আক্তার হোছাইন ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাবের শফি, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ঈসা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাসির চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ পল্লব রায়, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মহিম উদ্দিন ।
মাকসুদ- মাসুদ প্যানেলঃ
সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ, সহ-সভাপতি আলী আকবর বাপ্পী, সহ-সভাপতি মোঃ আইয়ুব আনসারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ এইচ সিরাজী, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ তমাল কান্তি চৌধুরী, দপ্তর সম্পাদক শিমুল বড়ুয়া, সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ জে আবেদীন (আতিক), শিক্ষা ও সাংস্কৃতিক সুশান্ত দত্ত, সমাজ কল্যান সম্পাদক আক্তার উল আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এ ওয়াদুদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জে আজম (জাহেদ), কার্যনির্বাহী সদস্য নুরুস সাফা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শওকত আলী, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহা আলম।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
