রূপচর্চার যতসব আজব উপায়
প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯
সৌন্দর্যের জন্য নারীরা কতদূর যেতে পারেন? অনেকেই বলবেন- তা জানা সম্ভব নয়, কেননা এর কোন সীমানা নেই। সৌন্দর্য বাড়াবার জন্য হেনতেন এমন কিছু বাদ নেই যা সুন্দরীরা করেননি। তারপরও থেমে নেই।
নতুন নতুন উপায় বের করেই চলছেন। এমনও জিনিস ব্যবহার করা হচ্ছে তা শুনে আশ্চর্য হবেন! ভেড়ার প্ল্যাসেন্টা থেকে পাখির মল পর্যন্ত রূপচর্চার উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিশ্বে প্রচলিত এ রকম কিছু আজব রূপচর্চার অনুসন্ধান আপনাদের জ্ঞাতার্থে প্রদান করা হলো :
শিপ প্ল্যাসেন্টা ফেশিয়াল
ত্বকে বয়সের ছাপ পড়েছে? নিজের বয়সের চেয়ে বেশি মনে হচ্ছে ত্বকের বয়স? সে রকম ক্ষেত্রে পাশ্চাত্যে বেশ প্রচলিত শিপ প্ল্যাসেন্টা ফেশিয়াল। কী হয় এতে? স্ত্রী ভেড়ার প্ল্যাসেন্টা বা গর্ভফুল থেকে স্টেমসেল নিয়ে মেশানো হয় সিরামে। সেটা দিয়ে করা হয় ফেশিয়াল। সিরামে থাকা অ্যামিনো অ্যাসিড আর পেপটিন সাহায্য করে হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে।
জীবন্ত শামুক
রূপচর্চার উপকরণ এখন শামুক! শামুকের দেহ থেকে ক্ষরণ হওয়া চটচটে পদার্থ গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল উপাদান। যা তৈলাক্ত ত্বক থেকে অ্যাকনে ও রিঙ্কল কমাতে সাহায্য করে। ফিরিয়ে আনে হারানো উজ্জ্বলতা। বিদেশে কোন কোন স্পা তো এমন সুযোগও দেয়, যেখানে ত্বকের উপর ঘুরে বেড়ায় জীবন্ত শামুক। তাদের দেহ থেকে ক্ষরণ হওয়া মিউকাসের প্রলেপ পড়ে ত্বকে।
পাখির মল
বার্ড পু ফেশিয়ালের আর এক নাম নাইটিঙ্গেল ফেশিয়াল। জাপানে উদ্ভুত এই ফেশিয়ালে পাখির মল, চালের গুঁড়া আর পানি মিশিয়ে মালিশ করা হয়। কিছু কিছু পাখির মলে বিশেষ এনজাইম বা উৎসেচক থাকে, যাতে ক্ষতিগ্রস্ত ত্বকও হয়ে ওঠে চকচকে।
বিয়ার ফেশিয়াল
চেক প্রজাতন্ত্রে বিয়ার ফেশিয়াল খুবই জনপ্রিয়। মধ্যযুগ থেকেই বিয়ার রূপচর্চার গুরুত্বপূর্ণ উপকরণ। এখন নতুন করে শুরু হয়েছে এর প্রয়োগ। বিয়ারের স্বাভাবিক উপাদান ঈস্ট সাহায্য করে ত্বক পরিষ্কার রাখতে এবং নির্জীব ত্বকে নতুন প্রাণ ফিরাতে।
ক্যাভিয়ার
বিশ্বের মহার্ঘ্যতম খাবার হলো ক্যাভিয়ার। অন্যদিকে ত্বকের বয়স ধরে রাখতেও এই উপাদান খুবই গুরুত্বপূর্ণ। ত্বকে কোলাজেনের পরিমাণ বাড়াতেও সাহায্য করে এই উপাদান।
ক্রায়োথেরাপি
ক্রায়োথেরাপিতে আবার বিশাল ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। তিন মিনিট থাকতে হয় হিমশীতল তাপমাত্রায়। নর্ডিক ও পূর্ব ইউরোপীয় দেশগুলোতে এই থেরাপি খুবই জনপ্রিয়। এর ফলে হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়। খেলোয়াড়রা প্রায়ই এই থেরাপি নেন।
স্বর্ণ ফেশিয়াল
স্বর্ণ দিয়ে ফেশিয়াল! এখন ২৩ ক্যারাটের স্বর্ণ দিয়ে সুন্দরীরা ফেশিয়াল করছেন। স্বর্ণে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ত্বক থেকে টক্সিন দূর করে। আবার ত্বক থেকে মুছে দেয় রোদে পোড়া দাগও।
লবণ পানির থেরাপি
ফ্লোটেশন থেরাপিতে আবার লবণ পানিতে ভাসিয়ে রাখা হয়। এর ফলে ত্বকের ডোপামাইন এবং এন্ড্রোফিনসের পরিমাণ বাড়ে।
অজগরের মালিশ
শরীরের উপরে খেলে বেড়াবে জীবন্ত অজগর! সেই মালিশেই নাকি দূর হবে দেহমনের যাবতীয় টেনশন। চরম আতঙ্কের সরীসৃপই এনে দেবে মুশকিল আসান ফেশিয়াল। তবে আপাতত এই ভয়ঙ্কর সুন্দর সাপের মালিশ পাওয়া যায় ইসরাইল, রাশিয়া, ফিলিপাইন আর আমেরিকায়।
লেখাটি আনন্দ বাজার অবলম্বনে।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
