রেফারিকে ধুয়ে দিলেন নেইমার
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
পিএসজির বিপক্ষে বিতর্কিত পেনাল্টি দেওয়ায় রেফারিকে ধুয়ে দিলেন নেইমার। ক্রুদ্ধ ব্রাজিল তারকা আক্রমণের তূণ হিসেবে যে ভাষা ব্যবহার করেছেন, সেসবকে আসলে স্রেফ সমালোচনার বন্ধনীতে বাধলে ভুল হবে! নিজের ইনস্টাগ্রামে আপ করা এক পোস্টে পিএসজির ব্রাজিলিয়ান তারকা যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেছেন রেফারিকে। সরাসরি প্রশ্ন তুলেছেন রেফারিদের ফুটবল জ্ঞান নিয়েও।
নেইমারের এতটা ক্রুদ্ধ হওয়ার কারণটাও স্পষ্টই। গতকাল বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেফারির ওই বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তেই যে কপাল পুড়েছে পিএসজির। শেষ হয়ে গেছে ফরাসি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নস লিগের শিরোপা স্বপ্ন।
ম্যাচের তখন অন্তিত মুহূর্ত। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটের খেলা চলছে। হয়তো আর কয়েক সেকেন্ড পরই রেফারিকে বাজাতে হবে ম্যাচ শেষের লম্বা বাঁশি। ম্যাচের স্কোরকার্ড তখন পিএসজি ১ : ২ ম্যানচেস্টার ইউনাইটেড।
এই অবস্থায় ম্যাচ শেষ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠত নেইমারের পিএসজিই। কারণ প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে ২-০ গোলে জিতে এসেছিল পিএসজি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় ফরাসি ক্লাবটিই পেয়ে যেত শেষ আটের টিকিট। পিএসজির সমর্থকেরা কোয়ার্টর ফাইনালে ওঠার আনন্দ-উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখা নেইমারও হয়তো মানসিক প্রস্তুতি নিয়েছিলেন উল্লাসে মেতে ওঠার জন্য।
কিন্তু ঠিক তখনই রেফারির ওই বিতর্কিত সিদ্ধান্ত। বল নিয়ে ম্যানইউর খেলোয়াড়েরা ঢুকে পড়ে পিএসজির বক্সে। হয়তো এটাই ছিল ম্যাচে ইউনাইটেডের শেষ আক্রমণ। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে তাতেই গুঁড়িয়ে গেছে পিএসজির স্বপ্ন। দিওগো দালতের শট পিএসজির ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বের বাহুতে লাগে। রিপ্লেতে পরিষ্কার, হেড করার জন্য লাফিয়ে উঠেছিলেন কিমপেম্বে। হাত তার পেছনে ছিল। সুতরাং এটা ইচ্ছাকৃত হ্যান্ডবল ছিল না।
কিন্তু রেফারি ভিডিও (ভার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দেখেও দিয়ে বসেন পেনাল্টি। সেই পেনাল্টি থেকে গোল করেই বিদায়ের শঙ্কায় কম্পমান ম্যানচেস্টার ইউনাইটেডকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন মার্কাস রাশফোর্ড। আর কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর পিএসজিকে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।
রেফারির এই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না নেইমার। ক্রুদ্ধ ব্রাজিল তারকা নিজের ইনস্টাগ্রামে রেফারিদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেছেন। ক্ষোভের প্রমাণ হিসেবে কিমপেম্বের ওই হ্যান্ডবলের একটা ছবিও পোস্ট করেছেন। তার নিচে লিখেছেন, ‘এটা কলঙ্কের। উয়েফা এমন ৪ জন মানুষকে (রেফারি, দুই সহকারী রেফারি ও ম্যাচ রেফারি) ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে, যারা ফুটবলের রিভিউ (ভার) সম্পর্কে কোনো কিছুই জানে না। জানে না কীভাবে স্লো মোশনে রিভিউ ব্যবহার করা হয়।’
ব্রাজিল তারকা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এটা কিছুতেই পেনাল্টি ছিল না, ‘হাত পেছনে থাকলে কীভাবে হ্যান্ডবল হয়? এটা হ্যান্ডবল ছিল না। শেষ বাক্যে তো নেইমার রেফারিদের প্রতিতাবৃত্তি করার গালিও দিয়েছেন!
উল্লেখ্য, চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়া নেইমার এই ম্যাচটিও খেলতে পারেননি। তবে ম্যাচটি পিএসজির স্টেডিয়াম পার্স ডি প্রিন্সেসের ভিআইপি গ্যালারিতে বসেই দেখেছেন তিনি। দেখেছেন রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত কীভাবে কেড়ে নিল তাদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা স্বপ্ন।
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
