‘লাকি সেভেন’ : আরেকটি হতাশা নাকি আক্ষেপ ঘোচানোর শুরু?
প্রকাশিত: ১৭ মে ২০১৯
ইংরেজিতে ‘৭’ সংখ্যাটিকে ধরা হয় শুভ বা কল্যাণকর হিসেবে, অন্যদিকে ১৩ সংখ্যাটিকে বিবেচনা করা হয় অশুভ হিসেবে। এ চিন্তা থেকে ‘লাকি সেভেন’ এবং ‘আনলাকি থার্টিন’ শব্দগুচ্ছ দুটি সবার মুখে মুখে শোনা যায় প্রতিনিয়তই।
তেমনই এক ‘লাকি সেভেনে’র দোরগোড়ায় বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই ‘শুভ সাত’ আসলেই টাইগারদের জন্য শুভ হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। কারণ ম্যাচের ফলের ওপরই ঠিক হবে সাত আসলেই লাকি নাকি বাংলাদেশ দলের জন্য আনলাকি হিসেবেই থেকে যাবে।
এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বহুজাতিক টুর্নামেন্ট বা সিরিজে ছয়টি ফাইনাল খেলে ফেলেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আজ (শুক্রবার) নিজেদের সপ্তম ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। লক্ষ্য থাকবে একটাই, প্রথমবারের মতো শিরোপা জিতে আগের ছয়বারের হতাশা দূর করা।
হ্যাঁ, অবাক হলেও সত্যি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে ভিন্ন ভিন্ন ৬টি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপায় হাত রাখা হয়নি বাংলাদেশের। একটি ফাইনাল বাদে প্রতিবারই ফিরতে হয়েছে শিরোপা নিঃশ্বাস ছোঁয়া দূরত্ব থেকে। এবার ঘুচবে কি সেই আক্ষেপ? লাকি সেভেনকে আসলে লাকি করতে পারবে কি বাংলাদেশ? নাকি হতাশার কাঁটা গলায় বিঁধবে আরও একবার?
এতসব প্রশ্নের উত্তর জানা যাবে আগামী ১২ ঘণ্টার মধ্যেই। তার আগে ঘুরে আসা যাক আগের ছয় ফাইনালের স্মৃতির পাতা থেকে:

ত্রিদেশীয় সিরিজ, ২০০৯
স্বাগতিক বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে হয় এ ত্রিদেশীয় সিরিজ। রবিন লিগে শ্রীলঙ্কার বিপক্ষে বোনাস পয়েন্টসহ দাপুটে এক জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সবার আশা ছিলো আত্মবিশ্বাসে বলীয়ান বাংলাদেশ হয়তো মাত করবে ফাইনালেও।
সে লক্ষ্যে বেশ ভালোভাবেই এগুচ্ছিলো টাইগাররা। নিজেরা আগে ব্যাট করে ১৫২ রানে অলআউট হলেও, বল হাতে ঠিকই লঙ্কানদের চেপে ধরেন মাশরাফি-নাজমুলরা। মাত্র ৬ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে তারা। সেখান থেকে কুমার সাঙ্গাকারা ৫৯ রানের ইনিংস খেললেও ১১৪ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা।
তখনো তাদের জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান। এই ৩৫ রানের মধ্যে একাই ৩৩ রান করে ফেলেন অফস্পিনার মুত্তিয়াহ মুরালিধরন। মাত্র ১৬ বলে ৪ চার ও ২ ছক্কার মারে খেলা এ ইনিংসে বাংলাদেশকে হতাশার সাগরে ডোবান দশ নম্বরে ব্যাট করতে নামা এ স্পিন জাদুকর।

এশিয়া কাপ, ২০১২
শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি করার দিন শক্তিশালী ভারতকে এবং পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ছিলো পাকিস্তান।
ফাইনাল ম্যাচে মাশরাফি, সাকিব, রাজ্জাকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানিদের ২৩৬ রানে বেঁধে রাখে বাংলাদেশ। লিগপর্বে ভারতের করা ২৮৯ কিংবা লঙ্কানদের বিপক্ষে ২১০ রানের তাড়ায় সহজ জয় পাওয়ায়, এ লক্ষ্য খুব একটা কঠিন ছিল না টাইগারদের জন্য।
তামিম ইকবালের টানা চতুর্থ সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের আসরে তৃতীয় ফিফটিতে লক্ষ্যে দিকেই ছুটছিলো বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত শেষ ওভারে গিয়ে মাত্র ২ রানের জন্য শিরোপা জিততে ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচশেষে সাকিব, মুশফিকদের কান্না এখনো স্মৃতির পাতায় অমলিন হয়ে রয়েছে টাইগার ভক্ত-সমর্থকদের মনে।
এশিয়া কাপ টি-টোয়েন্টি, ২০১৬
সেবার ঘরের মাঠের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে উড়িয়ে এবং পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ ছিলো ভারত। তবে বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা সে ম্যাচে খুব বেশি কিছু করার ছিলো না টাইগারদের।
তবু মাহমুদউল্লাহ রিয়াদের ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ১৫ ওভারে ১২০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর ৭ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ত্রিদেশীয় সিরিজ, ২০১৮
২০০৯ সালের মতোই শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। এ সিরিজের শুরুর তিন ম্যাচে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। অথচ শেষের দুই ম্যাচে গুবলেট পাকিয়ে শিরোপা হাতছাড়া হয় মাশরাফির দলের।
লিগপর্বে লঙ্কানদের বিপক্ষে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে ফাইনাল ম্যাচে ব্যর্থ হয় লঙ্কানদের করা মাত্র ২২১ রানের সংগ্রহ তাড়া করতে। নিজেরা ১৪২ রানে অলআউট হয়ে টানা চতুর্থ ফাইনাল হারের স্বাদগ্রহণ করে বাংলাদেশ।

নিদাহাস ট্রফি, ২০১৮
শ্রীলঙ্কার স্বাধীনতার সত্তর বছর উপলক্ষ্যে ভারত ও বাংলাদেশকে নিয়ে নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করে তারা। সেখানে বাংলাদেশের কাছে পরপর দুই ম্যাচ হেরে ফাইনাল ম্যাচে দর্শকে পরিণত হয় স্বাগতিকরা। ভারতের সঙ্গে ফাইনালের লড়াইয়ে নামে বাংলাদেশ।
ম্যাচে আগে ব্যাট করে সাব্বির রহমানের ৫০ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে ১৬৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। যা তাড়া করতে নেমে কখনোই তেমন সুবিধা করতে পারেনি ভারত। সাকিব, মোস্তাফিজ, রুবেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ চাপেই পড়ে যায় তারা।
তবে ইনিংসের ১৯তম ওভারে সেই রুবেলের ওভারেই ২২ রান তুলে বাংলাদেশের মুঠোয় থাকা ম্যাচ নিজেদের দিকে নিয়ে নেয় ভারত। তবু শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। শেষ ওভারের প্রথম ৫ বলে ৭ রান খরচ করেন সৌম্য সরকার। শেষ বলে বাকি থাকা ৫ রানের চাহিদায় এক্সট্রা কভারের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ করে দেন দীনেশ কার্তিক।
এশিয়া কাপ, ২০১৮
আবুধাবিতে হওয়া সবশেষ এশিয়া কাপের আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে পেছনে ফেলে ২০১৮ সালে তৃতীয়বারের মতো কোনো ফাইনালে পদার্পন করে টাইগাররা। যেখানে ফের তাদের প্রতিপক্ষ দাঁড়ায় ভারত।
এ ম্যাচেও দুর্দান্ত লড়াই হয় দুই দলের মাঝে। আগে ব্যাট করে লিটন কুমার দাসের সেঞ্চুরির পরেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
তবে এত অল্প পুঁজি নিয়েও মোস্তাফিজ, রুবেল, মাশরাফিদের অসাধারণ বোলিংয়ে ভারতকে চাপে রাখে বাংলাদেশ। কিন্তু এবার টাইগারদের স্বপ্নের হন্তারক হিসেবে আবির্ভুত হন চোট পেয়ে মাঠে বাইরে গিয়ে, পুনরায় ব্যাট করতে নামা কেদার যাদভ। তিনি বল হাতে গুরুত্বপূর্ণ ২টি উইকেট নেয়ার পর ব্যাট হাতে ম্যাচের শেষ বলে জিতিয়ে দেন দলকে। ফলে এক বছরে তৃতীয় এবং সবমিলিয়ে ষষ্ঠ ফাইনাল হারের তীব্র যন্ত্রণা পায় বাংলাদেশ।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
