লুকাসকে নিয়ে হঠাৎই জমজমাট ৮১৪ কোটির দলবদল নাটক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
গতকাল পর্যন্তও লুকাস ফার্নান্দেজের দলবদল নিয়ে কোনো রকম গুঞ্জন আলোচনা ছিল না। কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদের এই ফরাসি ডিফেন্ডারকে নিয়ে হঠাৎই জমজমাট দলবদল নাটক।
স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা আজকের (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে স্পষ্ট করেই লিখেছে, ফ্রান্সের এই তরুণ ডিফেন্ডারকে দলে টানার বিষয়টি নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। মানে কথা বার্তা পাক্কা। পত্রিকাটি এটাও নিশ্চিত করে জানিয়েছে, লুকাসকে ৮৫ মিলিয়ন ইউরোয় কিনছে বায়ার্ন। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৮১৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৫২৯ টাকা মাত্র!
কিন্তু মার্কার এই খবর নিয়ে লুকাসের বর্তমান ক্লাব অ্যাতলেতিকো ও ক্রেতা বায়ার্ন মিউনিখের প্রতিক্রিয়া পুরো বিপরীতমুখী। অ্যাতলেতিকো খবরটি উড়িয়ে দিয়েছে। দাবি করে লুকাস অ্যাতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়। সে অ্যাতলেতিকোতেই থাকতে চায়। বায়ার্নের সঙ্গে চুক্তির বিষয়ে কথা-বার্তা চূড়ান্ত হয়নি।
অন্যদিকে বায়ার্ন মিউনিখ খবরটিকে গুঞ্জন বলে উড়িয়েও দেয়নি। আবার কথা-বার্তা পাকা হওয়ার বিষয়টিও নিশ্চিত করেনি। তবে লুকাসের সঙ্গে চুক্তির বিষয়ে যে কথা-বার্তা চলছে, সেটা স্বীকার করেছেন জার্মান ক্লাবটির প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে। তিনি স্পষ্ট করেই বলেছেন, জানুয়ারিতেই হয়ে যেতে পারে চুক্তিটা।
২২ বছর বয়সী লুকাস অ্যাতলেতিকোর ঘরের ছেলে। ২০০৭ সালে মাত্র ১১ বছর বয়সেই যোগ দেন অ্যাতলেতিকোর যুব একাডেমীতে। সেই থেকে অ্যাতলেতিকোই তার ঘর-বাড়ি। যুব দল, বি দল পেরিয়ে ২০১৪ সাল থেকে খেলছেন অ্যাতলেতিকোর মূল দলে।
গত গ্রীষ্মে অ্যাতলেতিকোর সঙ্গে নতুন করে চুক্তিও নবায়ন করেছেন লুকাস। নতুন চুক্তির মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত। কিন্তু হঠাৎই তাকে নিয়ে দলবদল আলোচনা তুঙ্গে। মার্কা জানিয়েছে, অ্যাতলেতিকোতে লুকাসের রিলিজ ক্লজ ৮৫ মিলিয়ন ইউরো। এই টাকা দিয়েই তাকে নিজে রাজি বায়ার্ন মিউনিখ। মার্কা এটাও জানিয়েছে, জানুয়ারির ১ তারিখ, অর্থাৎ শীতকালীন দলবদল উইন্ডো শুরুর দিনই রিলিজ ক্লজের টাকাটা পরিশোধ করে লুকাসকে ঘরে তুলে নেবে বায়ার্ন।
কিন্তু মার্কার খবরটি উড়িয়ে দিয়ে অ্যাতলেতিকোর সভাপতি এনরিক সেরেজো স্পেনেরই আরেক পত্রিকা ‘স্পোর্টসইউ’কে বলেছেন, ‘লুকাস ফার্নান্দেজ অ্যাতলেতিকোর খেলোয়াড়। সে আমাদের সঙ্গেই থাকতে চায়। সত্যি বলতে আমরা জার্মান ক্লাবটির প্রস্তাব সম্পর্কে অবগতই নই!’ লুকাসকে বিক্রি করা হবে না জানিয়ে তিনি এটাও বলেছেন, ‘আমরা দল গড়ে তুলছি, কাউকে বিক্রি করব না।’ তিনি বায়ার্নের সঙ্গে নিজেদের সুসম্পর্কের কথাও দাবি করেছেন। মাদ্রিদের ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমেও খবরটিকে উড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনা এখানেই শেষ হলে কথা ছিল। কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে অ্যাতলেতিকোর সভাপতির ঠিক বিপরীত মন্তব্যই করেছেন। তার কথা বরং মার্কার খবরটিকেই ‘সত্য’-এর ছাড়পত্র দিচ্ছে। লুকাসের সঙ্গে চুক্তির প্রসঙ্গে তিনি স্পষ্ট করেই বলেছেন, ‘দেখা যাক, জানুয়ারির মধ্যে আমরা এ বিষয়ে কিছু একটা করতে পারি কিনা। তবে এই মুহূর্তে আমি মার্কার খবরটিকে নিশ্চিতও করছি না, আবার অস্বীকারও করছি না। অ্যাতলেতিকো মাদ্রিদের সভাপতির সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। দেখা যাক, কি হয়।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
