লিগের পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ দলে?
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
মাশরাফি গুরুত্ব না দিলেও ঢাকা লিগকে জাতীয় দলে জায়গা করে নেওয়ার মঞ্চই মনে করেন এখানে পারফর্ম করে যাওয়া ক্রিকেটাররা।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ৬০.৫৫ গড়ে ৫৪৫ রান করে সবার ওপরে মোহামেডানের রকিবুল হাসান। আবাহনীকে বেশ কটি ম্যাচ একক নৈপুণ্যে জেতানো জহুরুল ইসলাম ২ সেঞ্চুরিসহ করেছেন ৫৩১ রান। আবার প্রাইম ব্যাংক অধিনায়ক এনামুল হক ৫১১ রান নিয়ে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় আছেন ৩ নম্বরে। টানা দুই সেঞ্চুরি করা সাইফ হাসানও করেছেন ৫০০-এর বেশি রান। বোলারদের তালিকায় ২৭ উইকেট নিয়ে সবার ওপরে আরেক অভিজ্ঞ ফরহাদ রেজা দলকে জিতিয়ে চলেছেন সেই ডিপিএল টি-টোয়েন্টি থেকে। ঘরোয়া ক্রিকেটে এমন পারফরম্যান্সের পরের ধাপ হিসেবে নিজেদের নিশ্চয়ই জাতীয় দলেই দেখতে চাইবেন এই ক্রিকেটাররা। কিন্তু বর্তমান বাস্তবতায় আদৌ কি সেটা সম্ভব?
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিই যেমন ঢাকা লিগের পারফরম্যান্স নিয়ে খুব একটা উচ্ছ্বসিত হতে রাজি নন। সপ্তাহ দুয়েক আগে এক অনুষ্ঠানে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের মানের দূরত্বটা বোঝাতে গিয়ে বলেছিলেন, ‘অনেকবার আমি দেখেছি যে এখানে কেউ দিনের পর দিন সেঞ্চুরি করেও আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ধুঁকেছে। এখানে উইকেট বলেন বা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব—কোনোটাই তো আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি নয়।’
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের অবস্থান আবার এ ব্যাপারে ভিন্ন। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সটা তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেন বলেই মনে হচ্ছে। গত পরশুই যেমন মিনহাজুল বলেছেন, ‘ফর্ম অবশ্যই বিবেচ্য বিষয়। খেলোয়াড় যখনই যেই মঞ্চেই খেলতে যাক না কেন, বিশেষ করে বিশ্বকাপে যখন খেলতে যাবে, সব সময় কিন্তু একটা আত্মবিশ্বাসের মধ্যে থাকতে হবে। ব্যাটসম্যান কিংবা বোলার, সাথে যদি রান বা উইকেট থাকে, তাহলে কিন্তু ওই খেলোয়াড় ভালো পজিশনে থাকে।’
আপাতত অধিনায়ক-নির্বাচকের এই বিপরীতমুখী চিন্তার মধ্যে দাঁড়িয়ে ইয়াসির আলী, সাইফ হাসানের মতো তরুণেরা। ইয়াসির বিপিএল থেকে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন ঢাকা লিগেও। ১০০.৯৫ স্ট্রাইক রেট আর ১০৫.৭৫ স্ট্রাইক রেটে ৯ ইনিংসে ৪২৩ রান করেছেন ব্রাদার্সের এই ব্যাটসম্যান। বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দলে আছেন তিনি। ঢাকা লিগকে জাতীয় দলের আগের সোপান হিসেবে দেখেন কি না, এমন প্রশ্নে কাল প্রথম আলোকে বলছিলেন, ‘ঢাকা লিগই তো আমাদের মতো তরুণ ক্রিকেটারদের নিজেকে চেনানোর মঞ্চ। আমার নামটা আলোচনায় যে আসছে, সেটি তো এই টুর্নামেন্টে ভালো করছি বলেই। আমাদের কাজ হলো এই মঞ্চটাকে সঠিকভাবে কাজে লাগানো। জাতীয় দলে ডাকার সিদ্ধান্ত তো নির্বাচকদের।’
ইয়াসির না হয় তরুণ, নিজেকে চেনাতে তাঁর কাছে ঢাকা লিগের মতো ঘরোয়া টুর্নামেন্টের বিকল্পও নেই। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৭ উইকেট নেওয়া ফরহাদ রেজা, ৫৩১ রান করা জহুরুল ইসলাম বা ৫১১ রান করা এনামুলরা জাতীয় দলে একটা সময় খেলেছেনই। ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরম্যান্স করে আবার জাতীয় দলে ফেরার স্বপ্নটা তাঁরাও নিশ্চয়ই দেখেন। কিন্তু বাস্তবতা তাঁদের কতটা সমর্থন করছে?
ঢাকা লিগে ৭ ম্যাচ খেলে একটিও ফিফটি করতে পারেননি ওপেনার সৌম্য সরকার। অথচ জাতীয় লিগ থেকে টানা রান করে চলা এনামুল টানা তিন সেঞ্চুরি করে ফেলেছেন এবারের লিগে। তবু তিনি বিবেচনায় নেই! পারফর্ম করেও বিবেচনায় না আসতে পারাটা হতাশারও তো জন্ম দেয়। এনামুল অবশ্য আক্ষেপ-টাক্ষেপের কথা বেশি বলতে চাইলেন না। শুধু বললেন, ‘আজ হয়তো পারফর্ম করেও ডাক আসছে না। কিন্তু কালও যে আসবে না, তা তো নয়। আমার কাজ যেখানে সুযোগ পাচ্ছি সেখানেই পারফর্ম করা। পারফর্ম করলে হয়তো একসময় বিবেচনায়ও আসব।’
হতাশার কথা স্বীকার করে নিয়ে ফরহাদ রেজার কণ্ঠেও এনামুলের সুর, ‘ঢাকা লিগ ছাড়া আমাদের তো আর কোথাও জায়গা নেই। আমি ভালো না খেললে দোলেশ্বরও আমাকে নেবে না। আর পারফর্ম করছি বলেই তো ৩০ জনের দলে ভাবা হয়েছে আমাকে।’ জহুরুলের জাতীয় দলে ফেরা নিয়ে যদিও কোনো আলোচনা নেই, তবে তিনি যা বললেন তাঁরও অর্থ দাঁড়ায় একই রকম—আশা-ভরসার যা কিছু সব এখনো ওই ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরেই।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
