লুইসের সেঞ্চুরিতে কুমিল্লার সংগ্রহ ২৩৭
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
একে ফিরে গিয়েছিলেন স্বীকৃত ব্যাটসম্যানরা। তবে থেকে গিয়েছিলেন এভিন লুইস। শুরু থেকে শেষ পর্যন্ত ছোটালেন স্ট্রোকের ফুলঝুরি। রীতিমতো কামান দাগালেন তিনি। তার তাণ্ডবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হলো মাহমুদউল্লাহদের। তাদের নাকের পানি, চোখের জল এক করে বিধ্বংসী সেঞ্চুরি তুলে নিলেন ক্যারিবীয় হিটার। তাতে ২৩৭ রানের পাহাড় গড়ল কুমিল্লা ভিক্টোরিয়ানস।
বিপিএল ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। কয়েকদিন আগে অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর সেঞ্চুরিতে রংপুর রাইডার্সের করা ২৩৯ রানই হয়ে থাকল সর্বোচ্চ। সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল কুমিল্লার। তবে শেষ ৪ বলে কোনো বাউন্ডারি না আসায় তা হয়নি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৩তম ম্যাচে টস জিতে আগে বোলিং নেন খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে প্রথমে ব্যাটিং করতে নামে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ানস। শুরুটা হয় আশাব্যঞ্জক। উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল ও এভিন লুইস। উদ্বোধনী জুটিতে ৫৮ রান তোলেন তারা। ২৫ রান করা তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। পরের বলেই আনামুল হককে তুলে নিয়ে ধাক্কা দেন খুলনা অধিনায়ক। রানের খাতায় খুলতে পারেননি বিজয়।
তবে সেই ধাক্কাটা টের পেতে দেননি এভিন লুইস। পরে ইমরুল কায়েসকে নিয়ে খেলা ধরেন তিনি। একপর্যায়ে জমাট বেঁধে ওঠে তাদের জুটি। প্রথমে ধীর-লয়ে চললেও ক্রিজে সেট হওয়া মাত্রই ছড়ি ঘোরাতে শুরু করেন তারা। রীতিমতো ঝড় তোলেন এ জুটি। ব্যাটকে তলোয়ার বানিয়ে কচুকাটা করেন প্রতিপক্ষ বোলারদের।
পথিমধ্যে ফিফটি তুলে নেন লুইস। হাফসেঞ্চুরির পথে এগিয়ে যান ইমরুলও। তাতে দুরন্ত গতিতে ছোটে কুমিল্লা। তবে অতিরিক্ত চড়াও হতে গিয়ে শরিফুল ইসলামের এলবিডব্লিউর ফাঁদে পড়েন অধিনায়ক। সাজঘরে ফেরত আসার আগে ২১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রানের নান্দনিক ইনিংস খেলেন ইমরুল। পরে ক্রিজে এসে আস্থার প্রতিদান দিতে পারেননি থিসারা পেরেরা। কার্লোস ব্র্যাথওয়েটের বলে উইজকে ক্যাচ দিয়ে আসেন তিনি। এর রেশ না কাটতেই ক্যারিবীয় পেসারের বলির পাঁঠা হন বুমবুম শহীদ আফ্রিদি।
তবে একপ্রান্ত আগলে থেকে যান লুইস। তার তাণ্ডব চলতেই থাকে। পরে ক্রিজে এসে রানের ফোয়ারা ছোটান শামসুর রহমান। জমে ওঠে তাদের যুগলবন্দি। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারির পসরা সাজান তারা। তাতে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের পথে এগিয়ে যায় কুমিল্লা। তবে শেষ পর্যন্ত তা হয়নি। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৩৭ রান তুলে থামেন এ জুটি।
মাত্র ৪৯ বলে ৫ চারের বিপরীতে দ্বিগুণ ছক্কায় ১০৯ রানের হার না মানা বিস্ফোরক ইনিংস খেলেন লুইস। আর কেবল ১৫ বলে ১ চারের বিপরীতে ২ ছক্কায় ২৮ রানের টর্নেডো ক্যামিও খেলে অপরাজিত থাকেন শামসুর। খুলনার হয়ে মাহমুদউল্লাহ ও ব্র্যাথওয়েট নেন ২টি করে উইকেট।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
