রোনালদোর হ্যাটট্রিকে শেষ আটে জুভেন্টাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯
চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর হ্যাটট্রিকে আতলেতিকোকে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে জুভেন্টাস।
জুভেন্টাস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠলো ইতালিয়ান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছিল স্পেনের দলটি।
পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা জুভেন্টাস গোলের উদ্দেশে মোট ১৬টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ঘর সামলাতে ব্যস্ত আতলেতিকো পাঁচটি শট নিলেও তার একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
ঘুরে দাঁড়াতে মরিয়া জুভেন্টাসের জর্জো কিয়েল্লিনি ম্যাচের পঞ্চম মিনিটেই জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠিয়েছিলেন। কিন্তু তার আগে শট নিতে গিয়ে রোনালদোর পা গোলরক্ষকের হাতে আঘাত করলে ভিএআরের সাহায্য নিয়ে ফাউলের বাঁশি বাজান রেফারি। একচেটিয়া চাপ ধরে রাখা জুভেন্টাসকে ২৭তম মিনিটে এগিয়ে দেন রোনালদো। বাঁ দিক থেকে ফেদেরিকো বের্নারদেস্কির দূরের পোস্টে বাড়ানো ক্রসে লাফিয়ে নেয়া হেডে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।
৩১তম মিনিটে ইতালিয়ান ফরোয়ার্ড বের্নারদেস্কির ফ্রি-কিকে বল ক্রসবার ঘেঁষে বাইরে চলে গেলে সে যাত্রায় বেঁচে যায় অতিথিরা। খানিক পর তার বাইসাইকেল কিকও হয় লক্ষ্যভ্রষ্ট। বিরতির ঠিক আগে রোনালদোর হেডও পোস্টের বাইরে দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আরেকটি দারুণ হেডে দলকে সমতায় ফেরান রোনালদো। তার লাফিয়ে নেয়া হেড ঝাঁপিয়ে ঠেকিয়েছিলেন ইয়ান ওবলাক; কিন্তু তার আগেই বল গোললাইন পেরিয়ে যায়। গোললাইন প্রযুক্তির সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয় ২-২।
নির্ধারিত সময় শেষের ১০ মিনিট আগে মানজুকিচকে বসিয়ে মোইজে কিনকে নামান আল্লেগ্রি। মাঠে নামার দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন তরুণ ইতালিয়ান এই ফরোয়ার্ড। কিন্তু তার কোনাকুনি শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। তবে খানিক পরেই দলকে উচ্ছ্বাসে ভাসান রোনালদো।
৮৬তম মিনিটে সফল স্পট কিকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি পার্থক্য গড়ে দেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা বের্নারদেস্কিকে পেছন থেকে আনহেল কোররেয়া ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টিটি পায় জুভেন্টাস।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এই নিয়ে চার গোল করলেন রোনালদো। প্রতিযোগিতার ইতিহাসে তার মোট গোল হলো ১২৪। আর আতলেতিকোর বিপক্ষে এই নিয়ে ৩২ ম্যাচে ২৫টি গোল করলেন রোনালদো। আগের ২২টি করেছিলেন সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। ফিলিপ্পো ইনজাগি ও আলেস্সান্দ্রো দেল পিয়েরোর পর জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।
একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে শালকেকে ৭-০ গোলে উড়িয়ে দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে ম্যানচেস্টার সিটি।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
